
সন্ধ্যা, শীতল বাতাসের সাথে ঝুম বৃষ্টি
এমনি এক সন্ধ্যা,
বলতে গেলে আমি তখন বেশ ছোট
টিনের চালে বৃষ্টির ঝনঝন শব্দ,
যা এই শহরের ইট পাথর গিলে ফেলে।
তখন বৃষ্টি নামা মানেই বিদ্যুৎ চলে যাওয়া,
কপির অালোতে সেই সন্ধা,
ঘরের কোনের বিছানার পাশে দুটি জানালা,
একটি খুলে উকি মারলে বাড়ির পথ
আরেকটি দিয়ে উকি মারলে চমকিত
অালোতে বাড়ির অাঙিনা।
চারপাশে সবুজের মাঝখানে আমাদের ঘর,
মনে হয় একটি দীপ
ভুতুড়েও বটে।
দৃষ্টিগোচর রাস্তামুখী জানালায় উকি
মারতে মারতে অনেকটা সময় কেটে গেল,
বৃষ্টি তখন থামছে থামছে,
এমনি কত বিদ্যুৎ চমকানো রাতে
মা ও আমরা অপেক্ষায়,
হঠাৎ, দরজার ওপাশে কেউ একজন
ঠকঠক ঠকঠক....
লাফ দিয়ে দুই ভাই দরজার সামনে
মা উচ্ছাসা দেখে বলে উঠত
বিদেশ থেকে এসেছে তোদের বাবা
অবশেষে বাবা এসেছে,
বৃষ্টি থেমেছে।।
মনে পড়ে, আজও মনে পড়ে সেই হারিয়ে যাওয়া দিনের কথা।
০৮/০৪/১৫।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




