ফোনের একঘেয়ে ভাইব্রেশনে ঘুম ভেঙে গেলো অরণীর।রিশাদের ফোন।- কিরে!! কয়টা বাজে এখন?- দুইটা সতেরো।- আমি তোরে সময় জিজ্ঞাসা করছি?- সময়-ই তো জিজ্ঞাসা করলি।- উফ্ আমি বলছি এত রাতে ফোন দিছিস কেন? তুই ঘুমাসনাই?- ঘুম আসছিলো না। সরি তোকে ডিস্টার্ব করলাম।- থাপ্পর দিমু ধইরা। ডিস্টার্ব আবার কিসের? তোরকি শরীর খারাপ? ঘুমাস নাই কেন?- এমনি। একটু বারান্দায় আসবি?- কেন?- তোকে একটু দেখবো।- মানে কি!! তুই এত রাতে আমাদের বাসার নিচে আসছিস!- হুম একটু আয় না।- দাড়া আসছি।বারান্দার লাইট টা জ্বালিয়ে বারান্দায় আসলো অরণী।সত্যি সত্যি রিশাদ দাড়িয়ে আছে। ফোন টা আবারকানে তুলে নিল ও।- ফাজলামি করিস? এত রাতে বের হইছিস কেন?- আমার বউটা কে অনেক দেখতে ইচ্ছা করছিলো।- তাই ? দেখা হইছে?- না হয় নাই।- প্লিজ বাসায় যা রিশাদ।- তোকে অনেক সুন্দর লাগছে।- হইছে তো!! এখন বাসায় যা প্লিজ। এতরাতে বাহিরে থাকলে প্রবলেম হতে পারে।সদ্য ঘুম থেকে উঠা অরণীর দিকে অপলকথাকিয়ে আছে রিশাদ। অপূর্ব লাগছে ওকে। অরণীরএলোমেলো চুল, ঘুম ঘুম চোখ যেন রিশাদকে নেশাগ্রস্থকরে ফেলেছে।" যাবি না?", উদ্বিগ্ন কন্ঠে জিজ্ঞাসা করলো অরণী।-হুম যাবো। কালকে আবার এই টাইমে এখানে আসবো। তুইএকটা নীল শাড়ি, কপালে একটা টিপ, আর হাতে নীলচুড়ি পড়ে আমার জন্য বারান্দায় অপেক্ষা করবি।- রাতে কেন?- কারন কালকে পূর্ণিমা।- আমি এসব কিছুই করতে পারবো না। আমার তো আর কাজনাই না? ঢং বাদ দে। বাসায় যা। আর রাতে বের হবি না।- আচ্ছা যাচ্ছি। বাট কালকে সত্যি আমি আসবো।- কালকে এমন করলে তোর খবর আছে।- আচ্ছা তুই ঘুমা।- তুই ও বাসায় গিয়ে ঘুমাবি।- ওকে।ফোন রেখে দিল অরণী। উপরে উপরে যতই বিরক্ত ভাবদেখাক, অরণী ঠিকই চেয়েছিলো রিশাদ আরেকটু থাকুক।আজরাতে আর ঘুম আসবে না। চোখে-মুখে এক ঝাক আনন্দনিয়ে অরণী চলল শাড়ি বাছাই করতে। এ মুহূর্তে পৃথিবীরসবচেয়ে সুখী মেয়ে ও।
ফোনের একঘেয়ে ভাইব্রেশনে ঘুম ভেঙে গেলো অরণীর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।