somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ : ১৭০ বনাম ৬১ -এর লড়াই

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ মহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচয়ে বড় খবর কি ? সমস্বরে উত্তর আসবে-অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। ক্রিকেট হলে তা নিয়ে হৈচৈ এর কিছু ছিল না। ম্যাচটি ফুটবল বলেই যতো শিহরণ। পার্থ থেকে ঢাকা, ঢাকা থেকে পুরো দেশে এখন রোমাঞ্চ ছড়াচ্ছে আজকের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের পর্বের ম্যাচটি। একটি ঐতিহাসিক মহূর্তের অপেক্ষায় বাংলাদেশের ফুটবল। এশিয়ার চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন অসম শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। এটি শুধু একটি ম্যাচই নয়, বাংলাদেশ ফুটবলের নতুন পথচলাও।

খেলাধুলার ন্যুনতম খবর যারা রাখেন তাদের কাছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার শক্তির পার্থক্য পরিস্কার। দুই দেশের লক্ষ্যটাও ভিন্ন । সকারুদের লক্ষ্য রাশিয়া বিশ্বকাপে নিজেদের জায়গা করে নেয়া। আর বাংলাদেশের লক্ষ্য এশিয়ায় একটি সম্মানজনক অবস্থানে পৌছানো । পার্থে অস্ট্রেলিয়া চাইবে বাংলাদেশকে গুড়িয়ে দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করা। বাংলাদেশ চাইবে পিঠ বাঁচাতে। যত কম গোলের হার নিয়ে মাঠ ছাড়া যায়। ফিফা র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ৬১। বাংলাদেশ ১৭০। ২৯ আগষ্ট প্রায় সমশক্তির দল মালয়েশিয়ার বিপক্ষেই বাংলাদেশকে খেলতে হয়েছে সম্পুর্ন রক্ষনাত্মক ফুটবল। সেখানে টিম কাহিলদের বিপক্ষে মামুনুলদেরতো হতে হবে আরও রক্ষনাত্মক। একটু যদি সুযোগ পাওয়া যায় তাহলে প্রতি আক্রমন। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো অবকাশ নেই বাংলাদেশের। বাংলাদেশ দলের ফুটবলাররা আগে থেকেই বলে আসছেন এ ম্যাচটি হবে তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় ম্যাচ। ফল যাই হোক-অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন এমন গল্পতো ছেলে-মেয়ে থেকে নাতি নাতনীদের কাছেও গল্প করতে পারবেন তারা।

কাল পার্থের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ-অধিনায়কও বেশ আত্মপ্রত্যয়ী থাকতে চাইলেন। অধিনায়ক মামুনুল ইসলামের কণ্ঠে সাহসী উচ্চারণ, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটা দারুণ ব্যাপার। কিন্তু আমরা ভীত নই, ফুটবল খেলাটা ১১ বনাম ১১।’ আর কোচ ডি ক্রুইফের রণ পরিকল্পনাজুড়ে আছে ‘ভালো রক্ষণ করো’ নির্দেশনা। তবে অস্ট্রেলিয়ার প্লেটে সুস্বাদু খাবার না হয়ে দলের কাছে একটু লড়াইও চান। ডাচ কোচ বিশ্বাস রাখছেন ফুটবলের সেই আপ্তবাক্যে, ‘ফুটবলে অনেক কিছুই হতে পারে।’

আজ বিকাল ৫টায় পার্থের নিব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ইতিহাসের স্বরণীয় এই ম্যাচটি । হ্যাঁ, পরিসংখ্যান বলে দেয়, কতটা পিছিয়ে আমরা । তবে ভয় কি বন্ধু, বিশ্বকাপের বাছাই পর্বে খেলছি । এটাও কম নয় । অবশ্যই আমরা স্বপ্ন দেখি দুর্বার বাংলাদেশের । ক্রিকেটের মতোই চোখ রাঙ্গানি দেবে ফুটবল বিশ্বে । ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমার খেলোয়াড়েরা মোটেও ভীত নয় । তারা সমীহ করছে বটে, কিন্তু এখানে কেউ পর্যটক হিসেবে ঘুরতে আসেনি।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×