somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন জীবনে অতি প্রিয়দের আগমন কিংবা প্রস্থানে ভালোবাসা পরিবর্তীত

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সগীর ভাই আপনি এখানে? একটু আগেতো দেখলাম আপনার ভাই কবিরকে একই স্থানে, অথচ পাড়ার প্রত্যেকে জানে আপনারা নাকী সামনা সামনি আসলে তুমল ঝগড়া সৃষ্টি হয়। দেখা হলো কবিরের সাথে? কথাটি শুনে সগীর ফাহিমের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে কিছু না। ফাহিমের সাথে সগিরের যতবারই দেখা হয়েছে ততবারেই সালাম ও আদবের সহিত কথা বলে এবং সগীরও স্নেহের সহিত দেখে, আজ এরূপ ফাহিম আশা করেনি। দুজনকে কোর্টের বারান্দায় দেখে ওরা যে কোর্টে হাজিরা দিতে আসছে তা বুঝতে ফাহিমের বাকী রইল না।

ছোট বেলায় সগীর ও কবির দুই ভাই এক সাথে খেলতো, একেকজন অন্যজনকে খাইয়ে দিতো, ঘুমাতো একসঙ্গে, স্কুলে যেতো একসঙ্গে, সগিরের সাথে কারো সাথে ঝগড়া হলে কবির এগিয়ে যেতো, কবিরের সাথে হলে সগির যেতো। সগীরের বিয়ের প্রায় এক বৎসর পরেই কবির বিয়ে করে। দুইজন বিয়ের পরও তাদের সম্পর্ক ভালোই টিকেছিলো। তাদের ঘরে যখন স্ত্রী সন্তান আসলো সগীর ও কবীরের পরস্পরের ভালোবাসায় তাদের স্ত্রী, সন্তান ভাগ বসাতে শুরু করল। এক পর্যায়ে উভয়ে তাদের স্ত্রী সন্তানের প্রতি এত দরদ আর ভালোবাসায় ঘেরাও করেছিল দুই ভাইয়ের মধ্যে কোন ভাইয়ে কোন ভাইয়ের প্রতি ভালোবাসা অবশিষ্ট রহিল না। উভয়ের সংসারে ছেলে সন্তান বড় হয়ে যাচ্ছিল উভয়ে তাদের বড় করে তুলতে, লেখাপড়া করাতে, সংসার চালাতে গিয়ে ব্যস্ত।
এরই মাঝে তাদের পৈত্রিক সম্পত্তির ভোগ দখল নিয়ে সামাজিকভাবে শালিশী বৈঠকে মিমাংশা না করতে পেরে দু’জন আজ কোর্টের বারান্দায়।

তিন বোনের মাঝে মেঝো বোন তমা। ছোট বেলা থেকেই একটু বেশি দুরন্ত ও অভিমানি। তিথী’র ন্যায় তার হাসি আর কান্নাগুলো। এমন কোনদিন নাই যে সে তার ছোট বোন রুপার সাথে পুরোদিন রেগে কিংবা হেসেছিলো। ঠুনকো ব্যাপারেও তার অভিমানের কিংবা ভালোবাসার ছাপ ছিলো অপ্রতুল।শুধু রুপা কেন তার এক বৎসরের বড় ভাইয়ের সাথেও তার এমটি লক্ষনিয়। তবে বাবা-মা’র কাছে অভিমানের চেয়ে ভালোবাসার মাত্রাটাই বেশি ছিলো।

উচ্চ মাধ্যমিকের পর লেখাপড়ার জন্য তমা পরিবার ছেড়ে ছাত্রাবাসে থাকতে বাধ্য হলো। এর আগে তমা কখনো পরিবার ছেড়ে কোথাও থাকেনি। পরিবারে অন্য কেউ থাক আর না থাক ছায়ার মত রূপাই তার সাথে ছিলো। আজ রুপা-তমা দুজনেরই মন খারাপ। প্রতিদিনের মত আজ আর কোন ঝগড়া নয়। একটু পরেই তমা চলে যাবে। দু-জনের চোখে অশ্রু টলমল করছে। তমা ব্যাগ গোছাতে গোছাতে বলে, আজ থেকে তোকে মুক্ত করে দিলাম যা। পুরো খাঁটটাতে তুই একাই ‍ঘুমাবি, যেদিকে ইচ্ছে ঐ দিকে মাথা রেখে ঘুমাবি, আর কখনো তোকে লাইট কিংবা ফ্যান অফ করতে বলব না, কখনো আর হেডফোনের ভালো-খারাফ মাথা নিয়ে কাড়াকাড়ি করব না, টিভির রিমোটিও তোর একক ক্ষমতায় থাকবে, ইচ্ছে মত চ্যানেল দেখবি। লুডু খেলা নিয়ে আর গুটিও চুরি করতে আসবো না। পছন্দ অপছন্দ গান নিয়েও আর বিতর্কে আসবো না।রুপা চুপ হয়ে শুধু শুনেই যাচ্ছে রুপার বুক পেটে কান্না পাচ্ছে কাঁদতে পারছে না, কেননা রুপা আর তমা দুইজনে অভিমানের বলে ফুপিয়ে আড়ালে কাঁদতো। আজও দু জন আড়ালেই কাঁদছে। কাল থেকে তমার অনুপস্থিত রুপা কোনভাবেই মেনে নিতে পারছে না। তমাও রুপাকে ছেড়ে একাকি থাকবে বিয়ে ছাড়া কখনো ভাবেনি। এই দিকে রুপা তমার যতগুলো পছন্দের খাবার/জিনিস (যা নিয়ে রুপার সাথে প্রায় ঝগড়া হতো) প্রায় তৈরি করে বক্সে রেখে বক্সটি হাতে ধরিয়ে দিয়ে মুখ খুলল রুপা। তোর সাথে আমার যা নিয়ে ঝগড়া হতো সাধ্যমত তাই দিলাম, চাইলে টিভি ছাড়া রিমোটিও নিয়ে যেতে পারস। লুডু ঘর লাগবে?? এ- নে ধর হেডফোনটি, সব সময় খোটা দিয়ে আসছিস আমার ফোনটি তোর চেয়ে ভালো নে ধর। সব তোকে দিয়ে দিলাম। কিন্তু সব তোকে দিয়েও শুধু অার এক রাত্রে তোর সাথে ঝগড়া করতে চাই, থাকবি? কথাটি ‍শুনে দু’জন দু’জনকে জড়ায় ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। তাদের কান্নায় তাদের মা, ভাইও আরও বেশি ভেঙ্গে পড়েছে।বিয়েতো আর হয়নি, পড়তে যাচ্ছে ভুলে গেলে চলবে? দুদিন পরতো আসবে। ব্যাগটি হাতে নিয়ে তার ভাই বলল, আর তমাকে আসতে তাড়া দিয়ে হাটতে শুরু করল। তমা কিছু দুর গিয়ে পেছনে বার বার তাকিয়ে দেখে রূপা ও তার মা দাঁড়িয়ে আছে দুজনেই কান্নায় আচ্ছন্ন। যাওয়ার পথে ভাই’র উপদেশগুলো শুনতে অন্য দিনের মত কোন হেয়ালি করে নাই তমা। তমাকে ছাত্রাবাসে রেখে তার ভাই চলে আসে। সম্পূর্ণ অপরিচিত পরিবেশে তমা নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছে না, সবসময় তার পরিবারের লোকদের কথা মনে পড়ে বিশেষ করে রুপার কথা। রুপার সাথে কাটানো সময়গুলো তমা এখন খুব বেশি মিস করে। ঐ দিকে রুপাও তমার অনুপস্থিতে কিছুদিন খারাপ লাগলেও পরে কেটে গেলো। ছাত্রাবাসে এসে তমা পড়ালেখার ব্যস্ততা আর অন্যদের সাথে কাটানো সময়তে রুপার অনুপস্থিত খুব বেশি দিন কষ্ট দেয়নি তমাকে। দুজনের মাঝে ফোনালাপ হতো দিনে এক-দুবার কিংবা জরুরী কথা ছাড়া এমন কথা হতো না।

সগীর-কবির, তমা-রুপা’র মত মানুষের জীবনে কারো আগমন কিংবা প্রিয়জনের অনুপস্থিতে ভালোবাসা পরিবর্তন হয়।

কান্নায় জর্জরিত হয়ে নব বধু সেজে শ্বশুড় বাড়ীতে আসা মেয়েটিও একসময় বাবার বাড়ীর লোকজনের অনুপস্থিতে এবং স্বামী এবং শ্বশুড় বাড়ীর লোকদের ভালোবাসায় ভালোবাসা পরিবর্তিত হয় এবং এক সময় তা তার ছেলে-সন্তানের উপর বর্তায়।

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×