
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা। মানব জাতীর ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পারিবারীক জীবন রাষ্ট্রিয় জীবন ও আন্তর্জাতিক পরিমন্ডল পর্যন্ত ইসলামের বিধান ও নীতি মালা বিস্তৃত। একজন মানুষ জীবনটাকে কোন পথে পরিচালিত করলে ইহকালীন কল্যাণ সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে পারবে। তার বিস্তারিত নির্দেশনা রয়েছে ইসলামে।
পারিবারীক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধাপের বিধীবিধান আলোচিত হয়েছে ইসলামে।
ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, বোন বোনের সাথে, সন্তান পিতা-মাতার সাথে, পিতা- মাতা সন্তানের সাথে, বউ শাশুরির সাথে, শাশুরি বউয়ের সাথে এবং ¯^ামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে। মোট কথা পরিবারে যত সদস্য থাকবে। কার সাথে কিরূপ আচারণ করবে তার পূর্ণ বিশ্লেষন রয়েছে ইসলামে।
ইসলামের বিধান হচ্ছে, বড়দের শ্রদ্ধ করা এবং ছোটদের আদবর স্নেহ করা। আজ প্রায় পরিবারের ছোটদের অন্তরে বড়দের জন্য শ্রদ্ধভোদ নেই। বড়দের মান সম্মান আবার তাদের অন্তর থেকে কোথাও হারিয়ে গেছে। বড়দের সাথে যথেচ্ছা আচরণ করে, আবার ছোটদের জন্য বড়দের অন্তরে যে মায়া মমতা ও স্নেহ আদর থাকার কথা তাও আমাদের পরিবার গুলোতে নেই।
এছাড়াও ইসলামের নির্দেশিত পারস্পরিক হক সমূহ আদয় না করার কারণে আজ পরিবারে দেখা দিচ্ছে অশান্তি, দ্বন্ধ, কলোহ ও বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ অথচ আমাদের মনে রাখা দরকার যে, হুকুল্লাহ্, বা আল্লাহ্ হকের ন্যায় হুক্কুল এবাদ বা বান্দার হক অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকলের জন্য তা আদায় করা কর্তব্য। তদুপরী বান্দার হক বান্দা মাপ না করলে মাপ হবে না। আল্লাহ্ তা মাপ করবেন না। পক্ষান্তরে আল্লহর হক পালনে কোন ত্রুটি থাকলে আল্লহ্ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন।
পরিবারের উৎশৃঙ্খল পরিস্থিতি ও অশান্তির বিশেষ উল্লেখযোগ্য কারণ হল বউ শাশুরির দ্বন্ধ। মুলত পারিবারিক অশান্তির পিছনে বউ শাশুরির দ্বন্ধেই অন্যতম কারন। বিয়ের মাধ্যমে যখন একটি দাম্পত্য জীবনে সুচনা হয়। স্বামী ও তার পরিবার নববধুকে বরণ করে নিয়ে যায়। আর বধু তার সকল আত্মিয় স্বজন পিতা মাতা, ভাইবোন ও বান্ধবি মহল ছেড়ে পাড়ি জমায় স্বামীর গৃহে। তখন স্বামীর পরিবার বর্গ নববধুকে আন্তরিকতার সাথে বরণ করে নেওয়া আর বধু স্বামীর পরিবারে নিজেকে পিট করে নেওয়াই যুক্তিযুক্ত ও করনিয়।
এ ক্ষেত্রে শাশুরির কর্তব্য হল পুত্র বধুকে আপন মেয়ের মত মায়া সোহাগ দিয়ে তার হৃদয়ে প্রশান্ত রাখা। কারণ বউ তার পিতা মাতা ভাই বোন পাড়া পড়শী সকলকে ত্যাগ করে সকলের মায়ামমতাকে বিসর্জন দিয়ে স্বামীর গৃহে এসেছে। স্বজনদের বীরহ বেদনায় সে থাকে জর্জরিত। তখন শাশুরি ও স্বামীর নিকট তার হৃদয়ে একান্ত প্রত্যাশ থাকে সোহাগ ও ভালবাসা।
আর বউয়ের কর্তব্য হচ্ছে স্বামীর পরিবার বিশেষত শাশুরিকে শালিন ভদ্রতাসুলভ ও মার্জিত
উপহার দেওয়া। স্বামীর ঘর সংসারে প্রয়োজনীয় কাজকর্ম পূর্ণ দায়িত্ব সচেতনতার সাথে আনজাম দেওয়া। শাশুরির অসুন্তোষি কোন কাজে যোগদান না করা। শাশুরির দিক নির্দেশনা মতে চলা এবং শশুর শাশুড়িদের বাবা মায়ের মর্যদা দেওয়া। মুলত মেয়েদের এ নতুন জীবনকে সুন্দর ও মধুময় করতে হলে স্বামীর পরিবারের সব সদস্যদের সাথে ভালোবাসা ও আন্তরিকতাপূর্ন আচার ব্যবহার ও চলাফেরার কোন বিকল্প নেই।
আমাদের দেশের অনেক বউ-শাশুরির মাঝে ভালোবাসা, আন্তরিকতা ও স্নেহ মায়া না থাকার কারণে না না দ্বন্ধ। মনমালিন্ন রেশারেশি ইত্যাদির সমস্য সৃষ্টি হয়। দেখা যায় একজন শাশুড়ি যেখানে তার বউকে স্নেহ মমতায় রাখতে পারে এবং ভূল ত্রুটি গুলি আদরের সাথে সুধরে দিতে পারে। সেখানে পান থেকে চুন খসলেই বউকে নানা রকম কটু বাক্য গালমন্দ শুরু করে দেয়। কোন সামন্য ভূলের কারণে বউকে নানা রকম লাঞ্চিত করে বা ছেলেকে বউয়ের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। এটা কিছুতেই বাঞ্চনিয় নয়। মানুষ ভুলের উদ্ধে নয়। মানুষের ভূল ভ্রান্তি হওয়া স্বাভাবিক।
কোন কোন ক্ষেত্রে দেখা যায় মায়ের কথার উপর ভিত্তি করে স্বামী তার স্ত্রীকে অমানুসিক নির্যাতন ও মারধর করতে থাকে। আর বউয়ের উচিত এমন কোন কথা ও আচার আচরন পরিহার করা। যার কারণে শাশুড়ির অন্তরে ব্যাথা আসে। শাশুড়ি হল মায়ের সমতুল্য। তাকে মায়ের মত সম্মান ও মর্যদা দিতে হবে। মায়ের অবর্তমানে শাশুড়ির কথা মতই চলতে হবে। বস্তুত সংসারের প্রয়োজনীয় কাজকর্ম সঠিকভাবে আনজাম দিলে এবং শাশুড়ির যথাসাধ্য সেবা যত্ন করলে শাশুড়ি কোন কটু কথা বলার প্রশ্নই উঠে না। তখন শাশুড়ি এমনিতেই বউকে আদর সোহাগ করতে বাধ্য হবে।
বউ তার নিজের পিতা মাতাও ছোট ভাইবোনদের নিকট কখনো স্বামী বা শাশুড়ির বা সে বাড়ীর কোন বদনাম করবে না। গুনের সাথে দোষত্রুটিও মানুষের মাঝে বিদ্যমান থাকে। এ হিসেবে শাশুড়ি থেকেও অনাকাঙ্খিত কোন কিছু ঘটে যাওয় অস্বাভাবিক কিছু নয়। আর স্বামীকে তার মা বোনদের বিরুদ্ধে ক্ষেপিয়ে না তুলে বরং ধৈর্যের সাথে শাশুড়ির মন জয় করার জন্য সচেষ্ট হতে হবে। তবে অবশ্যই ফল পাবে আশা রাখি। ইহকালে না পেলেও পরকালে তার উত্তম জাযা লাভ করা অবশ্যম্ভাবী। বর্তমানে একথা মনে রাখতে হবে যে বাড়ীতে যদিও সে দাসী বা চাকরানী নয়। কিন্তু স্বামীর সেবা যত্ন করা মহান আল্লহ্ তাআলা তার উপর ফরয করেছেন। ইনসাফের দৃষ্টিতে পুত্রের জন্য মায়ের চেয়ে পৃথিবীতে অন্য কেউ সম্মানিত নয়। মা জননী অসংখ্য দুঃখ কষ্ট সহ্য করে তাকে লালট পালন করেছেন। এখন সেই আদরের পুত্র বর্তমানে স্বামী। তার স্বামীর জান্নাত যার পদতলে তিনিই হলেন সে বৃদ্ধা মা। এ সম্পর্কে মহানবী (সা) এরশাদ মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুতরাং বউয়ের লক্ষ্য রাখা দরকার যে তার স্বামীর জান্নাত যে মায়ের পায়ের নিচে সে মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে স্বামীর জান্নাত যাতে নষ্ট না হয়ে যায়।
পক্ষান্তরে শাশুড়ির কর্তব্য হচ্ছে স্বীয় পুত্র বধুকে নিজের সন্তানের মত মনে করা। তার পুত্র বধুওতো রক্ত গোস্ত গড়া মানুষ। তারও আছে বুক ভরা কামনা ভাসনা। নিয়ে জীবন অতিবাহিত করার স্বপ্ন। সে পিতা মাতার মায়া মমতা ও আদর সোহাগ করে স্থায়ীভাবে বসবাসের জন্য স্বামীর হাত ধরে শশুড়ালয়ে চলে এসেছে। এ গৃহকে আপন গৃহ মনে করে। এ পুত্রবধুই তার পুত্রের মর্যাদা সম্মান আর ইজ্জতের ধারক।
শাশুড়ির মনে রাখতে হবে পুত্রবধু ক্রয় করা দাসি নয়। তার উপর স্বামীর হক রয়েছে এবং স্বামীর ও তার উপর হক রয়েছে। শাশুড়ি কোন এককালে বউ ছিলেন। তখন তিনি শাশুড়ির পক্ষ থেকে যেমন আচার ব্যাবহার কামনা করতেন তেমনি সু ব্যবহার আজকের এ বউ শাশুড়ি থেকে কামনা করে।
পবিত্র কোরআন ও হাদিসে বউ শাশুড়ির দায়িত্ব ও অধিকার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমে বউ তার আপনা দায়িত্ব পালন করবে অতঃপর অধিকার বুঝে নিবে ঠিক তেমনি শাশুড়িই প্রথমেই আপন দায়িত্ব অর্থাৎ মুরব্বির দায়িত্ব পালন করবে অতঃপর নিজ অধিকার বুঝে নিবে
তাই যারা এখনো শাশুড়ি হননি তাদের খিদমতে আরজ আপনার পুত্রের বউ নির্বাচনে শরিয়তের বিধিবিধান সমূহ যথাযথ অনুসরণ করতে ভূল করবেন না। অন্যথায় শাশুড়ি হিসাবে আপনি আপনার মর্যাদা রক্ষা করতে পারবেন না।
অতএব সর্বস্তরের বউদের দৃষ্টি আকর্ষন করে নিবেদন করছি আপনার শাশুড়ি অর্থাৎ আপনার স্বামী গর্ভধারিনী মাতাতো আপনার মতই একটি বউ হয়ে এ বাড়ীতে আগমন করেছিলেন। আর আপনিওতো কয়দিন বাদে তার মতই শাশুড়ি হবেন ইনশাআল্লাহ্। এখন আপানর নতুন জীবনে পথ চলা দিশা পেতে তার কাছ থেকে শিক্ষা নিবেন।
এ ব্যাপারে সর্বোচ্চ অভিজ্ঞতার অধিকারিনী একমাত্র আপনার শাশুড়ি। আপনি তাকে এড়িয়ে গেলে মারাত্বক ভূল করবেন ও ক্ষতিগ্রস্থ হবেন। তাই অবশ্যই আপনার স্বার্থে আপনার নিজ শাশুড়িকে গৃহশিক্ষকের আসনে বসাতে হবে। তবেই হয়ত আপনি উত্তম ফল লাভের আশা করতে পারেন।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


