
আমি সুন্দরের পদলেহনকারী
হয়তো কারও নই যোগ্য,
আমার রঙ, আমার ঢঙ
আমার কাছে সবই উপভোগ্য।।
আমি আমার প্রশ্ন,
আবার আমি আমার উত্তর,
সহজ পথে হেঁটে চলি
সুন্দর স্বপ্নে বিভোর।
পুঞ্জিভূত করি নিজের মধ্যে
সবার ভালোবাসা,
পরিমার্জন করি আমি,
আমার দূর্বল সীমারেখা।
অভিমান আছে, প্রিয় মানুষের প্রতি
অভিনয় পারিনা,
প্রাণ খুলে যেমন, "হ্যাঁ" বলি
তেমন, প্রাণ খুলে "না"।।
আমার "হ্যাঁ" তে কেউ সুখী হয়
"না" তে কেউ রুষ্ট,
অভিনব কৌশল আমার অচেনা
সত্য, সুন্দর, পবিত্রতাই আমার, একমাত্র শর্ত।
আমিতো আমার নই
আমিতো সবার,
সুন্দর জ্ঞানের স্পর্শ হোক
সবার প্রতি, সবার ব্যবহার।।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



