
হনহন করে ব্যস্ত হোটেলে ঢুকল মধ্যবয়সী নারী,
বয়কে ডেকে বলল কোন কেবিন আছে খালী?
খালি নাই কোন কেবিন বলল বয় হেসে,
একটু পরে খালি হবে বলল মিষ্টি বেশে।
দাঁড়িয়ে থাকবো আমি? হতবছাড়া, কাজ কী আমার নাই;
ব্যস্ত ভয় গম্ভীর স্বরে- ওত কাজ থাকলে- খাওয়া দরকার নাই।
বলতে দেরী আর মারলো চড় বয়টির চোয়ালে,
কলার চেপে নিলো কষে ম্যানেজারের দুয়ারে।
ম্যানেজার মশাই মারে ধমকি সাথে ফ্রি ধাক্কা
ধাক্কার চোটে বেচারা বয় ব্যাথা পেয়েছে পাক্কা
জলদি করে মাফ চেয়ে নে মেডামের পা ধরে,
না হলে মেডাম করবে ঝামেলা থানা পুলিশ করে।
বয়, ম্যানেজার অনুতপ্ত সবাই এমন অশুভ আচরনে-
একপর্যায়ে সমাধা হলো মেডামকে খাওয়ালো মন ভরে।
কিছুক্ষন পর কী আশ্চর্য ফিরল সে নারী,
সাথে আছে এসআইসহ পুলিশ তদারকী।
এসঅাই সাহেব এসে বলল গম্ভির স্বরে-
বেয়াদব স্টাপ রাখো কেন খ্যাত হোটেলে।
ম্যানেজার মশাই আস্তে করে, দিলেন টাকা হাজার দু-এক,
মামলাটি যেন আর না গড়ায় এখানে খতম করতেন।
আনল বয়টিকে ডেকে ফের ধরালো মেডামের পা,
ম্যানেজার এবার হেকে বলল এবার বাড়ী যা।
তোর মত বেয়াদবের নেই এথায় স্থান,
তুই থাকলে হবো অসম্মান, লাটে উঠবে হোটেল মান।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




