somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক সময় পোষাকে ভদ্রতার পরিচয় মিলে না

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কাজের সুবাধে অনেক সময় আমাকে দুপুরে বাহিরে খেতে হয়। বিগত পাঁচ বছরের মত বাহিরে খেয়ে আসছি, ঠুনকো ব্যাপারে এই রকম আচরন আমার এই প্রথম দেখা......

গতকাল দুপুরে খাওয়ার জন্য একটা পরিচিত হোটেলে প্রবেশ করি। ঐ হোটেলে প্রায় আমার খাওয়া হয়। হোটেলকে একনজর দেখি কোথাও কোন খালি সীট নাই। মনে হয় ফ্রিতে খাওয়াচ্ছে! ফ্র্যাশ হওয়ার জন্য ব্যাসিংয়ের কাছে যেতে দেখি সেখানেও ভীড়। পরিবেশটা দেখতে এমনটাই লাগছিলো যে কুলখানী খাওয়ার শেষাংশ! যদিও ব্যাসিংয়ে একত্রে ৫টি ট্যাপ আছে। ট্যাপ খালি হবার অপেক্ষায় পিছনে দাঁড়িয়ে ছিলাম, দেখলাম আমার পাশে ও পিছনে যারা খেয়ে আসছেন তারা ও যারা খাবে তারাও দাঁড়িয়ে আছেন। এক ভদ্রলোক (পোষাকে) খাওয়া শেষ করে হাত দোয়ার জন্য ব্যাসিংয়ের দিকে ছুটে আসছে সবাইকে উপেক্ষা করে। আমার পেছন থেকে ধাক্কা দিয়ে ঠেলাঠেলি করে আসতে গিয়ে মোটামুটি দুই-তিন জনের জামায় তার অপরিস্কার হাতের ময়লা লেগেছে। আমারও জ্যাকেটের বাম হাতাটাতে লেগেছে। দ্রুত বেগে আসাতে ও যাদের জামায় ময়লা হাত লেগেছে তারা তাকে অনেক কিছু বলেছে দেখে আমি আর কিছু বলি নাই।

লোকটি পানির ট্যাপ এমন গতিতে ছেড়েছে যে, পানির ছিটকা পাশের লোকটির গায়ে পড়ছে। লোকটির এখানে নতুন এখনো এক সপ্তাহ শেষ হয় নাই এখানে উপ-প্রকৌশলী পদে বদলী হয়ে আসছেন (পরবর্তীতে জানতে পেরেছি)। পোষাকে ভদ্র লোকটি স্থানীয় (খাই খাই ছেমড়া নেতা) ও আচারনে নোংরা টাইফের ট্যাপে গোড়ায় বুঝা গেলো।

পানি গায়ে পড়ছে দেখে ভদ্রলোকটি বলে আরও আস্তে ছাড়ুন না, আসার সময় গায়ে লাগালেন এখনকি গোসল করাবেন?

গায়ে লাগাইসি মানে? আমি কী ইচ্ছে করে লাগাইছি, তুই দেখতে পাসনি কানা নাকি? তোর গায়ে লাগে কেমনে। আসার সময় সরে দাঁড়াইতে পারসনি।

আপনি স্যরি বলার পরিবর্তে এমন আচরণ করছেন কেন?

তোকে স্যরি বলবো? তুই আমায় চিনস, আমি কে?

আপনি যেই হোন না কেন, এইটা কোন ভদ্রতা নয়।

তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে? গলায় টাই ঝুলিয়ে নিজেকে ভদ্র ভাবতেছোস।
বের হয়ে আয় তোকে দেখাচ্ছি। তার আচরনে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে দেখতেছিলো। কিছু বলার সাহস পাচ্ছিল না মান যাওয়ার ভয়ে। ম্যানেজারও তার সাপোর্ট করে তাকে বুঝিয়ে শুনিয়ে বিল না নিয়েই হোটেল থেকে বাহির করে দিলো।

পরবর্তীতে আশপাশের লোকজনের বলা-বলিতে বুঝলাম সে খাই খাই নেতা ।


আমি ফ্র্যাশ হয়ে খেতে বসছি, কিছুক্ষন পর দেখলাম ভদ্রলোকটিও অসহায় মুখে আমার পাশেই এসে বসল এবং হোটেল বয়কে খাওয়ার অর্ডার দিলো। খেতে খেতে তার সাথে পরিচয় হল। তার গ্রামের বাড়ী কুষ্টিয়ায়। এখানে প্রকৌশলী পদে এলজিইডিতে আসছেন এখনো একসপ্তাহ যায় নি। এখানকার সব কিছুই তার কাছে নতুন। আমায় জিজ্ঞাস করলো ভদ্র লোকটি, ঝামেলা করা লোকটিকে চিনি কিনা। আমি তার চোখে মুখ দেখে বুঝছি সে হয়ত লোকটিকে উচিত শিক্ষা দিবেন সে জন্য পরিচয় জানতে চেয়েছেন। আমি ভালো করে চিনি নাই বিধায় হোটেল ম্যানেজারকে (পরিচিতি) ডেকে জিজ্ঞাস করলাম লোকটির সম্পর্কে ম্যানেজার উত্তরে বলেন স্থানীয়। ছাত্রলীগের সাথে জড়িত। অল্পতেই মানুষের সাথে ঝগড়া করা তাদের নেশা হয়ে দাঁড়িয়েছে। একে ছাত্র বললে ছাত্রকে কী বলবে আমি আশ্চার্য হয়ে বলি! ম্যানেজার চলে যাওয়ার পর আমি তাকে পরামর্শ দিই, ঠিকাদারগণতো লাভের আশায় আপনার পিছু ঘুরে স্থানীয় একজন ঠিকাদার দিয়ে তাকে সহজে শিক্ষা দিতে পারবেন। যারা আপনার পিছু ঘুরে, এসব খাই খাই নেতা তাদের পা ছাটা গোলামের মত।

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×