somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিক্ষুক

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক ভিক্ষুকের সাথে আমার
বন্ধুত্ব হয়েছিল। ভিক্ষুকের নাম
মোহাম্মদ সোবহান। সে খুলনার
'পিটিআই' মোড়ে বসে ভিক্ষা করে।
বন্ধুত্বের সুচনাটা ছিল অদ্ভুত। তখন আমার
ভার্সিটি অ্যাডমিশন কোচিং চলছে।
একদিন কোচিং থেকে ফিরছি। হঠাৎ
প্রায় আমার বয়সী একটা ছেলে পেছন
থেকে বলল, "ভাইজান, একটা টাকা
দেবেন..?"
ছেলেটার একটা হাত নেই। পরনে
নোংরা একটা প্যান্ট আর
জোড়াতালি দেয়া একটা হাফশার্ট।
দেখে আমার কেমন যেনো মায়া
লাগলো। আহারে, বেচারা...! আমার
নিজেরও তো এমন অবস্থা হতে
পারতো..!
ছেলেটাকে বললাম, "তোমার নাম
কি...?"
"মোহাম্মদ সোবহান।"
"ও আচ্ছা।"
তারপর কি মনে করে ওকে দশটা টাকা
দিয়ে দিলাম।
কয়েকদিন পরের কথা। ভোর সাতটায়
কোচিং। সেদিন ঘুম থেকে উঠলাম
সাড়ে ছয়টায়। সর্বোনাশ। পিকুল স্যার
আজ অ্যানালিটিকালের উপর একটা
ক্লাস নেবেন বলেছিলেন। ক্লাসটা
বুঝি মিসই হয়ে গেলো।
দ্রুত হাত-মুখ ধুয়ে কোচিং এ রওনা
হলাম। প্রতিদিন অটোতে করে যেতাম।
আজ অটো থেকে নেমে দেখলাম,
সর্বোনাশ হয়ে গেছে। তাড়াহুড়া করে
আসতে গিয়ে বাসায় মানিব্যাগ
ফেলে এসেছি।
অটোওয়ালাকে বললাম, "ভাই, টাকা
দিতে পারছি না।"
"কেনো..?"
"ম্যানিব্যাগ বাসায় ফেলে এসেছি।"
"আমি এতকিছু বুঝি না। অটোতে উঠছেন,
এখন টাকা দেন।"
কি অস্বস্তিকর অবস্থা...! এমন সময় দেখি
আমার পাশে সোবহান দাড়িয়ে।
"ভাইজান, কেমন আছেন..?"
"সোবহান, পাঁচটা টাকা দাও তো।"
অটোওয়ালাকে বিদায় করে মমতা
ভরা দৃষ্টিতে কিছুক্ষণ সোবহানের
দিকে তাকিয়ে রইলাম।
সোবহানের সাথে অনেকদিন দেখা হয়
না। তবু প্রায়ই ওর কথা মনে হয়। আগে যখনই
দেখা হতো, তখনই মুখভর্তি একগাল
হাসি নিয়ে বলতো, "ভাইজান, কেমন
আছেন..?"
মনে হতো ওঁ পৃথিবীর সবচে সুখি
মানুষদের একজন। অথচ ওঁর একটা হাত নেই।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×