জেগে জেগে সপ্ন দেখে দেখে
রাত ফুরিয়ে এলে-
শালা বানচোত দূর্ভাগ্যের পিন্ডি চটকাতে চটকাতে
আসুন আমরা ঘুমাতে যাই
অথবা,
ঘুমের ভান করি
কারণ
আমাদের আ-র কিছুই করার নেই।
এর চেয়ে বরং কিছুটা বাজার জ্ঞান আহরন করলেই
নিজেকে যথাযথ বাজারজাত করা যাবে-
ঠিক ঠিক পৌছে যাব বহুজাতিক রাক্ষসের
নিশিছদ্র উদরে।
আপাতত
আসুন আমরা ঘুমাতে যাই
অথবা
ঘুমের ভান করি ।
সুনামীতে ভেসেগেলে পৃথিবীর অধিকাংশ ভূখন্ড
অথবা ,ভূমিকম্পে উলট পালট হলে
আমাদের পায়ের তলার মাটি
অথবা,
ফসফরাস বোমায় গলে গলে তরল হয়ে
মরূভূমির লাল বালির সঙ্গে মিশে যাক
কতগুলো প্রানবন্ত বেদুইন দেহ-
আমরা চিন্তিত নই।
আমরা ঘুমাতে যাই অথবা ঘুমের ভান করি।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৬ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




