পৃথিবীর রন্দ্রে রন্দ্রে,শিরা উপশিরায়
আজ যুদ্ধের ভাইরাস,
দ্বিপদী বায়ো-ওয়াপন খুবলে খায়
অসহায় মানুষের হৃদপিন্ড।
সম্রাটের ডাইনিং টেবিলে
কারুকার্যহীন 'সিম্পল আর্ট ' সফেদ পোর্সেলিনের থালায়-
অতি সুস্বাদু ক্যাভিয়ার।
রয়্যাল পাচক তার প্রেস ব্রিফিংয়ে
জোর দাবী করেছেন,
তার এই মোহনীয় রেসিপির রহস্য
বহুদামী উৎকৃষ্ট শ্রেণীর স্যামন।
আমরা তার রন্ধন শিল্পের গুনমুগ্ধ মোসাহেব
পরিমাপ মতো মাথা নোয়াই।
আদপে আমরা সকলেই জানি- কোন 'উৎকৃষ্ট'
স্যামন মাছের ডিমই
এত উৎকৃষ্ট ক্যাভিয়ারে পরিণত হতে পারেনা।
ওই খ্যাদ্যের আসল উপাদান
অগনিত মূল্যহীন নিকৃষ্ট মানুষের মাথার মগজ।
যে মানুষ গুলো সম্রাটের মহানুভবতার
কৃতজ্ঞতা জানাতে সেধিয়ে গেছে
কয়েক পরত বালির নীচে।
প্লাস মাইনাস কয়েকশ বছর পর হয়তো একদল নৃবিজ্ঞানীর গবেষনাকে আরও সমৃদ্ধ করবে
এই ভাগ্যবানেরা।
ইতিহাস সাক্ষী , আমরা ভুলে যাই অনেক 'ইতিহাস'
কিন্তু মৃত্তিকার মনে থাকে 'বহু কিছুই'।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৬ সকাল ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




