একটা সময় ধনী হওয়ার অনেক শখ ছিলো, মনে
করেছিলাম অনেক টাকার মালিক হবো!
কিন্তু এখন আমার ধনী হওয়ার খায়েশ নেই।
আপনারা কি ভাবছেন আমার বহুদিনের শখ
একদিনেই মিটে গেছে?
.
যে দিন খবরে শুনেছি "অমুক শিল্পপতির
বাসায় মিষ্টির বাক্সে করে পিস্তল
পাঠিয়েছে সন্ত্রাসীরা" সেদিন আমি
আশাহত হয়েছি, যেদিন খবরে শুনেছি "অমুক
ব্যবসায়ীর ছেলে অপহৃত" সেদিন আমার
স্বপ্নভঙ্গ হয়েছে, যেদিন খবরে দেখেছি
"সিনেমার স্টাইলে রাস্তায় ককটেল ফাটিয়ে
গাড়ি থামিয়ে টাকা ছিন্তাই করার পর
ব্যবসায়ীকে গুলি করে হত্যা" সেদিক থেকে
আমি স্বপ্ন দেখতে ভুলে গেছি, যেদিন খবরে
শুনেছি "অমুক নদী থেকে ব্যবসায়ীর
গলাকাটা লাশ উদ্ধার" সেদিন থেকে আমার
সব আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেছে।
আমি ভুলে গেছি কিভাবে বড় হওয়ার স্বপ্ন
দেখতে হয়, মিটে গেছে সমস্ত আকাঙ্ক্ষা,
এখন আমি আর স্বপ্ন দেখিনা, বুনিনা কোন
আশার জাল!
আমার স্বপ্নভঙ্গের জন্য আমি কোন সরকার,
কোন বিরোধীদল অথবা আইনশৃঙ্খলা
বাহিনীকে কোনপ্রকার দোষ দিবো না(!)
আমি শুধু আমার ভাগ্যকেই দোষারোপ করবো
(!)
এখন আমার শুধু একটাই চাহিদা, আর সেটা
হচ্ছে একটু বেঁচে থাকা, একটু নিরাপদে
থাকা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



