somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাওহিদ হিমু
“নিতান্ত শায়িত আমি / কোথা আছি / কেউ তা জানে না শুধু / মাছেদের / রাষ্ট্রযন্ত্র তটস্থ / সমাজ / তারা জানে আমার / স্ট্যাটাস” -(ব্রাত্য রাইসু)

উলুখাগড়ারা

১০ ই জুলাই, ২০২২ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন থেকে আন্তর্জাতিক রাজনীতি বুঝতে শুরু করেছি, তখন থেকে দীর্ঘকাল সদ্যোপ্রয়াত শিনজো আবে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ একজন বিশ্বনেতা। ব্লক পলিটিক্সের অন্যতম কর্ণধার। অপঘাতে মারা গেলেন দুদিন আগে। কথা হলো: সে মারা গেছে, তাতে আমার কী!

কত নেতা উঠবে, কত নেতা পড়বে, কত নেতা বাঁচবে, কত নেতা মরবে। উঠুক, পড়ুক, বাঁচুক, মরুক, তাতে আমার কি! কারো প্রতি আমার কোনো রাগানুরাগ নেই। রাগানুরাগ নেই কোনো আততায়ীর প্রতিও। আমি উলুখাগড়াদের একজন।

আমরা উলুখাগড়ারা কখনো ভিনদেশী আক্রমণকারীদের সাথে মিশে যাই তাদের সেবক বা সঙ্গী হিসেবে, কখনো দেশ স্বাধীন করে পুনরায় অত্যাচারিত হই কথিত স্বাধীন দেশে, কখনো লঙ্কায় অরাজকতা কায়েম করে নিজেরা হয়ে যাই বিক্ষিপ্ত পতঙ্গপাল, কখনো ঘটাই ব্যর্থ বিপ্লব, কখনোবা সফল, কখনো অন্ধ জাতীয়তাবাদ বা উন্মাদনার আগুনে ডুবে আত্মাহুতি দিই, কখনো মন্বন্তরে না খেয়ে মরি ঝাঁকে ঝাঁকে, কখনো ফলাই বিপুল শস্য, কখনো যুদ্ধে খুন হই ঝাঁকে ঝাঁকে, কখনো যুদ্ধে খুন করি ঝাঁকে ঝাঁকে। আমরা এসব বহুবার করেছি ইতিহাসের পাতায় পাতায়, অথচ ইতিহাসের পাতায় আমরা নেই। তাও আমরা আছি চিরকাল।

আমরা উলুখাগড়ারা মেজরিটি হয়ে আছি বিগত দশ হাজার বছর বা এমন কোনো দীর্ঘ কাল ধরে। এভাবেই টিকে থাকব, হয়ত আরো লাখখানেক বছর। না টিকলেও কী আসে যায়। কোনো প্রজাতির টিকে থাকা বা না-থাকা আদৌ কি কোনো অর্থপূর্ণ ঘটনা?
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২২ রাত ৯:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×