somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবেসে বিয়ে করতে যাওয়ার আগে যা জানা দরকার

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের আগে প্রেম নাকি বিয়ের পরে? এমন কথার সঠিক উত্তর খুঁজতে এক এক জন এক এক ভাবে এর ব্যাখ্যা দিয়ে থাকেন। অনেকেই মনে করেন প্রেম করে বিয়ে করলে বুঝাপড়া এবং বিবাহ উত্তর সম্পর্ক অনেক ভালো হয়। আবার অনেকে মনে করেন অপরিচিত কাউকে বিয়ে করাটাই বিয়ের পর সংসারে সুন্দর সম্পর্ক বিরাজ করতে সহায়ক। আসলে আপনি যদি একজন পরিচিত মানুষের সাথে অর্থাৎ আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সাথে বিবাহ বন্ধনে জড়ান তবে আপনাকে কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে আর সেই বিষয় সমূহ নিয়েই আমরা আজ আলোচনা করবো।

১) বিয়ের আগের প্রেমিক-প্রেমিকা আর স্বামী-স্ত্রী এক চরিত্র নয়-

আপনাকে সব সময় মনে রাখতে হবে আজকে যে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তিনি বিয়ের পর হবেন স্বামী কিংবা স্ত্রী দুই জন দুই ক্ষেত্রে মানুষ এক হলেও চরিত্র তাদের আলাদা। আপনার প্রেমিকা কিংবা প্রেমিকের কাছে আপনি যাই আশা করেন না কেনো আপনি স্বামী কিংবা স্ত্রী হিসেবে সংসারে ঠিক তা পাবেন না।

২) বিয়ের আগের সেই আকর্ষণ থাকবেনা-

বেশীরভাগ ক্ষেত্রে বিয়ের আগে যে আকর্ষণ থাকে বিয়ের পর দুই জনের সেই দুর্নিবার আকর্ষণ কাজ করেনা, এতে করে অনেকে প্রেমের সম্পর্ককে বিয়ের আগের সাথে মিলিয়ে ফেলেন এবং মনে করেন নিজেদের মাঝে সব কিছু অনেকটা হালকা হয়ে গেছে। আসলে কিন্তু তা না। স্বামী স্ত্রী সম্পর্ক আলাদা এক্ষেত্রে আকর্ষণ এবং ভূমিকা উভই ভিন্ন। আপনাকে এই বিষয়টি বুঝতে হবে যদি আপনি প্রেমের সম্পর্ককে বিয়ের সম্পর্কে রূপ দিতে চান।

৩) প্রেমিক প্রেমিকার বাবা মা আর শ্বশুর শাশুড়ি অন্য জিনিস-

বিয়ের আগে আপনি সব সময় আপনার বান্ধবি কিংবা বন্ধুকে আলাদা গুরুত্ব দিতেন তবে বিয়ের পর আপনি তা সম্পূর্ণ আলাদা ভূমিকায় অবতীর্ণ হবে। আপনাকে আপনার স্ত্রী কিংবা স্বামীর সাথে সাথে আলাদা করে শ্বশুর শাশুড়িকেও গুরুত্ব দিতে হবে। এখানেই অনেকেই গুলিয়ে ফেলেন।

৪) হিতে বিপরীত হতে পারে-

আজকের ভালোলাগা কালকের বিরক্তিতে রূপ নিতে পারে। আজকে আপনার বান্ধবী কিংবা বন্ধুকে খুব ভালো লাগতে পারে তবে কালকে আপনার স্বামী কিংবা স্ত্রী হলে তাকে ভালো নাও লাগতে পারে, তাই যাই করুন ভেবে বুঝে করুন।

৫) পরিবর্তন হবেই-

বিয়ের আগের সম্পর্ক আর পরের সম্পর্ক এক থাকবেনা অনেকটাই বদলে যাবে তাই প্রস্তুত থাকুন, পরিবর্তন হবেই। আর মনে ঠিক করে রাখুন পারলে পার্টনারের সাথে কথা বলে রাখুব বিয়ের পরের সম্পর্কের বিষয়ে। মনে রাখবেন নিজেদের মাঝে যদি সব ঠিক থাকে তবে সম্পর্ক যেমনি হোক উপভোগ করে যেতে সমস্যা হবেনা।

♥♥ উদীয়মান সূর্য ♥♥
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×