somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দায়মুক্তি!!

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েক বছর আগের কথা! তখনো হিন্দি সিনেমার খোলামেলা নায়িকাদের দেখলে তড়িঘড়ি করে টিভির চ্যানেল বদলে দেই! হরহামেশা ঠোঁটে সিগারেটও জ্বলে না! মেধাবী ছাত্র হিসেবে গোটা এলাকায় ব্যাপক সুনাম আর পরিচিতি! ঠিক এমনই একটা সময়েই খুব সুন্দর দেখতে ছোট্ট একটা পুকুর পেলাম! পুকুরটা প্রথমদিকে দূর থেকে দেখতেই ভালো লাগতো! পরে একসময় কাছে যেতে ইচ্ছে হতো; বিশুদ্ধ জলে মুখ ভিজাতে মন চাইতো! এমনকি কখনো কখনো গোসলে নামতেও! কিন্তুু ডুবে যাওয়ার ভয়ে শেষমেষ নামা হতো না! একদিন সাহস করে পুকুরটির পাশে গেলাম!পুকুরের বিশুদ্ধ জলে নিজের প্রতিবিম্ব দেখে হঠাৎ করেই চমকে উঠলাম! পুকুরটি তার ছোট্ট জলহৃদয়ে আমার জন্য যে ছবি এঁকেছিল তা ছিল নিখুঁত আর সেই সাথে কল্পনাতীত! তখন আমি পুকুরটাকে ঘিরে হরহামেশাই স্বপ্ন সাজাতে শুরু করলাম! পুকুরটা ঘিরেই তখন আমার দিন রাত্রি! সময়ের সাথে সাথে পুকুরটাকে আকারেও বড় বানিয়ে ফেললাম! নাওয়া খাওয়া পড়া লেখা বাদ দিয়ে পুকুর কাটাই তখন আমার একমাত্র কাজ! যাইহোক প্রবল পরাক্রমে একটা সময় পুকুরটা ছোটখাটো খালে পরিণত করলাম! আকারে বড় হতে পুকুরটির কোন আফসোস ছিলো না! কিন্তুু একটা সময় লক্ষ্য করলাম ছোট্ট খালটার জলহৃদয়ে আমার যে প্রতিবিম্ব ভেসে ওঠে তা আর আগের মতো নিখুঁত আর মসৃণ নেই! তবুও দীর্ঘদিনের অভ্যাসের দরুণ কার্যক্রমঅব্যাহত রাখলাম! ধীরে ধীরে ছোট্ট খালটি নদীতে পরিণত হলো! লক্ষ্য করলাম সেখানে নিয়মিত বিরতিতেই জোয়ার ভাটার পানি আসতে শুরু করেছে! মাঝি মাল্লারাও মাঝে মাঝে নৌকা ভিড়াতে চেষ্টা করে! কিন্তুু সাহসের সাথে পেরেওঠে না! একদিন খুব খুশি খুশি মন নিয়ে ছোট্ট নদীটির পাশে গিয়ে দাড়ালাম! নদীর জলহৃদয়ে নিজের প্রতিবিম্ব দেখতে চাইলাম! ঘোলা জলে কিছুই দেখতে পেলাম না! নিজেকে খুব অসহায় মনে হলো! ভারাক্রান্ত হৃদয় নিয়েই নিজের কাটা অতি যত্নের নদীটির কাছ থেকে বহু দূরে সরে যেতে চাইলাম! একটা সময় সরেও গেলাম! তবুওধীরে ধীরে নদীতে পরিণত হওয়া ছোট্ট পুকুরটিকে মন থেকে কোনকিছুর বিনিময়ে তাড়াতেই পারছিলাম না! তারপরও কোন একটা সময়ে হরেক রকমের বাহারি পুকুর খাল নদীর তীরে বসতে বসতে নিজের যে একটা নদী ছিল একথা প্রায় ভুলতেই বসেছিলাম! হঠাৎ কোন একদিন খুব বিমর্ষ চিত্তে চলতে চলতে একটা সমুদ্রের তীরে গিয়ে পৌছালাম!আকারে বেশ বড়সড় সৌন্দর্যে ভরপুর এক মহাসমুদ্র! মনে হলো সমুদ্রটি আমায় হাতছানি দিকে ডাকছে! আমায় কাছে না পাবার যন্ত্রণায় জলহৃদয়ের আকুতি প্রবল হাহাকারে বেলাভূমে আছড়ে পড়ছে! নিজেকে সংবরণ করতে না পেরে ছুটে গেলাম সমুদ্রের কাছে! গিয়ে দেখি আমারচিরচেনা সেই ছোট্ট নদীটাই আজকের এই সুবিশাল মহাসমুদ্র! সমুদ্রের কান্না বিজড়িত বিশাল আকারের জলরাশি আমার পায়ে আছড়ে পড়তে লাগলো!
.
.
.
.
তবুও আমি পিছু ফিরলাম কোন এক উদ্দেশ্যহীন যাত্রায়! কারণ তিলে তিলে গড়ে ওঠা এই মহাসমুদ্র আজ আর আমার নেই! সযতনে গড়ে তোলা সেদিনের সেই ছোট্ট নদীটি আজ এই সুবিশাল মহাসমুদ্রে পরিণত হয়েছে যার খেয়ালে; এই কান্নার দায়ভার একমাত্র তাঁরই!!
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×