কোন এক বালিকা ভোররাতে কবিতা শোনার আবদার করতো। আমিও যা ইচ্ছে হত তাই বলতাম। নাম দিয়েছিলাম লাইভ কবিতা। প্রতিদিনের বলা লাইভ কবিতা সে নোট করে রাখতো। যদিও এগুলো কোন কবিতা ছিলনা। আজ দেখি সে সেইসব লাইন ইনবক্স করেছে। আমিও পোষ্ট করে দিলাম
- একদিন সারাদিন নীল টিপ
তুমি আমি ঘুরপাক রাস্তা
টুপটাপ সারাদিন
মেঘে ভাসা হলো না
শুনশান বৃষ্টি
নাল নীল নিয়ন
সাদা কালো স্টেশন
রেলগাড়ি নীল নীল
কাচ ঘেরা জানালা
সন্ধ্যার সাইরেনে বিষণ্ণ আবদার।
মন ছুঁতে চাইলে আর সেই শেষ ট্রেন
সাদা সিগারেট আর বালু ওঠা ঘাসফুল
এই পথ সেই পথ
কানাগলি প্রতিদিন
সাদা সিগারেট শেষে বিষপোড়া নিকোটিন।
অবেলাতে কোনদিন
ঘুম ঘুম ফিরি যদি
টুপ করে রেখে যাব এই নীল সেই নীল
টুপ করে ছুঁড়ে ফেলা তোর সেই নীল টিপ।
তারপর একা একা তোর সাথে দু পা হাঁটা আর আমি কোনদিন গল্প হব না। এই জন্মের জোনাক পোকার আলোরা সব রোদ হয় ।
বিস্তর ব্যবধানে জ্বলছে নিয়ন।
টুপ করে জল ঘরে কেটে গেল ভোর রাত
তারপর ছুঁয়ে দেখি একা আছি
নেই শুধু তোর হাত।
ভোর রাতে টিপটিপ
ফেলে আসা নীল টিপ
আরশোলা ঝাঁক ঝাঁক
রাত আরও বাকি থাক।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




