somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিহাল রাহওয়ান
ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

ফুলগুলো লাল না হয়ে নীল হলো কেন?

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের রিসিপশনে বসা মেয়েটা বারবার আড়চোখে ফারিয়ার দিকে তাকাচ্ছে। গার্ডটাও এরমাঝে দুইবার এসে উঁকি দিয়ে গেছে। সাদমানের অফিসে এসেছে ফারিয়া। সাদমান মিটিংয়ে বলে সে বসে আছে ওয়েটিং রুমে। বউয়ের সাজে কতোক্ষণ অপেক্ষা করা যায়! পার্লার থেকে বিয়ের আসরে যায় নি, রিকশা নিয়ে সোজা এখানে চলে এসেছে। ফোন অফ করে রেখেছে, এতোক্ষণে বোধহয় হাজারবার ফোন দিয়ে ফেলেছে বাসা থেকে, দিক...

ছেলেটা কি করছে মিটিংয়ে! দৌড়ে ভেতরে ঢুকে যাবে কি না ভাবছে ফারিয়া। নাহ এই ভারী সাজগোজ আর শাড়ি পরে দৌড়ানো যাবে না। কি একটা অদ্ভুত ব্যাপার হবে! নিজেকে শাড়ি পরে দৌড়ানো ওদিকে তাকে ধরতে আসা রিসিপশনের মেয়ে আর গার্ডটাকে কল্পনা করে হো হো করে হেসে ফেললো মেয়েটা। এবার রিসিপশনের মেয়েটা আর গার্ড দুইজন একসাথে চলে এসেছে। স্যরি.. বলে জিভ কাটলো সে।

বোকা সাদমান কখনো ফারিয়াকে বুঝতে পারে নি বলে বিশ্বাস ফারিয়ার। চেষ্টাও করে নি। ক্লাসের ছটফটে মেয়েটা যে ধুপ করে বোকাসোকা সাদমানের ওপরই উষ্টা খেয়ে আবেগ জমিয়ে ফেলবে সেটা ব্যাচের কেউ হয়তো কল্পনাও করে নি। অথচ তিন বছর পরে এসে এখনো দুজনই বন্ধুর অভিনয় করে যাচ্ছে।

যাক সাদমান এসেছে। সাদমানকে বেশ বিধ্বস্ত লাগছে। মুখে ম্লান হাসি, হাতে একটা অফিস ফাইল। 'ওয়াও! তোকে একদম  বউয়ের মতো লাগছে রে! তোর জামাই তো একদম..  আমাকে ছাড়া বিয়েটাও করতে পারিস না! এখানেই চলে এলি.. চল তোকে বাসায় পৌঁছে দেই। রিকশায় যাবি নাকি উবার ডাকবো?
ফ্যাকাসে মুখে একবার ঢোক গিলেও গলার পাথরটা সরাতে পারলো না ফারিয়া। দাঁত দিয়ে জিভ চেপে কোনোমতে কান্না চেপে মাথাটা নাড়লো। বলে কি ছেলেটা? এই গর্দভের জন্য এতোদিন.. নাহ চিন্তা করতে পারছে না সে। এলোমেলো লাগছে নিজেকে।

রিকশায় ফারিয়ার পাশে নিজেকে বেমানান লাগছে সাদমানের। আশেপাশের লোকজন চোখ বড় বড় করে তাকাচ্ছে তাদের দিকে। সে বকবক করেই যাচ্ছে বিয়ের পর যেন ফারিয়া ভুলে না যায়, হানিমুনের সব প্ল্যান সে করে দিবে, নতুন বাসায় খুঁজতে হলে যেন জানায়, ঝগড়া হলে যেন খাওয়া বন্ধ না করে দেয়, বাচ্চাকাচ্চা হলে যেন নাম তার সাজেশনে রাখে..। এতো কথা বোধহয় এই তিন বছরেও বলে নি।

সাদমানের মাথাটা যে ঠিকভাবে কাজ করছে তাও না। অফিসের ফাইলে থাকা রিজাইন পেপারটার জন্য নাকি রিকশা ভাড়ার টাকাও পকেটে নেই বলে সেটা বলা মুশকিল। মেয়েটার চোখের দিকে তাকাতে পারছে সে। পকেটের লজ্জা, জীবনের হতাশা, অতৃপ্ত ক্ষোভ আর শহরের ক্লান্তিতে...
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×