যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও সাধরন সম্পাদক মির্জা আজম কে ভারতের ত্রিপুরা হতে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন গনমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি সম্পূর্ণ্ মিথ্যা ও বানোয়াট বলে খবর মিলেছে। বিশ্বস্ত সুত্রে জানা গেছে জাহাঙ্গীর কবির নানক বর্তমানে ঢাকাতেই আছেন। যুক্তরাজ্য যুবলীগ সভাপতি আনোয়ারুজ্জামান জানিয়েছেন, তিনি মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় নানকের সাথে কথা বলেছেন । দৈনিক ইত্তফাক, দৈনিক দিনকাল,নয়া দিগন্ত সহ বাংলা স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা ভিশনে তাদের গ্রেফতার হবার যে সংবাদ প্রচার হয়েছে তার সমন্ধে জানতে চাইলে জানহাঙ্গীর কবির নানক বলেন, যে সমস্ত সংবাদ মাধ্যম এই সংবাদ প্রচার করেছে তাদের কে তিনি চ্যলেঞ্জ করবেন।
জাহাঙ্গীর কবির নানকের মেয়ে রাখি জানিয়েছেন তার বাবা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম দুজনেই তাদের অবস্থানে ঠিক আছেন। তাদের গ্রেফতার করা হয়নি।
খরবটি কতটা সত্য্ এই প্রশ্নের জবাবে রাখি বলেন, আমার বাবা জেলে থাকলে আমি কিভাবে এই মাত্র কথা বললাম?
প্রিয় ব্লগার এইবার আপনাদের পালা, আমার আপডেট শেষ হয়েছে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৭ ভোর ৬:৩০