৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিল। খোকা বলেছেন-- ঐদিন নাকি বক্তৃতা শেষে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছেন।-- অতএব ওটা স্বাধীনতার ডাক নয়। তাই ৭ মার্চ হরতাল হলো।
২৭ মার্চ জিয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। ঐদিনও হরতাল হলো (কারণ মনে হয় জিয়া জয় বাংলা বলে ফেলেছিলেন)। ২৬ মার্চ হরতাল হলো না কেন এটা বোঝা গেল না। আন্দোলন কি দিন তারিখ দেখে হবে? লাগাতর আন্দোলন মানে লাগাতার।
আগামী যে যে তারিখে হরতাল চাই- তার একটা তালিকা দিচ্ছি: এটা আমার দাবী।
১. ১ লা বৈশাখ। হিন্দুয়ানী সংস্কৃতি চাই না।
২. ১৭ এপিল, অস্থায়ী সরকারের শপথ গ্রহণের দিন। কি বেআদবরে বাবা, কোথাকার কোন নজরুল আর জাতউদ্দিন- পাকিস্তানপন্থী (খোকার মতানুসারে) মুজিবকে প্রেসিডেন্প বানায়? খন্দাকররে পাত্তাই দেয় না?
৩. মে দিবস। (কিসের মে দিবস? এদেশে কোনো শ্রমিক নাই। সবাই চাকর। এখানে শ্রমিকদের কাজ হলো নেতা নেত্রীর পিছনে শ্লোগান দেওয়া।
৪. তাছাড়া বুদ্ধ পূর্নিমা, দোলযাত্রা, এসব দিনগুলোতেও হরতাল দিতে হবে।
লাগাতার আন্দোলন চাই।
পড়াশুনার দরকার নাই, কাজ কামের দরকার নাই। হরতাল হরতাল।
এর ফলে:
মানুষ না খেয়ে স্লিম হবে- খাদ্য চাহিদা কমবে। ডায়াবেটিক নিমূল হবে। জানজট থাকবে না, পরিবেশ দূলণ বন্ধ হবে।
অতএব-- আজ কাল পরশু, হো হো হরতাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





