আওয়ামী লীগ যদি গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেয় তাহলে বিএনপি কি আওয়ামী লীগকে সমর্থন দেবে?
আর গণ জাগরণ মঞ্চ যদি আওয়ামী লীগের কথা অবজ্ঞা করে তবে বিরোধী দল কি এটা স্বীকার করবে যে এই গণজাগরণ মঞ্চ সরকারের খেলা নয়?
যুক্তি সব দিকেই আছে।
আসলে গণজাগরণ মঞ্চ কখনোই প্রো এস্টাবলিসমেন্ট হতে পারে না। সরকার এটা বুঝতে পেরেছে। সরকার চেয়েছিল গনজাগরণ মঞ্চের সাথে তাল দিয়ে বিষয়টা নিজের পক্ষে আনতে। আনেতে পারে নাই তাও নয়। আর বিএনপি প্রথম থেকেই এর বিপক্ষে কারণ গণজাগরণের একটি দাবিও তাদের দাবির সাথে মেলে না।
গণজাগরণ মঞ্চ হয়তো বন্ধ করা যাবে। কিন্তু মানুষের রক্তের শিরায় শিরায় যে জাগরণ তার কি হবে? এখান থেকে সরকার বা বিরোধী কেউই রক্ষা পাবে না।
গনজাগরণ মঞ্চের পক্ষে কে?
সাধারণ জনগণ।
সরকার এখন আর এটা চায় না, কারণ এমন দাবি তারা করছে যে তা সরকারের পক্ষে মানা সম্ভব নয়।
বিরোধী দল চায় না- কারণ তাদের দাবির মধ্যে খালেদা- তারেকরে মামালা প্রতাহার বা তত্ত্ববধায়ক সরকারের দাবি নাই।
জামাত চায় না- কারণ ওরা তো তাদেরই বিরুদ্ধে।
ইসলামপন্থী দলগুলো চায় না-- কারণ ওরা নাকি নাস্তিক। (ব্লগ বিষয়টি কি এবং তা না পড়েই সবাইকে নাস্তিক বানিয়ে দিল)।
এরশাদ চায় না- কারণ সে যে কি চায় তা সে নিজেই জানে না।
তাহলে গণজাগরণ মঞ্চ কে চায়----- কিছু বামপন্থী? মুক্ত মনের মানুষ? সাধারণ জনগণ।
মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





