বঙ্গবন্ধু আপোষ করেন নাই ভুট্টোর সাথে। যদিও অনেকে বলেন তিনি নাকি বাংলাদেশ চান নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেষ অবধি চেষ্টা করে গেছেন। কিন্তু নিশ্চিত মৃত্যু জেনেও তিনি আপোষ করেন নাই।
জিয়া আপোষ করেছিলেন স্বাধীনতাকামী সৈনিকদের সাথে। তিনি সেদিন সৈনিকদের সাথে নিয়ে বলেছিলেন উই রিভোল্ট। পাকিস্তানীদের সাথে তিনিও আপোষ করেন নাই।
আজ ক্ষমতায় যাওয়ার জন্য সরকার হেফাজত এর সাথে আপোষ করছেন।
আজ ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল জামায়েতেরে সাথে আপোষ করছেন।
আপোষকামীতার কি অসাধারণ প্রতিযোগিতা!!!
বিরোধী দলের নেত্রী বলেছেন আওয়ামী লীগে অনেক রাজাকার আছে। এ কথা শতভাগ সত্য। কিন্তু বিএনপির মধ্যে রাজাকার নাই এ কথা তিনি বলেন নাই। তার মানে তার দলেও রাজাকার আছে।
বিএনপি রাজাকারদের দোসর। আওয়ামী লীগও কম যায় না।
অন্তত আজ এটা প্রমাণিত হচ্ছে--- কোনো দলের ঈঙ্গিতে গণজাগরণ মঞ্চ তৈরি হয় নাই। গন জাগরণ থাকবে এবং মুক্তির সংগ্রাম চলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





