যাহারা হরতাল আহবান করিয়াছেন তাহার গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখিবার জন্যই করিয়াছেন। তাহাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা মানবাধিকার লঙ্ঘণের সামিল। ইহাতে যদি কাহারো রুটি রুজির অসিুবিধা হয় তাহাতেও করিবার কিছু নাই। কারণ, বৃহত্তর মঙ্গলের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ করিবার মহান ঐতিহ্য আমাদের রহিয়াছে।
যাহারা হরতাল পালন করিবেন তাহাদের জন্য কতিপয় বিধিমালা জারী করা হইয়াছে। ইহা নিম্নরূপ:
বিধি এক. হরতাল চলাকালীন সময়ে কোনো যানবাহন, মেশিন (এমনকি মেশিনম্যানের মেশিনও) চলিবে না।
বিধি ২. দোকানপাট খোলা রাখা , ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। (ইহাতে যদি রান্না ঘরের অসুবিধা হয় তথাপিও)
বিধি ৩. স্কুল কলেজ বন্ধ, পরীক্ষা চিলিবে না। ( ইহাতে ছেলে মেয়ের অবাধ মেলামেশা হইতে জাতকে রক্ষার হেফাজত বিধান কার্যকর হইবে)।
বিধি ৪. বরান্দায় বসিয়া বাদাম খাওয়া যাইবে না। মহিলা কর্মীর হাত হাইতে বাদাম গ্রহণ করা জেনার সমতুল্য। অতএব পরকীয়ার মতো কবীরা গুনাহ হওয়ার সম্ভাবনা নাই।
বিধি ৫. হরতালের সময় পুলিশকে পাথর মারা যাইবে- প্রয়োজনে ইট দিয়া মাথা থ্যাতলানো যাইবে- ইহাতে যদি পুলিশের শুভবুদ্ধির উদয় হয়।
বিধি ৬, সকল রান্নাঘর বন্ধ। আমাদের নেতারা জেলের ঘানি টানবেন আর আপনার বাসায় বসে সর্ষে ইলিশ খাবেন এটা হতে পারে না।
বিধি ৭ দিনের বেলায় সহবাস করা যাবে না। করলে রাতে করবেন। (কারন ৩৬ ঘন্টা পর রাতে হরতাল থাকবে না। হরতালের সময় আমাদের নেতারা বংশ বিস্তার করতে পারবেন না- ওনারা সম্পদের অপচয় করবেন জেলখানায় আর আপনারা সহবাস করবেন এটা হইতে পারে না।)
বিধি ৮. বাড়ীর খাবার খাইতে না পারিলেও হোটেলের খাবার খাওয়া যাইবে। কারণ উহা হরতালের আওতামুক্ত।
আর:
বাকীটুকু পাঠকরা যুক্ত করতে পারেন----
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




