শ্রমিকরা এখন জাগছে- বিএনপি আওয়ামী লীগ, উভয়ই সাবধান
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাভারে শ্রমিকরা মিছিল করছে এমপি মুরাদ জং এবং মেয়র রেফাতউল্লার বিরুদ্ধে। ভবন মালিক সোহেল রানা যুবলীগ করতো এবং তার সাথে মুরাদ জংএর সখ্যতা আছে সেটা স্পষ্ট। শেষ মূহুর্তে মুরাদ জংই সোহেল রানাকে ভবন থেকে উদ্ধার করে পালাতে সহায়তা করেছিল। এটা সবাই জনে। রেফায়েত উল্লাহ পৌর মেয়র। তার এলাকাতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর ভবন নির্মানের অনুমতি সে দিয়েছে- অতএব সে দায় এড়াতে পারে না।
শ্রমিকরা মিছিল করছে মুরাদ এবং রেফায়েত উল্লার বিরুদ্ধে। মুরাদ আওয়ামী লীগের এমপি, রেফায়েত উল্লা বিএনপির মেয়র। সোহেল জায়গা দখল করেছে বিএনপির আমলে কারণ সে ছিল বিএনপির নেতার মেয়ের জামাই। মুরাদ সেটাকে প্রশ্রয় দিয়েছে।
পালানোর সময় সোহেল রানা যে বাড়ীতে আশ্রয় নিয়েছিল সেটি স্থানীয় বিএনপি সমর্থকের বাড়ী। অতএব বোঝা যায় যত জঞ্জাল সব বিএনপি আর আওয়ামী লীগে। আর শ্রমিকদের আন্দোলন চলে যাচ্ছে বিএনপির মেয়র ও আওয়ামী এমপির বিরুদ্ধে।
ষড়যন্ত্র চক্রান্ত যাই থাকুক- বিএনপি এবং আওয়ামী লীগ কারো জন্য এটা সুখকর নয়। আমি অবশ্য মনে করি এই সুখকর না হওয়াটাই ভাল। জনতার সংগ্রাম জনতাই করে এবং সেখান থেকেই বের করে আনে সৃজনশীল ধারা।
অতএব-- জাগিছে জনগণ-- সাধু সাবধান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন