অভিভাবকের অনুমতি ছাড়াই মাদ্রাসার সুপার তার ছাত্রদের নিয়ে এসেছেন ঢাকা অবরোধে আর সেই নিরীহ ছাত্রদের ফিরতে হয়েছে লাশ হয়ে। যে ছাত্রটির বয়স ১০/১২ তাকে ধর্মের নামে যুদ্ধে ঠেলে দেওয়া ইসলামের কোন বিধানের মধ্যে পড়ে?
কথা ছিল অবরোধ হবে ঢাকার চারপাশে। সেই অবরোধ শাপলা চত্বর পর্যন্ত চলে এলো, চালানো হলো ধ্বংশযজ্ঞ। এই কথা না রাখাকে বলে মোনাফেকী। এটি ইসলামের কোন বিধানের মধ্যে পড়ে?
বলা হলো-- বায়তুল মোকাররমে ও তার আশে পাশে তান্ডব হেফাজতীরা চালায় নাই, চালিয়েছে- সরকারি লোক। নিজের অপরাধ আড়াল করতে অন্যের উপর দায় চাপানোটা ইসলামের কোন বিধানের মধ্যে পড়ে?
পবিত্র ধর্মগ্রন্থ পুড়ানোর দায় কার উপর চাপাবেন? যেখানে চোরেরা চুরি করতে গিয়েও এই গ্রন্থ স্পর্শ করে না, সেখানে হেফাজতকারীরাই সেখানে আগুণ দিল? এই দায় কি অন্যের উপর চাপানো যাবে?
যুদ্ধ ঘোষণা ছাড়া হাসপাতাল, ব্যাংক, যানবাহন, খেটে খাওয়া সাধারণ মানুষের উপর আক্রমণ কোন বিধানের মধ্যে পড়ে?
হাজার হাজার মানুষ নাকি নিহত হয়েছে। সত্য অসত্য যাচাই না করে পপ্রকৃত ঘটনাকে বাড়িয়ে বলা বা মিথ্যা বলা কোন বিধানের মধ্যে পড়ে?
১০/২০ জন কথিত নাস্তিক ব্লগারের জন্য পুরো দেশের মানুষের ধর্মবিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোন বিধানের মধ্যে পড়ে?
পুলিশ হয়তো বাড়াবাড়ি করেছে। কিন্তু তার বাড়াবাড়ির মাত্রা কতখানি সেটিও দেখা দরকার।
হেফাজত একটি মূর্খ, নাবালক এবং অপরিণত দল। যাদের খরচের সংস্থান হয় মানুষের জাকাত ফিতরা, কোরবানির চামড়া সংগ্রহের মাধ্যমে তারা বেশি টাকার জন্য অন্ধ হয়েই যেতেই পারে। জামাত, বিএনপি ক্ষমতার জন্য, নিজেদের দলের যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এই কান্ডগুলো করছে এটা সবাই জানে। আর নিরীহ গরীব মানুষের ছেলেরা যাদের অধিকাংশই মাদ্রাসায় গিয়ে পড়াশুনা করে অর্ধেক পেটের টানে আর অর্ধেক ধর্মবিশ্বাসের কারণে তাদের এই মানব ঢাল হিসেবে ব্যবহার করে এমন ধংসযজ্ঞ চালানোটা আমানত খেয়ানতের পর্যায়ে পড়ে।
যারা- পরের শিশু সন্তানের হেফাজত করতে পারে না, যারা ধর্মগ্রন্থ কোরআন এবং মসজিদের হেফাজত করতে পারে না, যারা সমাবেশে লোক এনে নিজেরা পালিয়ে থাকে, অর্থাৎ নিজের কর্মীদের হেফাজত করতে পারে না, যারা টাকা ও ক্ষমতার অন্ধে নির্লজ্জ ভাবে মিথ্যা ও গুজব ছড়ায় তাদের কাছে কেউ নিরাপদ নয়। ইসলাম তো নয়ই।
যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি যাদের কারণে এই ঘটনা ঘটছে, তাদের প্রতি চূড়ান্ত ঘৃণা প্রকাশের সময় এসেছে।
যুদ্ধাপরাধী বা জামাতকে হেফাজত করার জন্য যারা কাজ করছে তাদের আয়ের উৎস জানা খুব দরকার, আর এদের কাছ থেকে অর্থ আদায় করে মৃত ব্যক্তি ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার। যারা জাকাত ফিতরা প্রদান করেন, তারাও দয়া করে একটু ভাবুন- আপনার টাকা মানুষের কোন কল্যাণে ব্যবহৃত হচ্ছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


