'গঙ্গা স্নানে যেতে হবে।
'কিন্তু জল ঘোলাটে।
'আমার পাপ ধুয়ে যাবেনা বলছো?
'তা বলিনি, কিন্তু ...কিন্তু তোমার পাপে যদি কৃষ্ণ হয় জল?
আর যদি কারো পাপ না ধুয়েঁ যায়?
মাঝিরা যদি দ্বার না বায়?
'কিন্তু পাপ ধোয়া যে খুব জরুরী!
সময় তো নেই...
মরুদেশে যেতে বেলা পোহাবে,
একটা শুধু,
এক ডুবেতে যত পাপ যায়,
তাতেই হবে।
গঙ্গা স্রোত টেনে নিয়ে গেলো তারে,
জল বলেছে, "তার প্রতিটি অঙ্গে, মনে পাপ লেগে ছিলো।
দেহ ডুবেছে পাপের ভারে।"
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


