somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

VAT Vs. Bullet

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবেছিলাম, সামুতে ঢুকেই দেখবো ব্যাপারটা নিয়ে বন্যা বয়ে যাবে। কিন্তু কোনো সাড়া শব্দ দেখতে পাচ্ছিনা। একটা দেশের শিক্ষ ব্যবস্থার একটা বড় অংশের উপর ভ্যাট বসিয়ে দেওয়া হলো, যেখানে হাসিনা ক্ষমতায় আসার সময় বলেছিলো পর্যায়ক্রমে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে।
প্রাইভেট ভার্সিটিতে পড়ি মানেই আমার বাবার অঢেল টাকা, ব্যাপারটা সত্য না। আর যদি অঢেল টাকা থাকেও, তাহলেও কেন আমি ভ্যাট দিবো? তারমানে, শিক্ষা একটা ব্যাবসা- এটাকে justify করবো? কক্ষনোই না।
আর এই ব্যাপার গুলো নিয়েই গত দুই মাস যাবত আন্দোলন চলছে। শুধুমাত্র প্রাইভেট ভার্সিটির আন্দোলন হওয়ার কারণেই হয়তবা এই আন্দোলন মিডিয়া কাভারেজ পায়নি সেইভাবে। (প্রাইভেট ভার্সিটির মডেলদের খবর কিন্তু আবার তারা পুরো পাতা জুড়ে ছাপায়)।
আজ সেই আন্দোলনই চলছিলো ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে। মানব্বন্ধন করতে করতে যখন আমাদের হাত ক্লান্ত তখন আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে, রাস্তা অবরোধ করতে। আর সরকার, যারা সমাজকল্যাণ মন্ত্রী (যার নাম আমি জানিনা)'র মতো মানুষদের মন্ত্রী বানায় (আবুলের প্রসঙ্গে পরে আসছি) তারা লেলিয়ে দিলো পুলিশ। কথা নেই বার্তা নেই, যখন আমাদের রেজিস্টার, ডেপুটি রেজিস্টার স্যারেরা আমাদের শান্ত করতে ব্যাস্ত, তখন সরকারের এই গুন্ডা বাহিনী স্যারদের মাথার উপর দিয়েই রাবার বুলেট ছুড়তে শুরু করলো। মুহুর্তে তারা আন্দোলনকে রক্তাত্ত করলো। তারা আবার ছাত্রদের গায়ে গুলি চালালো একই কারণে যা তারা করেছিলো ২০০৯ সালে, ভ্যাট এর বিরোধি আন্দোলনে। এইবার তারা শুধুমাত্র ছাত্র নয়, রক্তাত্ত করলো আমাদের শিক্ষকদের ও।


ছবিঃ ২০০৯ এর আন্দোলনের ছবি।


ছবিঃ আজকের আন্দোলনে আহত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার।

রাস্তা আবরোধের পরেও যারা পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তাদের মুখে এক ফোঁটাও বিরক্তির ছাপ ছিলোনা, বরং অনেকেই এসে আমাদের সাথে স্লোগান ধরেছেন। কারণ তাদের সন্তানরাই পড়ছে এখানে, তাদের পকেট থেকেই যাচ্ছে ভ্যাট এর এই বাড়তি টাকা।
আজ রাত সাড়ে আটটা পর্যন্ত সড়ক আবরোধ করা হয়েছে। কাল সারা দেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামবে। সাবেক স্বৈরশাসকের মন্ত্রী যার নাম নিতেও ঘৃণা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ঘৃণিত মন্ত্রীদের তালিকায় যার নাম সবার উপরে থাকবে, সে হাত জোড় করে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
পড়তে এসেছি, পন্য কিনতে নয়।
আজকের আন্দোলনের কিছু ছবি এইখানেঃ


সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×