somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক জমানায় ইসলামের শান্তির সুশীতল ছায়াতলে বিধর্মী, অবিশ্বাসীদের ডাকার কিছু কার্যকরী রূপ ও পন্থা

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিক জমানায় ইসলামের শান্তির সুশীতল ছায়াতলে বিধর্মী, অবিশ্বাসীদের ডাকার কিছু কার্যকরী রূপ ও পন্থা:

১. প্রথমেই প্রচুর মূর্তি ভাঙতে হবে। পূজার সময় আসলেই দলে দলে মণ্ডপে আক্রমণ করে মূর্তি গুড়িয়ে দেওয়ার পর দেখবেন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা ইসলামের মাহাত্ব বুঝতে পেরে পরদিন এলাকার ইমাম সাহেবের নিকট এসে কালেমা পরে ইসলাম গ্রহণ করছে।

২. হিন্দু বাড়ি দেখলেই লাঠিসোটা নিয়ে নেমে বাড়ি গুড়িয়ে দিয়ে লুটপাট করে ফেলতে হবে। সেই হিন্দুরা পালিয়ে ওপাশের বর্ডারে গিয়ে মোসলেমদের চরিত্রের মাহাত্ব বর্ণনা করে গোটা হিন্দুস্তানে ইসলাম কায়েম করবে।

৩. অনলাইনে, ফেসবুকে পূজা সংক্রান্ত কোনো খবর প্রকার পেলেই তার কমেন্ট বক্সে গিয়ে দেবদেবীদের নোংরা ভাষায় গালাগাল করতে হবে। নিজেদের দেবদেবীদের এমন অপমান দেখে বিধর্মীরা ইসলামকে সত্য ধর্ম হিসেবে মেনে নিবে, আল্লাহর প্রশংসায় নিজেদের বিলিয়ে দিবে।

৪. ওয়াজ মাহফিল বড় হাতিয়ার। পুরো অঞ্চল মাইকের আওতায় আনতে হবে, সর্বকর্নে আলেমের আলাপ পৌঁছাতে হবে। সেই আলাপে ইসলামে কখন কখন গোসল ফরজ, স্ত্রীকে কিভাবে আয়ত্তে রাখা যায় সেইসব বিষয়ে গুরত্ব বেশি দিতে হবে। আলাপ জমে উঠলে এইবার বিধর্মীদের দিকে মাইক তাকে করুন, তাদের রাতেরঘুম হারাম করুন, গলাবাজি করে তাদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করুন, মূর্তিপূজা নিয়ে প্রচুর হাস্যরস করুন। ঠিক কিনা করে চিল্লান মারবেন, দেখবে মাহফিলের পিছন থেকে শত শত বেধর্মী 'ঠিক' বলে চিৎকার মেরে মঞ্চে এসে কালেমা পড়ছে বুজুর্গ আলেমের কাছে।

৫. নাসতিক দেখেলেই কথা নাই, শুধু কতল চলবে। তাদের হেদায়েত হওয়ার দরকার নাই, তাদের সাথে লজিক নিয়ে বসার দরকার নাই যেমন করে বসতেন ইমাম আলী (রা), আমরা আধুনিক যুগের মোসলেম। আমাদের কাছে আসমানী বাণী এসেছে নাস্তেক মানেই কতল। নাস্তেকরা কেন নাস্তেক সেই যুক্তি খণ্ডন থেকে কম সময়ের কাজ তাদের কতল করে দেয়া কারণ তাদের সংখ্যা হাতে গোনা। আরোজ আলিদের তখনকার মূর্খ মোসলমরা কেন যে বাঁচিয়ে রেখেছিলো কে জানে!

৬. কোনো মেয়ে বোরখা-হিজাব না পরে থাকলে, নিজের লালসকে মুখে এনে লালা ছিটিয়ে নোংরা কথা দিয়ে ওই মেয়ের চরিত্র হনন করতে হবে। মেয়েটি সাথে সাথেই পর্দার মাহাত্ব ও গুরুত্ব বুঝতে পেরে অনলাইনে এক সেট হিজাব অর্ডার দিয়ে দিবে। কেন জুব্বা পড়া কম বয়সী নিষ্পাপ বাচ্চারা মাদ্রাসায় বলাৎকার (!) হয় সেই আলাপ আমরা কজন করবোনা, করতে দিবো'ও না।

৭. আকাশে বাতাসে অলৌকিকতা খুঁজতে হবে। অস্বাভাবিক কিছু দেখা মাত্রই জোরে তাকবীর দিতে হবে। যেমন, বন্যায় সব ভেসে গেছে, কিন্তু মসজিদ টিকে আছে। এমন ভিডিও প্রচুর শেয়ার দিতে হবে। তখন বিধর্মী কেউ, বন্যায় শিব মন্দির টিকে থাকার ভিডিও প্লট শেয়ার দিলে তার কমেন্টে গালি দিতে হবে, এতে সে নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ ইসলামে রূপান্তর হবে। মাংসের টুকরা, গাছের পাতা কিংবা মেঘের মাঝে কালেমা লেখা দেখা মাত্রই ছড়িয়ে দেবেন, কারণ ইসলামে ধর্ম প্রকারে অলৌকিকতার বিকল্প নেই। বিজ্ঞান ও আবিষ্কারের গুষ্টি**

৮. ইসলাম প্রচারে স্প্যামিং এর বিকল্প নেই। সানি লায়ন হোক, নোরা ফাতেহি হোক, খেলার নিউজ হোক, কমনেতে গিয়ে আল্লাহর ৯৯ নামের গুণাবলী বলে আসতে হবে। আপনার উছিলায় কেউ এই নাম সমূহ পড়া মাত্রই আপনি একজন হুর নিশ্চিত করে ফেললেন, সাথে বিধর্মী কেউ এই সকল নামের গুরুত্ব বুঝতে পেরে ধর্মান্তরিত হবে নিশ্চিত ভাবেই।

৯. মাজারে অগাধ বিশ্বাস রাখতে হবে। কারণ এই মাজারই আপনার ও বিধর্মীদের এক কাতারে আনে। তারা যখন দেখবে আপনিও তাদের মতন কবরের সামনে সিজদা দিচ্ছেন, তারা বুঝতে পারবে আপনার সেজদায় সত্য সেজদা, বিধর্মী যখন আপনার তরিকায় চলে আসবে।

১০. মনে রাখতে হবে, ধর্ম প্রচার আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, আমাদের মূল উদ্দ্যেশ্য শর্টকাটে জান্নাত যাওয়া এবং অপেক্ষমান হুরদের অপেক্ষার অবসান ঘটানো। সৃষ্টি রহস্যের সমাধানের সময় আমাদের হাতে নেই, হায়াতের ভরসা নেই। তাই, বিধর্মীদের আর অবিশ্বাসীদের একাধারে গালাগাল, আর মারের উপর রাখতে হবে। এই ধারা বজায় রাখলে উপমহাদেশে, বিশ্বে ইসলামের জয় সুনিশ্চিত।

পরিশেষে, জাহান্নামে কোন তিন শ্রেণীর মানুষ সবার আগে প্রবেশ করবে তা জানতে হবে। তারা কি নাস্তেক? তারা কি বেইশ্যা সমাজ? তারা কি হোমো? তারা কি ইহুদি নাসেরা? তারা কি পোত্তলিক? তারা কি বেপর্দাশীল নারী? তারা করা?
জানার পর চুপচাপ থেকে উপরের আমল গুলো কক্ষ বন্ধ করে পালন করতে হবে, বহুত ফায়দা হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৫
১৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×