somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসল খবর বনাম বিটিভির খবর !!

২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসল খবর
দেশে ফুলকপির বাম্পার ফলন
বিটিভির খবর
এই মৌসুমে দেশে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মাঠে এখন শুধু ফুলকপি আর ফুলকপি। এত ফুলকপির কারণে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কৃষকের ঘরে ঘরে। এদিকে এত ফুলকপির জন্ম দেওয়ায় কৃষক, শ্রমিকসহ দেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ এক বাণীতে তিনি বলেন, ‘আমার দল যখনই ক্ষমতায় এসেছে, তখনই ফুলকপির বাম্পার ফলন হয়েছে। এই ফুলকপি মূলত দেশের গণতন্ত্রের প্রতীক। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা নিশ্চিত করতে পেরেছে বলেই এত ফুলকপি জন্মাতে পেরেছে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আরও বাণী দিয়েছেন দলের তৃণমূল পর্যায়ের অন্যান্য নেতা।


আসল খবর
তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত
বিটিভির খবর
গতকাল সকাল থেকে হঠাৎ করে দেশে অনেক গরম পড়ে গেছে। এ গরমের জন্য বিরোধী দলকে দায়ী করছে দেশের জনগণ। আজ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সরকারের অনুগত লোকজন। সমাবেশ শেষে তাঁরা বলেন, এই বিরোধী দল দেশের উন্নতি চায় না। তারা দেশের উন্নতির লাগাম টেনে ধরতে চায়। তাই তারা গরম দিয়ে দেশকে অচল করে দিতে চায়। উন্নয়নের চাকা থামিয়ে দিতে চায়।
তাঁরা বলেন, বর্তমান সরকার বিরোধী দলের এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
এদিকে বিরোধী দলের গরম চক্রান্তের ব্যাপারে প্রধানমন্ত্রী একটা বাণী দেবেন বলে জানা গেছে। বাণী দিলে মুহূর্তের মধ্যেই তা বিটিভিতে প্রচার করা হবে।


আসল খবর
ডিমের উৎপাদন বাড়াতে হবে, বলেছেন ডিমমন্ত্রী
বিটিভির খবর
ডিমমন্ত্রী বলেছেন, দেশে ডিমের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য সকল মোরগ-মুরগিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ ডিম সোসাইটি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মহান বাণী দেন ডিমমন্ত্রী। তিনি বলেন, ডিম একটি চমৎকার বস্তু। দেখতে সুন্দর। গোলগাল চেহারা। তাই মোরগ-মুরগি ভাই ও বোনেরা আমার, আপনারা ডিম উৎপাদন করুন। এই সরকার আপনাদের পাশে আছে সব সময়। বিরোধী দলের কথায় কান দেবেন না। আপনারা মনোযোগ দিয়ে ডিম পেড়ে যান।
এদিকে বিটিভির গবেষকেরা মনে করেন, মহান দার্শনিক সক্রেটিসের পরে এ রকম উচ্চমার্গীয় বাণী আর কেউ দেননি। তাই বিটিভি ডিমমন্ত্রীর এই বাণীকে গুরুত্ব সহকারে পরিবেশন করছে।



আসল খবর
সোমালিয়ার উত্তর প্রদেশে ধরা পড়েছে বিরাট বড় পুঁটিমাছ
বিটিভির খবর
গতকাল সকালে সোমালিয়ার উত্তর প্রদেশে এক বিরাট বড় পুঁটিমাছ ধরা পড়েছে বলে জানা গেছে। এদিকে পুঁটিমাছ ধরা পড়ায় সোমালিয়াবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পুঁটিমাছ আসলে বাংলাদেশের কোনো এক জলাশয়ের উদার গণতান্ত্রিক পরিবেশে জন্ম নিয়ে বড় হয়েছে। পরে বিরোধী দলের ষড়যন্ত্রে খাল-বিল সাঁতরে সোমালিয়ায় পৌঁছেছে। আশার কথা হলো, সোমালিয়াবাসী পুঁটিমাছটাকে ধরতে পেরেছে।
এই পুঁটি শিকারের মাধ্যমে সোমালিয়া ও বাংলাদেশের পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আসল খবর
সারা দেশে রেকর্ড পরিমাণ বৃষ্টি। জনজীবন বিপর্যস্ত
বিটিভির খবর
এ সরকারের আমলে নতুন এক রেকর্ড সৃষ্টি করল বাংলাদেশ। গতকাল সারা দেশে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এদিকে এ রেকর্ডের কারণে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকার আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। আমাদের নির্বাচনী ইশতেহারেও বলেছিলাম, আমরা নানা রকম রেকর্ড করব। আমরা কথা রেখেছি। এ সরকার উন্নয়নের সরকার।’
এদিকে এত বৃষ্টি থেকে কিছু বৃষ্টি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

সুত্র : প্রথম আলো( রস আলো)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

লিখেছেন রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮


চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×