somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়তম

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







জ্বলিত আলোর স্মৃতি কালো ধোঁয়া হয়েই হাওয়ায় মিলিয়ে যায়,
প্রকৃতির এমন নিষ্ঠুর আচরণই নিয়তি হয়েই আছে আজও।।
কিন্তু তুমি বেঁচে থাকবে আমার মনের মৌনি কোঠায়,
হৃদয়ের রক্তনালীতে, প্রতিটি শিরায় শিরায় ধমনিতে আমার প্রতিটি চিন্তায়।।

যে আমার স্বপ্নগুলোকে ভালোবেসে আলো ফোটাবে এই মরুর অন্ধকারে,
তাকেও কালো ধোঁয়া হয়ে হারিয়ে যেতে দেব না প্রিয়তম আমার।।
আমি আমাদের হাজারো ভুলগুলোকে ফুল বানিয়ে ঊষালগ্নে প্রস্ফটি করব,
কালো ধোঁয়া হয়ে হারিয়ে যেতে দেব না প্রিয়তম।।

অন্তিম ঊষার গোধুলী বিকেলের আলো হয়ে রইব আমরা মানুষের হৃদয়ে,
কবরে যাবে আমাদের অসমাপ্ত বেদনাগুলি যা ফুল হয়ে ফোটার অপেক্ষায় ছিল মাত্র।।
আমাদের বন্ধুরা আমাদের দেখবে প্রকৃতির আলোয়,
আমরা থাকব সূর্যের সেই আলোয় যাকে চন্দ্র গ্রাস করে নিজের করে নিয়েছে।।

তুমি মধুতে প্রস্ফটিত আমার কোমল প্রাণফুল,
আমি তোমার ঘ্রাণে বিভোর যাযাবর মৌমাছি।।
মাতাল করেছে আমায় তোমার মধূর চেয়ে মিষ্টি দু’চোখ,
মিটবে না তোমায় দেখার স্বাধ কাটিলেও আমার ইহকাল।।

প্রকৃতিতে পশু পাখির হিংস্র বিচরণ চলছে,
এক্ষুণি একটানে দরজা জানালা বন্ধ করার সময় হয়েছে।।
আমি তোমাকে চাই: প্রকৃতির মত শান্ত হবে আমাদের ভূবন,
অন্তিম সুখের সন্ধানে প্রকৃতিতে মিলিয়ে যাব আমরা দু’জন।।

আমি জানি আমাদের দুখের ডালিগুলি এখনো অবাধে বিচলন করছে ধরায়,
তুমি বিশ্বাস কর আমরা এক হলে একদিন সব ঠিকই হবে।।
একদিন ঠিকই সবাই বুঝতে পারবে আমাদের ভালোবাসার ঘণত্ব গভিরতা,
সে দিন দু:খের দিনগুলি ফুল হয়ে গোছাবে যত মাথা ব্যথা।।

নতজানু হয়ে ভিত সন্ত্রস্ত আমি মৃত্তিকা পানে চেয়ে আছি,
সু-ঘ্রাণে উজ্জল নীল ফুলের বাগানটার দিকে তাকানোর সাহস পাচ্ছি না একা একা।।
প্রিয়তম আমার তুমি প্রকৃতির পাহাড়ে কণ্যার মত মাথা উঁচু করে আছ,
আমি ঝরর্ণা ধারার মত তোমাতে বয়ে যাই অবিচল।।

আমি রাত্রির অন্ধকারে শীত নিবারণে জ্বেলেছি অগুন,
আমি স্পর্শ করছি সেই আগুন আর শিহরিত হচ্ছি বারং বার।।
আমি তোমায় স্পর্শ করছি প্রিয়তম বন্ধু আমার,
আমি তোমার উত্তাপেই যেন শীত নিবারণ করছি প্রিয়তম আমার।।

আমি আছি মানুষের মাঝে প্রকৃতির মাঝে,
আমি মানুষ ভালোবাসি প্রকৃতি ভালোবাসি।।
আমি ভালোবাসি আনন্দোলন ভালোবাসি ভ্রমণ,
যেথায় তোমার সাথে ছুটে চলা যায় অনন্ত পথ।।

আনন্দোলনের শ্রোগানের কলমে তুমি লেগে আছ,
প্রিয়তম বন্ধু আমার আমি তোমাকে ভালোবাসি।।
ভালোবাসি তোমার খুনসুটিগুলোকে,
ভালোবাসি তোমার অনবদ্য ছুটে চলাকে।।

কাল রাতে তোমকে স্বপ্ন দেখলাম,
তোমার পায়ের আওয়াজ শুন্তে পেলাম।।
তোমাকে বধু বলে ডেকে ছিলাম,
সেই শব্দ আওয়াজ তোলেনি তোমার কানে।।

হতাশা আর নৈরাশের অভিশাপ নিয়ে জেগে উঠলাম,
অতশত কণ্ঠস্বরের মাঝে আমার আওয়াজ কি শুন্তে পাও নি?
হে প্রকৃতির পাহাড় কণ্যা তোমাতে আমার বিচরণ ঝর্ণা ধারার মত,
হে প্রকৃতির পাহাড় কণ্যা আমরা সৃষ্টি করব এক অসিম সমুদ্র যাতে পূণমিলিত হেব আমাদের স্বত্ত্বা।

হে প্রিয়তম বন্ধু আমার তুমি মিশে আছ আমার প্রতিটি অনুতে প্রতিটি কণায়,
হে প্রিয়তম বন্ধু আমার আমি তোমাকে ভালোবাসি।।
আমি আমার প্রতিটি মুহুর্তে প্রতিটি চিন্তায় তোমাকে খুজে পাই,
আমি আমার অনন্ত অসিম পরকালেও তোমাকে সঙ্গি হিসেবে চাই।।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×