somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন কথারে ভাই ? মিডিয়ার মান বলে কিছু নাই ?

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক

খবরটি Prothom Alo পত্রিকার (১৫-০৩-২০১৬-৯ম পাতার)।

অসম্পন্য খবরই মনে হচ্ছে। একটু জানাবেনঃ





কোন বাসায় ? কোথায় এই বাসা ? কার বাসা ? গৃহকর্তারা ভাড়া থাকেন ওই বাসায় ? নাকি নিজের বাসা ? তাদের পরিচয় ? মামলার নম্বরটা কত ?

আচ্ছা অভিযুক্ত আল মুজাহেদি ও তার স্ত্রী আয়েশা পারভিনের কোন বক্তব্য আছে ঘটনায় ? তারা পালাতক ? নাকি বক্তব্য দিতে চাননি ? আচ্ছা আত্মহত্যাকারী ইসমার বয়স কত ? আচ্ছা সেটি আত্মহত্যা ছিল কিভাবে বুঝলেন ?

কিছুই জানালেন না। একটু জানার ইচ্ছে হয়।

দুই

মিস্টার Prothom Alo এই খবরটি (১৩-০৩-২০১৬, ৫ম পাতার খবর) নিতান্তই দুর্বল সাংবাদিকতার উদাহরণ বলে মনে হচ্ছে। একটু সচেতন হলে আমরা উপকৃত হবো। অন্তত হলুদ সাংবাদিকতার ছোবল থেকে জাতিকে বাঁচান।



খবরটিতে দুটি মাত্র মানুষের বক্তব্য দেয়া হয়েছে যদিও অভিযোগ কারী এবং অভিযুক্তের বক্তব্য থাকা উচিত, সেখানে নাম পরিচয় ছাড়া একজনের বক্তব্য। হতাশ হলাম।

স্থানীয় ‘বাসিন্দা‘ তিনি কে একটু জানাবেন ? তিনি কী নাম প্রকাশে অনিচ্ছুক ? তাও বললেন না !

মহি মুন্সি, রনি ও রশিদ ভূঁইয়াদের বক্তব্য কী জানা যাবে ? তাদের পরিচয় ? তারা কিছু বলতে চেয়েছেন বিষয়টি নিয়ে ? নাকি পালাতক আছেন ? কিছুই বললেন না যে ?

কে এই ‘এক’ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ? একটু ক্লিয়ার করবেন ? তিনি ১০ লাখ টাকার মাছ লুট হওয়ার পরও কেনই বা মামলা করেননি ?

কৌতুহলী মানুষ তাই জানতে ইচ্ছে হয়। আপনারাইত ‘সেরা’ পত্রিকা এদেশের। জানাবেন কি ?

হাবিবুর রহমান সাহেব থানায় অভিযোগ না করে প্রথম আলোকেই কেন অভিযোগ করলেন বড়ই ঘবলা মনে হচ্ছে।। টাকা দশ লাখ বলে কথা।। তাও ককটেল ফাটিয়ে ডাকাতি। পুকুর চুরি।।

আমি প্রথম আলো বিরোধী নই। শুধু প্রথম আলো নিউজ দেয়ার কারণ হচ্ছে, অন্যদের নিয়ে সমালোচনা করতেও ইচ্ছে করছে না।।

খবর দুটিতে সাংবাদিকতার কোন নিয়ম মানা হয়নি। কেন হয়নি ? প্রশ্নটির উত্তর সংশোধনিতে ছাপা হবে ?

এই যদি হয় মিডিয়ার অবস্থা তবে বাক স্বাধীনতা শতভাগ পেলে মিডিয়া তখন কি করবে ? যুদ্ধ বাধিয়ে দেবে নাতো ? পুলিৎজারের মতো ?
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×