somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যা, আপনাকেই বলছি; দয়া করে এবার দলকানার অভিশাপ মুক্ত হন।

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নেতা যা বলেন অনুসারীরা তাই আওড়ান। নেতা যে মহামানব নন তা তো স্বীকৃত। তিনি যে নিষ্কলুষ-নির্ভেজাল নন এটা কে না জানে? আর আমাদের সকল নেতার মানসিক কাঠামোও যে এক তাতেও কারো দ্বিমত আছে বলে মনে হয় না। তবু কেন এই অন্ধভক্তি? ছাত্র-শিক্ষক-পেশাজীবী-এমনকি সিভিল সোসাইটি প্রত্যেকেরই আছে প্রকাশ্য-অপ্রকাশ্য রাজনৈতিক পরিচয়। যাদের কাছে নেতারা মহামানব বা তারও উপরের শ্রেণীগত কিছু। এরা নিজেরা যেমন সত্যি কথা বলেন না তেমনি সত্যকে স্বীকারও করতে চান না। আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে আকাল পক্ষপাতদুষ্ট হীন সত্য বলার মানুষের। এদের সংখ্যা এতটাই নগণ্য যে দলীয় নৈবদ্যের গগনবিদারী চিৎকারে তাদের কথা শোনাই দায়।

এই একনিষ্ঠ অনুসারীরা আবার দুইভাগে বিভক্ত। একদল তাদের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করে। যাদেরকে অনেকে উচ্ছিষ্ট ভোগী বলেও সম্বোধন করে। অন্য দল তাদের একনিষ্ঠ ভক্ত। এরা এমনি ভক্ত যে, নেতার যে বয়স বেড়েছে, চুল পেকেছে, এখন মাঝে মাঝে তিনি ভুল বকেন। তা তারা জানেনই না। জানবেন কি করে। অসম্মান করা হবে ভেবে নেতার দিকে যে চোখ তুলে চাওয়াই হয়নি। আর ভুল? সে তো তিনি কস্মিনকালেও করতে পারেন না! এই দুই দল গর্দভের ঘারে চড়ে নেতা ভীষণ বিক্রমে চালান তার রাজ্যপাট।

এহেন মহানুভব নেতারা তাবৎ জনতাকে তাদের ছায়াতলে আশ্রয় দিতে প্রাণান্ত প্রচেষ্টা অব্যাহত রাখেন। যদিও তাদের হয়ে কাজ করতে পারবে না বলে এখনো কোলের শিশুটিকে দলভুক্ত করেননি। তাতে কি, তাদের মা-বাবার মাধ্যমে ইতিমধ্যেই বুকিং দিয়ে রাখতে ভুল করেননি। তাই বলা যায়, এই অবোধদের বাইরে আমরা প্রায় সবাই দলকানা।
অঙ্গ সংগঠনের নামে তারা আমাদের বশীভূত করে রেখেছেন অত্যন্ত সফলতার সাথে। এখন তারা চাইলেই পারেন দিক পরিবর্তন করতে। পূর্বকে-পশ্চিম, রাতকে-দিন, মিথ্যেকে-সত্য, দুর্নীতিকে-সুনীতি বলে দিব্যি চালিয়ে দিতে। তারা এমনি বশীকরণ করে রেখেছেন যে, এই দলকানার সন্তান যে বিদ্যালয়ে যেতে পারছে না সে খবর তার নেই। তাঁর ব্যবসা-প্রতিষ্ঠানটি যে বন্ধ, নেই সে হুসটুকুও । ঘরে খাবার নেই। বৃদ্ধা মা রোগে যন্ত্রনাকাতর অথচ চিকিৎসা সেবা বঞ্চিত। আমরা দলকানারা তাও সয়ে যাই অবলীলায়।

নেতা বলেছেন, তাই দলকানার দল ককটেল-বোমা নিয়ে রাস্তায় নেমে পরে। হিতাহিত জ্ঞান শূন্য অসভ্য ইতরের দল অসহায় সাধারণ মানুষকে বিনা দোষে করছে রক্তাক্ত, বানাচ্ছে স্থায়ী পঙ্গু, পিটিয়ে মেরে ফেলছে পথচারীদের, পেট্রোল বোমায় ঝলসে দিচ্ছে মানুষ। হায় এ কোন জাদুমন্ত্রে আজ আমরা এমন মোহগ্রস্ত!!
আপনার নেতারা আপনার সুবোধ সন্তানটিকে, আপনার সরল ভাইটিকে ক্রমে তৈরি করছে পেশাদার খুনিরুপে। আপনি দেখতে পাচ্ছেন না। আপনি তাকে শাসন করছেন না। আপনি বাধ সাধছেন না। কেন?
কারণ একটাই, আপনিও দলকানা।
আপনার বিবেক মরে গেছে। আজ আপনার ভাই যে গাড়ীতে পেট্রোল বোমা ছুড়ে মেরেছে সে গাড়ীতেই থাকতে পারত আপনার বাবা। যদি নাও থাকে অন্য কেউ একদিন আপনার বাবা, আপনার সন্তানকেও এভাবেই ঝলসে দেবে। আর সেটাই হবে তার প্রাপ্য। কে দায়ী? আপনি নন?

হাত জোড় করে বলছি উঠুন- জাগুন। জাগ্রত করুণ আপনার বিবেক। পরিচালিত হন নিজের বিবেক দারা। কারো কথা শোনার প্রয়োজন নেই, শুধু নিজের কথা শুনুন। আপনি আপনার কথা বলুন। সৃষ্টিকর্তা আপনাকে বোধ-বুদ্ধিসম্পন্ন হিসেবে তৈরি করেছেন। আপনি সৃষ্টির সেরা জীব। আর এই শ্রেষ্ঠত্বের নমুনা আপনার বিবেক। আপনি যদি তাকে কাজেই না লাগান, নিজেকে মানুষ বলে ভাবেন কি করে? নেতা বলেছেন আর আপনি নির্বোধের মত প্রতিরোধ গড়ে তুলেছেন। কার বিরুদ্ধে প্রতিরোধ। কি তার উদ্দেশ্য। আপনি জানেনই না। এটা সরলতা নয়। এটা নির্বুদ্ধিতা। আর এই নির্বুদ্ধিতার বলিও হচ্ছেন আপনি। এত এত জ’ন মারা গেল। কই আপনার নেতা তো দুরের কথা একজন পাতি নেতাও তো মরল না। কেন তারা মরেনা, একবার ভাবুন।

আপনার নেত্রী আদালতের ঘারে বন্ধুক রেখে স্বার্থ হাসিলের খেলা খেলে। তার নেতার কালো বিড়াল সাদা হয়ে যায় কোন যাদু মন্ত্রে? পদ্মার জলের সাদা কালোর বিভক্তি রেখার মতই স্পষ্ট যে পদ্মা সেতুর দুর্নীতি তাও আপনার মত দলকানাদের চোখে থাকে অস্পষ্ট। শেয়ার বাজারের ফটকাবাজ কারা? হল মার্ক, সোনালী ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপ আর চার হাজার কোটি টাকা কোন টাকাই নয়। দলকানাদের এ সব গায়েই লাগে না।

যে দেশের আইনে আপনার নেত্রীর বিচার হয়। সেই দেশের আইনকে আপনার নেত্রী প্রশ্নবিদ্ধ করছে একদল মানবতা বিরোধী অপরাধীর বিচারের প্রশ্নে। আপনার নেত্রী কি নিজের চেয়ে তাদের উচ্চতর শ্রেণীভুক্ত ভাবছেন? তা তো নয়। তাহলে কেন তিনি প্রশ্নবিদ্ধ করছেন? যে দেশের আইনে দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তির বিচার হতে পারে। সে দেশের আইনে দেশের সর্ব নিকৃষ্ট অভিযোগে অভিযুক্তের বিচার করা যাবে না কোন যুক্তিতে?
যারা তিনবার ক্ষমতায় এসে এদের বিচার না করে বরং মন্ত্রীর মর্যাদা দেন। তারাই যখন বলেন বিচার চান এটা কি বিশ্বাসযোগ্য?
পনের ষোল লক্ষ ব্লগারের গায়ে নাস্তিকতার তকমা লাগিয়ে দেন প্রজন্ম চত্বরকে প্রশ্নবিদ্ধ করতে এটা কি প্রহনযোগ্য?
কৃত কর্মকান্ডের দায়ে যাদের বিদেশে লুকিয়ে থাকতে হয়। আদালতের সম্মুখিন হওয়ার সাহস নেই।
বিদেশী আদালতের নির্দেশে যাদের বিদেশী ব্যাংকে রক্ষিত অর্থ ফেরত আসে তাদের মুখে দুর্নীতি বিরোধী বক্তব্য কতটা শোভনীয়?
ইসলামের কথা বলে যারা মিথ্যার বেসাতি করে বেড়ায় আপনি তাদের রক্ষার্থে বুক পেতে দিচ্ছেন। তারা আপনাকে শহীদ বলে আখ্যায়িত করছে। শহীদের শর্ত কি মহাশয়?

পুলিশ আসামি ধরতে যাবে, আপনি বাধা দিবেন। এমনকি পুলিশকে ঘেরাও করে তাদের হত্যা করতে উদ্যত হবেন। কেন? পুলিশ কি কোন দলীয় ক্যাডার? এই পুলিশ প্রশাসনই কি আপনাকে নিরাপত্তা প্রদান করেনা? তাহলে তাদের বিরুদ্ধে কেন এ আক্রোশ? পুলিশ প্রজাতন্ত্রের প্রহরী। পুলিশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ মানে প্রশাসনের বিরুদ্ধে তথা প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান। আপনার এ অবস্থানের স্বপক্ষে দলকানা তত্ত্ব ছাড়া আপনার কাছে আর কি কোন ব্যাখ্যা আছে?

নেই, তাহলে কেন এই স্বেচ্ছা অন্ধত্ব বরন। কেন এই নির্বোধের মত আচরণ। যারা মিথ্যা বলে বিভ্রান্ত করে। যারা ক্রমাগত ওয়াদা বরখেলাপ করে। যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সাধারণ মানুষকে বর্ম হিসেবে ব্যবহার করে। জেনেশুনে কেন আপনি তাদের ক্রীড়নকে পরিণত হচ্ছেন?

দয়া করে এবার দলকানার অভিশাপ মুক্ত হন। দেশপ্রেমের আলোয় আলোকিত করুণ নিজেকে। সত্যকে সত্য বলুন। মিথ্যাকে পরিহার করুণ। যারা অন্যের অনিষ্টে সিদ্ধহস্ত। যারা শুধুমাত্র ক্ষমতার জন্য লালায়িত তাদের বর্জন করুণ। এ দেশটা আপনার-আমার, আমরা এ দেশের নাগরিক। কারো গোলাম নই। নিজের শ্রেষ্ঠত্বের প্রমান নিজেকেই দিতে হয়। আর তা কারো গোলামী করে সম্ভব নয়। আত্ননির্ভরশীলতার সাথে আত্নসম্মানবোধে বলিয়ান হয়েই দিতে হয়।

[email protected]
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×