somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেবতাকেই দেবতার স্থান দিতে হয়, অপদেবতাকে নয়; অন্যথায় অনর্থ অনিবার্য

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৭ অধিবেশনের মধ্যে যোগদান মাত্র পাঁচটিতে। ৩৭০ কার্যদিবসের মধ্যে উপস্থিতি মাত্র ৫৪ কার্যদিবস। এর সাথে ওয়াক আউট তো আছেই। এই চুয়ান্ন দিন অংশগ্রহণ আবার সংবিধানের ৬৭ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই, অন্য কোন মহৎ উদ্দেশ্যে নয়।

৯০ দিন অতিবাহিত হলে সব সুযোগ সুবিধা ছাড়তে হবে এটা মাথায় রেখেই তারা সংসদ অভিমুখী হন। একদিন পদধূলি দিয়েই জায়েজ করেন ৯০ দিনের ভাতাদি। মানুষ কতটা নির্লজ্জ হলে পড়ে কাজ না করেও নিয়মিত বেতন ভাতা নিতে পারে তা দেখতে হলে আপনাকে বাংলাদেশের সংসদ সদস্যদের চাঁদ মুখখানাই দেখতে হবে। যেখানে লজ্জার লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। তার থেকে বড় কথা হল এতে তাদের গলার জোরও এতটুকু কমে না বরং আরও বাড়ে। কেননা তারা গলার জোড়েই সব জায়েজ করে নিতে অভ্যস্ত।

উপরের পরিসংখ্যানটা যদিও বর্তমান বিরোধী দল বিএনপি’র। তবে তাদের থেকে খুব বেশি পিছিয়ে নেই বর্তমান সরকারি দলও আওয়ামীলীগও। প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী এর আগে পঞ্চম সংসদে ৪০০ কার্যদিবসের মধ্যে বিরোধী দল আওয়ামী লীগ বর্জন করেছিল ১৩৫ কার্যদিবস। সপ্তম সংসদে ৪০০ কার্যদিবসের মধ্যে বিরোধী দল বিএনপি বর্জন করেছিল ১৬৩ কার্যদিবস। অষ্টম সংসদে ৩৭৩ কার্যদিবসের মধ্যে বিরোধী দল আওয়ামী লীগ বর্জন করেছিল ২২৩ দিন। অর্থাৎ এরা যখন বিরোধী দল তখন উভয়ই যেমন কম বেশি একই আচরণ করে থাকে। ঠিক তেমনি সরকারী দলে থাকা অবস্থায়ও উভয় দলই নিজেদের চোখ বন্ধ করে রেখে তাবৎ দুনিয়াকেই অন্ধ ভাবতে শুরু করে।

জগত জুরে যে যাই বলুক তাদের বিরুদ্ধে হলে তা হয় পাগলের প্রলাপ। আর পক্ষে হলে অমৃত বানী। তখন তা-ই তারা বিরতীহীনভাবে উচ্চগ্রামে বাজাতে থাকেন। এই দল দুটি আজ কোন শতকে দাঁড়িয়ে আছে বোধকরি বেমালুম ভুলে বসে আছে তাও। নয়ত আজকের এই সময়েও মানুষকে এতটা গাধা ভাবার তো কোন কারণ নেই। অবশ্য সাধারণ মানুষকে যারা এতটা গাধা মনে করে তাদের বুদ্ধির ধার যে কতটা তা বুঝতেও কারো খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। যাই হোক সময় পাল্টেছে। সবাই বুঝলেও এই মোহান্ধরা যে এখনো তা উপলব্ধি করতে সক্ষম হননি সেটা তাদের কার্যকলাপেই স্পষ্ট হয়ে ওঠে।

সরকারী দল মুখে যাই বলুক বিরোধীদলকে সংসদে রাখতে কখনোই খুব একটা আন্তরিক ছিল বলে মনে হয় না। আর বিরোধী দল তো জনগণ তাদের কেন ক্ষমতায় পাঠাল না এই ক্ষোভেই সংসদে অভিমুখী হন না। সংসদে যোগ দিয়ে সাধারণের পক্ষে দাঁড়ানো তো নয়ই; সংসদের বাইরেও তারা জনসাধারণের পক্ষ হয়ে একটি আন্দোলন করেনি। বিরোধী দলেরও যে জনসাধারণের প্রতি দায়িত্ব রয়েছে এটা তারা মানেন কিনা সেটাই সন্দেহ।

আমাদের দেশের রাজনীতিবিদদের দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখে দেখে ত্যক্তবিরক্ত হয়ে টিআইবি আইন করে তাদের আচরণ নিয়ন্ত্রণের দাবী তুলেছে। এটা শুধু তাদের একার দাবী নয় এ দাবি এখন এদেশের সচেতন সকল নাগরিকের। কিন্তু প্রশ্ন হচ্ছে আইন প্রণেতাদের আচরণ নিয়ন্ত্রণে আইন করতে হবে কেন? কেন তারা নিজে থেকেই দায়িত্ব সচেতন হবেন না। তারা যদি দায়িত্ব সচেতন নাই হন তাহলে আমরাই বা কেন তাদের উপরে দায়িত্ব অর্পণ করি?

দেবতাকেই দেবতার স্থান দিতে হয়, অপদেবতাকে নয়; অন্যথায় অনর্থ অনিবার্য।

আমাদের রাজনীতিবীদগন এতটাই ভোলা ভালা(!) যে দায়িত্ব পালন না করে সংসদ সদস্য হিসেবে ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ যে অনৈতিক-অন্যায় তাও তারা বুঝতে অক্ষম। আমরা কেন এই বুদ্ধি প্রতিবন্ধীদের কাঁধে আমাদের বোঝা চাপিয়ে দিয়ে স্বস্তিতে থাকি? এটাও তো ঘোরতর অন্যায়।
আমাদের রাজনীতিবীদগন কারো কাছেই দায়বদ্ধ নন এটা তাদের কথায়ই প্রমাণিত হয়। যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘আমরা কখনো চাইনি, সংসদ অকার্যকর হোক। কিন্তু সরকার চায়নি আমরা সংসদে থাকি। সেই পরিবেশ তারা তৈরি করেছে। সে জন্যই আমরা সংসদ বর্জন করেছি।’

তার মানে কি, বিরোধী দলের সংসদে উপস্থিতি নির্ভর করবে সরকারী দলের চাওয়ার উপরে। তারা কি সরকারি দল কর্তৃক নির্বাচিত? জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে সরকারি দলের দোহাই দিয়ে সংসদ বর্জন করবেন এটা কি ধরনের দায়িত্ববোধ! জনগণ যে দায়িত্ব আপনাদের উপর অর্পণ করেছে আপনারা তা পালনে বাধ্য। হয় সঠিকভাবে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। না পারলে আল্লার ওয়াস্তে দায়িত্ব ছেরে দেন। আর আপনারা তো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ দায়িত্ব কাঁধে নেন না; বরং অনেক চড়া মূল্যেই জনগণ আপনাদের নিয়োজিত করেন। তাহলে জনগণের দেয়া আমানত আপনি কেন রক্ষা করবেন না?

আপনার ব্যক্তিগত সম্পত্তি কি চাইলেই আপনি যে কাউকে ছেড়ে দেন? দেন না, তাহলে কেন অন্যের দোহাই দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা? মওদুদ আহমদ এর এই কথাটি বিএনপি বা ১৮ দলিয় জোট কি তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করার মত সৎ সাহস দেখাতে পারবে? একই ভাবে মহাজোট কি তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে পারবে যে তারা বিরোধী দলে গেলে সংসদ বর্জন করবে না। যদি নিজেদের দায়িত্ব পালনে অপারগ বলে মনে করেন তাহলে স্বেচ্ছায় নিজেরাই পদত্যাগ করবেন। এবং অনুপস্থিত থাকা দিনের বেতন ভাতা সুবিদাধীও তারা রাষ্ট্রকে ফেরত দিবেন। পারবেন না। এতখানি উদার মনের পরিচয় আর যাই হোক আমাদের বর্তমান নেতৃবৃন্দ আজো দিতে পারেন নি। তাই বলছি, উদার না হতে পারেন ধোঁকাবাজিটা বন্ধ করুন।আরও পড়তে লগইন করুন

[email protected]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×