somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিযুক্ত আশরাফুলের পাশাপাশি আমরা যেন খেলোয়াড় আশরাফুল সর্বোপরি ব্যক্তি আশরাফুলকে মাথায় রাখি।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন আশরাফুল একাধারে একজন মানুষ একজন খেলোয়াড় একটি দেশের প্রতিনিধি। বিদেশের মাটিতে বাংলাদেশকে পরিচিত করে তুলতে যে কজন মানুষের নাম উল্লেখ করতে হয়। তাদের একজন আমাদের আশরাফুল। একজন মানুষ একটি অন্যায়ের সাথে জড়িয়ে গিয়ে যদি শোধরাতে চায় – অনুতপ্ত হয় - সে পথ থেকে ফিরে আসতে চায়। তাকে সহযোগিতা করাই মনুষ্যত্বের ধর্ম।
আজ আমরা আশরাফুলের মত খেলোয়াড়দের অন্যায়কেই বড় করে দেখছি। যারা তাদের প্রলুব্ধ করছে। কখনো কখনো বাধ্য করছে, তাদের কতজনকে আইনের আওতায় আনা হচ্ছে? চতুর্দিকে অসংখ্য প্রলোভন ছড়িয়ে রেখে খেলোয়াড়দের সংযমী হতে বলবেন এটা কতটা নৈতিক?
আই সি সি এত পারে বুকিদের মূলোৎপাটন কেন করতে পারে না? তারা তো কোন না কোন দেশের নাগরিক। ভিনগ্রহের বাসিন্দা তো নয়। নাকি এটাও একটা খেলা?
একটি দেশের একজন সেরা খেলোয়াড় যখন এ ধরণের অভিযোগে অভিযুক্ত হয় তখন সেই দলের অন্যান্য সদস্যরাও বিপর্যস্ত হয়ে পরে। যার প্রভাব পরে তাদের খেলায়। প্রতিটি খেলোয়াড় তটস্থ থাকে কারো সাথে কথা বলা থেকে শুরু করে স্বাভাবিক মেলামেশায়। তাদের স্বাভাবিক জীবন যাপনই হয়ে পরে দুঃসাধ্য। এই খেলোয়াড়রা তো এ সমাজেরই সন্তান। তারা এ দেশের প্রতিনিধিত্ব করছে আমরা কি তাদের স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তাটুকু দিতে পারছি?
যে অন্যায় আশরাফুলকে দিয়ে করানো হয়েছে নিঃসন্দেহে সে অন্যায়ের বিচার হওয়া প্রয়োজন। সেখানে যার যতটা দায় সে যেন ঠিক ততটাই শাস্তি দিতে পায়। সেইসাথে আশরাফুল ইতিমধ্যে যে পরিমাণ শাস্তি পেয়েছে (সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায়) সেটাও যেন বিবেচনায় রাখা হয়।
আমাদের একটা বড় সমস্যা আবেগের তাড়নায় বাস্তবতা ভুলে যাই। ভুলে যাই অতীতকে। কাউকে মাথায় তুলতে যেমন চিন্তা করিনা, তেমনি ছুঁড়ে ফেলতেও। এ দেশের মানুষ ক্রিকেট পাগল। একজন ক্রিকেটার যখন ভাল খেলা উপহার দেয় তখন আমরা তার বন্দনায় আকুল হয়ে পরি। আর যদি সেই ক্রিকেটারই কোন কারণে আশানুরূপ ফলাফলে ব্যর্থ হয় তখন তাকে ততোধিক বাক্যবাণে জর্জরিত করি। অথচ উভয় ক্ষেত্রেই ঐ ক্রিকেটার তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে। আমরা তা ভুলে যাই। হাতে কলম থাকলেই যা ইচ্ছা তা লেখা যায়না কলমের সাথে সাথে দায়িত্বটাও ঘারে চাপে এটাও কলম জীবিদের মাথায় রাখা উচিত। আজ আশরাফুলের বেলায় আমাদের মিডিয়া অনেক বেশি অমানবিক হয়ে উঠছে। আশরাফুলের কাছে মিডিয়ারও কিছু দায় আছে। এটা ভুলে যাওয়াও কম দায়িত্ব হীনতা নয়। আমরা কার বিরুদ্ধে কথা বলছি এটা আমাদের মাথায় রাখা উচিত। ব্যক্তি আশরাফুল মানে বাংলাদেশ ক্রিকেট এটা অস্বীকার করার উপায় নেই।
আজ যখন আশরাফুলের বিচারের কথা উঠছে তখন কি আমরা তার এ দেশের ক্রিকেটকে দেয়া উপহারকে মাথায় রাখছি? আমাদের মাঝে কেন এই প্রশ্নটা উকি দিচ্ছে না যে, আশরাফুল কি যেচে গিয়ে বুকিদের সাথে যোগাযোগ করেছে। না তাকে ফাঁদে ফেলা হয়েছে? খেলোয়াড়দের থাকার হোটেল লবি থেকে শুরু করে ড্রেসিং রুম পর্যন্ত বুকিদের যে দৌরাত্ম তার দায়ভার কার? নিশ্চয়ই খেলোয়াড়দের নয়।
পরিশেষে এটাই বলব আশরাফুলকে শাস্তি প্রদানের পূর্বে যেন অভিযুক্ত আশরাফুলের পাশাপাশি খেলোয়াড় আশরাফুল এবং সর্বোপরি ব্যক্তি আশরাফুলকে মাথায় রাখা হয়।আরও পড়ুন
[email protected]
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×