somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেদের অজান্তেই আমরা এবার আফগানিস্তান অভিমুখী যাত্রা শুরু করব না তো?

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবারের নির্বাচনটি আর বিএনপি আওয়ামীলীগের জয় পরাজয়ের মধ্যেই রইল না। এতদিন ধরে যে আশংকা করা হচ্ছিল আজ তাই সর্বৈব সত্য বলে প্রমাণিত হচ্ছে। মুখোসের আড়ালে ঢাকা জামায়াতের মুখখানা যেমন প্রস্ফুটিত হয়ে উঠেছিল যুদ্ধাপরাধীদের বিচারে দেয়া রায়ের মাধ্যমে। তেমনি আজ ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে বিএনপির হিংসাত্মক রূপটিও পরিষ্কার হয়ে এসেছে।

একই সাথে স্বভাবজাত অভিনেতা বুদ্ধিজীবী গনও স্বরূপে আবির্ভূত হওয়ার উৎকৃষ্ট সময় হিসেবে বেছে নিয়েছে এই সময়টাকে। এতে জাতির লাভ বৈ ক্ষতি হয়নি। এখন আমরা খুব সহজে চিনতে পারছি মুখোশ ধারী লোকগুলোকে। কে দেবতা কে অসুর তাও চিনে নিতে পারছি সহজেই।

images.jpgআজ আর কারো মুখ ঢাকা নেই। আজ আর কারো মুখে লাগাম নেই। আজ সবাই স্পষ্ট অবস্থান নিয়ে নিয়েছে। বলা যায় আজ তারা নিরাভরণ আপনি সহজেই চিনে নিতে পারবেন। সাধারনের জন্য এটা একটা সুযোগ বটে। মহান মুক্তিযুদ্ধের প্রায় অর্ধশতাব্দি পরে দেশবাসীর সম্মুখে সুযোগ এসেছে জাতীর লক্ষ্য নির্ধারণের। দুটি পথই খোলা আছে এখন আমাদের সামনে প্রশ্ন আমরা কোন পথে যাব?

একটি মহান মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর, অসাম্প্রদায়িক শক্তি অন্যটা এর সম্পূর্ণ উলটো। যদিও প্রথম পথটিতে যাদের অবস্থান তাদের রয়েছে অনেক ত্রুটি; যার কিছু ক্ষমাহীনও বটে। তথাপিও এরাই এখন অন্ধের যষ্টি।
আর উলটো পথের যারা যাত্রী তারা এতদিন ধরে নিজেদের যে ছদ্মাবরনে ঢেকে রাখতে সক্ষম হয়েছিলেন আজ তারা সময়ের প্রয়োজনে হোক আর বাধ্য হয়েই হোক সে আবরন ভেদ করে বেড়িয়ে এসেছেন। এখন এটা স্পষ্ট যে দুটি শক্তির হাতে রয়েছে দুই জিয়ন কাঠি যারা নির্ধারন করবেন, বাংলাদেশ কি আফগানিস্থান হবে না বাঙ্গালীর স্বকীয়তায় একটি অনন্য জাতিসত্তা হিসেবে মাথা উঁচু করে চলতে সক্ষম হবে।

আজকে দেশে নির্বাচন নিয়ে যে অচলাবস্থা বিরাজ করছে তা হয়ত অচিরেই কেটে যাবে। আমার ধারনা এ দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হতে যাচ্ছে। তাতে যতই কাঠখড়ই পোড়াতে হোক না কেন। দুই বড় দলের সমস্যা সমাধানের পথে যারা প্রধানত বাধা হয়ে আছে সময়ের প্রয়োজনে সাময়িক ভাবে তাদের সাইড লাইনে চলে যেতে হবে। এরপরেই শুরু হবে আসল খেলাটা।

বিএনপি বা আঠারো দলীয় জোট মাত্র কয়েকমাস আগেও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একমাত্র সমাধান হিসেবেই জনসাধারণের সম্মুখে নিজেদের প্রতিষ্ঠিত করে রেখেছিল। স্বজনপ্রীতি, দুর্নীতিতে কেউ কারো চেয়ে কম না হলেও আত্নঅহমিকা আর একগুঁয়েমিতে আওয়ামী লীগ এতটাই এগিয়ে ছিল যে তাতে খুব সহজেই তাদের উন্নয়ন সমূহ ঢাকা পড়ে গিয়েছিল। ফলে তাদের অর্জন সমূহকে ঢাক ঢোল পিটিয়ে জানান দেয়ার ব্যবস্থা করতে হয়েছিল। অথচ মানুষ কিন্তু এসব অস্বীকার করেনি বা ভুলেও যায়নি। তথাপিও আওয়ামী লীগের প্রতি তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। এটাই সত্য। দুর্ভাগ্যজনক হল আওয়ামী লীগ এই বিতশ্রদ্ধতার পিছেনের আসল কারণটি অনুসন্ধান না করে টোটকা চিকিৎসা দিতে শুরু করে। যা ছিল মূলত হাতুড়ে চিকিৎসা মাত্র। অতএব বিএনপি বা আঠার দলীয় জোটের জয় ছিল নিশ্চিত।
আশ্চর্যের বিষয় হল জয় সুনিশ্চিত জেনেও বিএনপি নির্বাচনে না গিয়ে আন্দোলনের নামে হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসল। এখানে বিএনপির মেধা কতটা কাজ করেছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকলেও দায়টা তাদের ঘারেই এসে পড়ল। বিএনপি দ্বিতীয় যে ভুলটি করল তা হল, আন্দোলনের লাগামটি নিজেদের হাতে না রেখে আন্দোলনটি অন্যের ঘারে চেপে এমনকি অন্যের নিয়ন্ত্রণেই করতে শুরু করল। ফলে সহযোগী শক্তিটি নিজেদের মত করেই আন্দোলন পরিচালনা করল। দেখা গেল যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে করা আন্দোলন আর তত্ত্বাবধায়কের পক্ষে করা আন্দোলনের চরিত্র এক এবং অভিন্ন। এমনকি উভয় ক্ষেত্রেই দেশের প্রায় একই জেলাগুলোতে সহিংসতা চালানো হচ্ছে । সর্বোপরি এবারের সহিংসতার ভয়াবহতা এবং হিংস্রতাও অন্য যে কোন সময়ের তুলনায় অনেক বেশি। রাজনৈতিক আন্দোলনটি রূপ পরিগ্রহ করল সন্ত্রাসী আন্দোলনের।

সহিংসতার মাত্রা এবং সাধারণ মানুষকে টার্গেট করে এই আন্দোলন চালানোকে যখন সব মহলে তালেবানি আন্দোলনের সাথে তুলনা করা হচ্ছিল। ঠিক তখনি বিএনিপির নবনিযুক্ত মুখপাত্র আত্মগোপনে চলে গেলেন এবং ভিডিও বার্তা প্রেরণ করে আন্দোলনের ঘোষণা দিতে শুরু করলেন। এমনকি তিনি এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেশের পরিস্থিতিকে আফগানিস্তানের সাথে তুলনা করলেন। যা মানুষকে আরও বেশি শঙ্কিত করে তুলল। এখন এটা আরও স্পষ্ট হয়ে উঠল যে ক্ষমতায় যেতে তারা কতটা মরিয়া।

বিএনপির মুখপাত্র নিজেই ঘোষণা দিয়েছেন দাবী না মানা হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। দিনের পর দিন অবরোধ, হরতাল, গান পাউডার-পেট্রোল বোমা ছুড়ে নির্বিচারে মানুষ হত্যা, বোমা-ককটেলের মাধ্যমে মানুষ মারা, সারে চার কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলার পড়েও আন্দোলনের কঠোরতা বাকি থাকে? তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে সে কঠোর আন্দোলন তবে কেমন? তা কি ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করা নাকি মা-বোনের সম্ভ্রম নিলামে তোলাকে বোঝায়? এবারের আন্দোলনের সহিংসতায় ঐ টুকুনই-তো বাকি আছে।

যদিও বিএনপি এই সহিংসতার জন্য সরকারকেই দায়ী করেছে। কিন্তু তা তো ধোপে টিকছে না। যখন ছাত্রদল এবং জামায়াত শিবিরের পক্ষ থেকে দায় স্বীকার করে টিভি চ্যানেলে ভিডিও টেপ পাঠানো হয়। তারপরেও যদি তাদের কথাই মেনে নেই তাহলেও প্রশ্ন থেকে যায়। প্রতিটি সহিংসতা ঘটছে যে অবরোধকে কেন্দ্র করে সে দায় সেই অবরোধকারীদেরই নিতে হবে। কেননা তারা অবরোধ ডেকে মাঠে থাকেন না, তারা চোরাগোপ্তা হামলা চালান। যদি তারা মাঠে থাকতেন তাহলে নিশ্চয়ই এই এজেন্টদের ধরতে পারতেন। বিরোধী দল যদি মনে করে জনগণের উপর তাদের কোন দায়িত্ব নেই তাহলে তাদেরই বা কি অধিকার আছে রাজনীতি করার?

বিএনপি ক্ষমতায় যেতে যাদের কাঁধে সওয়ার হয়েছে তারা বিএনপিকেই যে হজম করে ফেলেছে তা বোধ হয় বিএনপির নিতি নির্ধারকরা এখনো ঠাহর করতে পারেননি। অথবা তারা সব বুঝে শুনেই চুপ করে আছেন। আজকের বিএনপিতে তো এরশাদের সেই সব অনুষদরাই আসন গেরে বসে আছেন যারা এরশাদের পতনের পর রাতারাতি স্বৈরাচার বিরোধী হয়ে গিয়েছিলেন। বিএনপি ধ্বংসের পর যে তারা পুনরায় জাতীয়তাবাদ বিরোধী হয়ে উঠবেন না সে নিশ্চয়তা কে দিচ্ছে?
বিএনপি আজ আর নিজেদের কথা বলছে না। নিজেদের আদর্শে চলছে না। সর্ব সাধারণের মোডারেট এই দলটি আজ বিলুপ্ত হয়ে যেতে বসেছে একটি চরম সাম্প্রদায়িক শক্তির মাঝে তাও আবার যারা এ দেশের মানুষের প্রাণের চৈতন্যকেই অস্বীকার করে। জিয়াউর রহমানের বিএনপি বা নব্বইয়ের কিংবা দুই হাজার এক এর বিএনপি আর বর্তমানের বিএনপির মধ্যে যে পার্থক্য সৃষ্টি হয়েছে তা কি আর কখনোই তারা ঘোচাতে সক্ষম হবে?

একদা ক্ষমতাকে সুসংহত করতে, প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখতে বিএনপি যে বিষবৃক্ষ রোপণ করেছিল কালের বিবর্তনে আজ তা মহীরুহ। ক্ষণিকের ঝরে নড়বরে হয়ে যাওয়া বিএনপি তাদেরই লালিত বিষবৃক্ষকে আশ্রয় করে শক্তি সঞ্চয় করতে যাওয়ায় নিশ্চয়ই কোন ভুল ছিল না। তবে তা করতে গিয়ে নিজেই তাদের ক্রীড়নক হয়ে যাওয়ার মাশুল হয়ত বিএনপিকে আত্মবিসর্জনের মাধ্যমেই দিতে হবে।

তার থেকেও বড় কথা হলে আজ এ দেশে স্পষ্ট দুটি ধারা তৈরি হয়ে গেল। মাঝে আর কেউ থাকল না, যা আমাদের চরম বিপাকে ফেলে দিল। আমরা যেমন কখনই চাইব না সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করতে। আমরা যেমন চাইব না প্রিয় মাতৃভূমি অগ্নিগর্ভ আফিগানিস্থান হয়ে যাক তেমনি কোন স্বেচ্ছাচারীর কাছে দেশটি জিম্মি হয়ে থাক তাও চাইনা। মন্দের ভাল বলতে ভাল কিছুকে বোঝায় না। অতএব সে ভালও কাম্য নয়। অথচ বিএনপি আজ এমন এক রূপে ধরা দিল যেখানে সাম্প্রদায়িকতা, হিংস্রতা আর অনৈতিকতা বৈ আর কিছুই প্রতিফলিত হয়না।

বাকি রইল আওয়ামীলীগ হয়ত আম আদমির মত যতদিনে এ দেশে আরেকটি নতুন শক্তির উদ্ভব না হবে ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগই শেষ ভরসা হয়ে থাকবে। কারণ আত্মশুদ্ধি আমাদের নেতাদের ধাতে নেই। কাজেই সে আশা দুরাশা। কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষ এই বিএনপিকে চিনতে পারছে তো? নাকি নিজেদের অজান্তেই বিএনপিতে আস্থা রাখতে গিয়ে সাম্প্রদায়িক শক্তিকেই সমর্থন দিয়ে আরেক আফগানিস্তান অভিমুখী যাত্রা শুরু করবে?

দলকানাদের ভিড়ে আমাদের সর্বশেষ সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে এদেশের সেই বিশ ভাগ জনগোষ্ঠী। যাদেরকে কোন সমীক্ষাতেই পাওয়া যায় না। যারা কখনোই অন্ধের মত দলবাজি করে বেড়ায় না। যারা সত্যিই বিবেকবান। যারা শেষ পর্যন্ত দেখে তবেই সিদ্ধান্ত নেয় কাকে সমর্থন যোগাবেন। আমরা চেয়ে আছি সেই সচেতন মানুষগুলোর দিকে। আশার কথা হল এদের দল ক্রমশই ভাঁড়ি হচ্ছে। আজ যে বিশ ভাগ ভোটার দলকানার অভিশাপ মুক্ত। এরাই এ দেশকে চালিত করবে সঠিক পথে। এরাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গন্তব্য।

সঞ্চালক, আপন ভুবন.কম
[email protected]
৩১টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×