শিশু জিহাদের মৃত্যুতে গোটা জাতি শোকাভিভূত। শিশুটির দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য অনেকেই মন্ত্রী মহোদয়কে পর্যন্ত দ্বায়িত্বহীনতার অভিযোগে অভিযুক্ত করেছে। এটাই মানবতা বোধ। এটাই মানবিকতা।
ঠিক তাঁর দুই দিন পড়ে যখন রাজনীতির আগুনে ঝলসে গেল দুই শিশু সহ মা। যখন তাঁর পরের দিন একজন শিক্ষিকাকে ইটের আঘাতে খুন করা হল ঐ রাজনীতির নামে। তখন আমাদের মানবতা বোধ তখন আমাদের মানবিকতা কোঁথায় মুখ লুকালো?
আজ আপনি কেন প্রতিবাদী হয়ে উঠছেন না। আজ আপনার মুখটা কে বন্ধ করে রাখল?
যে হত্যার সাথে রাজনীতির যোগ থাকে তা কি হত্যা নয়? সেই আক্রান্ত ব্যক্তিটি কি রক্ত মাংসে গড়া মানুষ নয়? তাঁর বেলায় আপনার বিবেক কেন মরে যায়? এভাবে নেত্রীবৃন্দের কাছে বিবেক বন্ধক রেখে নিজেকে মানুষ বলে দাবি করতে আপনার কি একটুও লজ্জা লাগে না? বুকে হাত দিয়ে ভাবুন তো আসলে আপনি মানুষের পর্যায়ে পরেন কিনা।
রাজনীতির নামে এ দেশে যত সন্ত্রাস হয় তাকে আমরা সন্ত্রাস বলি না।
রাজনীতির নামে এ দেশে যত চাঁদাবাজি হয় তাকে আমরা চাঁদাবাজি বলি না।
রাজনীতির নামে এ দেশে যত হত্যাকাণ্ড ঘটে তাকে আমরা হত্যা বলি না।
কেন বলি না সে উত্তরটি কি আমাদের কাছে আছে?
এমন নির্বোধ -এমন উন্মাদ - এমন হিপোক্রেট জাতি বিশ্বে আর একটিও কি আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


