somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরতে হয়, এক সময় ফিরে আসতেই হয়!

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি চাইলেও অনেক কথাই বলতে পারবেন না। আপনার রুচি বোধ, আপনার শিক্ষা, আপনার ভব্যতা জ্ঞান আপনাকে সবিস্তারে বলতে বাধা দেবে। কখনো কখনো অনেক কথা বলা থেকে আপনাকে বিরতও রাখবে।

কিন্তু তার প্রেক্ষিতে আপনি যা করলেন বা করছেন সেটা সবাই দেখছে। আর সেই দেখাটাই তখন হয়ে ওঠে একমাত্র সত্য আর তার পেছনের যে কার্য কারন তা থেকে যায় আড়ালে। আড়াল থেকেই এক সময় তা হারিয়ে যায় দৃশ্যপট থেকেও। একবার ভাবুন তো তখন আপনি কতটা অসহায় !

হ্যা এমন দুঃসময়ও কখনো কখনো কাউকে পারি দিতে হয়। একদিকে অব্যক্ত যন্ত্রণাগুলো কুঁড়ে কুঁড়ে খায় অন্যদিকে ফুরসুৎ মেলে নে স্বস্তিতে নিঃশ্বাস নেয়ার। আর তার থেকেও বড় যন্ত্রণা হয়ে দেখা দেয় উল্টো দোষী সাব্যস্ত হওয়ার।

আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীভুক্ত তাদের কাছে সমাজ হল এমন একটি বিষয় যাকে সহ্য করা বাধ্যতামূলক। যার অনুশাসনও অনেকটা ধর্মীয় বিধানের মত যা দুর্লংঘনীয়। অথচ এই সমাজেই আবার জাতে উঠতে সারাজীবন কাঠখড় পোড়াতে হয় কিন্তু ধিক্কৃত হতে লাগে ক্ষণকাল মাত্র। আর সেই ভয়েই জীবন ভর আমরা কত যে নারকীয় যন্ত্রণা সয়ে যাই! তার ইয়ত্তা নেই।

এর জন্য মূলত সমাজ দায়ী নয় দায়ী আমরা নিজেরাই। প্রত্যেকের একটা নিজস্ব জগত আছে তাকে সেই জগতের বাইরে গিয়ে অবস্থানের সুযোগ নেই। সেটা করতে হলে হয় তাকে স্বকীয়তা ভুলে নতুন জগতের সাথে মিশে যেতে হবে। নয়ত অন্যকে নিজের জগতে একাকার করে নিতে হবে। কঠিন বাস্তবতা হল দুটোর কোনটাই সম্ভব হয়ে ওঠে না।

দুই জগতকে এক করে নতুন জগত তৈরির প্রচেষ্টায় জীবনটাই বরবাদ হয়, লাভের লাভ কিছুই হয়না। আপনি নিজের জগত যেমন ছারতে পারবেন না তেমনি অন্যকেও তার জগত ছাড়াতে পারবেন না। তারপরেও যদি সেটা করতে চান তাহলে দোটানার সেই জীবনে তিক্ততা ছাড়া আর কিছুই মিলবে না। মিলতে পারেও না।

কাজেই প্রত্যেকের নিজের জগত সম্পর্কে একটি সুস্পষ্ট ধারনা থাকা উচিৎ। যার নেই তার স্বজনদের উচিৎ সেই ধারনা প্রদান করা। কোন কারণেই নিজের জগতের বাইরে গিয়ে অবস্থান নেয়ার চেষ্টা না করাই বুদ্ধিমানের কাজ। তারপরেও যারা সেই ব্যর্থ চেষ্টা করেন হাফ ছেরে বাচতে হলেও একদিন তাদের সেই ঠুনকো জগতের মায়া ত্যাগ করে বেরুতেই হয়।
এক সময় ফিরতেই হয় নিজের চৌহদ্দিতে। যা তার মননে-মগজে, দেহে-প্রাণে একাকার হয়ে আছে। মাঝখানে কেটে যায় সুবর্ন সমইয় যা কোনকিছুর বিনিময়েই আর ফেরে না। ফেরানো যায় না।

[email protected]
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×