somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবিধিবদ্ধ সতর্কিকরন!

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংযুক্ত ছবিটিতে যে ভদ্র মহিলাকে দেখা যাইতেছে তিনি উইনা লিয়া নামের একজন ইন্দোনেশিয়ান বিধবা নারী। তার বিশেষত্ব হইল মাস কয়েক আগে তিনি অনলাইনে একটি বাড়ি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন। যেখানে বলা হয়েছে। চাইলে বাড়ির ক্রেতা তাকে বিয়েও করতে পারবেন। অনেকটা বাড়ি কিনলে বৌ ফ্রি এর মত। কাজেই ভাইরাসটি যে শুধুমাত্র এ দেশেই বর্তমান তা নয়। বিশ্বব্যাপীই এই রোগটি মহামারি আকারে দেখা দিয়েছে। যে রোগে রোগাক্রান্ত ব্যক্তিরা খুব সহজেই একটি অখাদ্যকে সুখাদ্যের দামে কিনে নেন। আবার একটি ব্যবহার অনুপযোগী বস্তুকেও ব্যবহার উপযোগীর দামে কিনে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগেন।

এই “ফাও” খাওয়ার রোগে রোগাক্রান্ত হইয়া আমাদের দেশে উচ্চ শিক্ষিত গৃহিণীকুল অযথাই একের পর এক পণ্য ক্রয় করিয়া থাকেন। ফাও’য়ের কারণে এত কাণ্ডের পরেও নেসলের ম্যাগি নুডুলসে এখনো বাজার সয়লাব। ফাও’য়ের ইশারায় আমাদের অতি হিসেবি গৃহিণীকুল পর্যন্ত ঘরে হরলিক্স থাকতেও নতুন হরলিক্স কিনতে ছুটেন।

এই যখন অবস্থা তখন আপনি নিশ্চিত থাকুন খাদ্য মন্ত্রীর পাঁচ কেজি পচা গমের সাথে যদি একটি প্লাস্টিকের মহামূল্যবান(!) বাটি ফ্রি দেয়া হয় অতি তাড়াতাড়ি তা আমরা সাবাড় করিয়া ফেলিতে সক্ষম হইব যদিও হজম করিতে পারিব কিনা তা স্বাস্থ্য বিশেষজ্ঞরাই ভাল বলিতে পারিবেন।
তার মানে এই নয় যে, ফ্রী দেয়া মানেই পন্যটি মানহীন। কখনো কখনো এটি পণ্যের প্রচারনার অংশও বটে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এই ফ্রি’র আড়ালে থাকে মানহীন পন্যের দৌড়াত্ম চোখে পড়ে। ক্রেতা সাধারন সেই বিষয়টি যে কতটা মাথায় রাখেন তা দেখতে পাই যখন মার্কস, ড্যানিশ মিল্ক পাউডার হঠাতই ফ্রি বদৌলতে মিষ্টি জাতীয় খাবার তৈরির উপাদান থেকে রাতারাতি বাচ্চাদের খাওয়ার উপযোগী দুধ হোয়ে উঠতে দেখে।

এই “ফাও”যে কতটা মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে প্রতিবছরের মত এবারও তার আরেকটি রিহের্সাল আমরা ময়মনসিং-এ দেখতে পেলাম। যেখানে দাতা যাকাত দেয়ার মাধ্যমে “ফ্রি” নাম কিনতে চাইলেন। আর গ্রহিতা যাকাত নেয়ার নামে “ফ্রি” কাপড় নিতে চাইলেন। ফলাফল হল “ফ্রি” এর খবরে গ্রহিতারা এমনই মাতাল হয়ে গেল যে, পরিধানের অনুপযুক্ত জানিয়াও একখান শাড়ি বা লুঙ্গি ‘মুফতে’ পেতে অবলীলায় সহযাত্রীদের অযথাই পদপিষ্ট করে মেরে ফেল্ল। একটি দুটি নয় এ পর্যন্ত ২৪ টি মানুষ লাশ হয়ে ফিরল! কি তাদের অপরাধ তা যেমন জানা নেই তেমনি যারা তাদের পদপিষ্ট করে মারল তাদেরও জানা নেই কেন মারল। উত্তর একটাই অতি লোভ! বা ফ্রি'র আসক্তি। আপনি কি মনে করেন এই লোকগুলো এর পরে আর কোনদিনই এমন ফ্রি’র পেছনে আর ছুটবেন না?

ভুল, এ মোহ এমন মোহ হিতাহিত জ্ঞানকে যে লোপ পাইয়ে দেয়। তারা এর পরেও ফ্রি’র গন্ধে এমনই পাগল পারা হয়ে উঠবে আর ঠিক একই আচরন করবে।

“ফাও”, “মুফতে” বা ফ্রি আপনি যে নামেই ডাকুন না কেন ইহা এমনি একটি ভাইরাসের নাম যা ভীষণ ছোঁয়াচে একটি রোগের একমাত্র জিবানুবাহক। রোগাক্রান্ত ব্যক্তি খুব দ্রুতই বেকুব এমনকি অমানুষে পরিণত হইয়া পরিতে পারে।
কাজেই সুস্থ থাকতে হলে এই ভাইরাসটি থেকে দূরে থাকুন। নিজে বাঁচুন অন্যকেও বাঁচতে সাহায্য করুন।

[email protected]
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪২
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×