somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষক এবং শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কট করুন।

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি কি মনে করেন হঠাত করেই দেশে ধর্ষণ এবং শিশু নির্যাতন বেড়ে গেছে? মোটেই তা নয় বরং বলতে পারেন মানুষ প্রতিবাদী হয়ে উঠছে। আর সে কারণেই খবরগুলো উঠে আসছে। তবে এটা যথেষ্ট নয়।
ধর্ষণ এবং শিশু নির্যাতন এভাবেই চলে আসছে আর তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। সেই সাথে সামাজিক প্রতিরোধ গড়ে উঠছে না।

এর থেকে বেড়িয়ে আসতে হলে বিশেষ ট্রাইব্যুনালের আওতায় নিয়ে স্বল্প সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম সম্পন্ন করা যেমন দরকার তেমনি সামাজিকভাবে এই ঘৃণ্য কাজের সাথে জড়িতদের পরিবারগুলোকে সামাজিকভাবে বয়কট করা একান্ত জরুরী।
আমাদের এটা মনে রাখা উচিৎ সবার আগে প্রতিরোধ গড়ে ওঠা প্রয়োজন পরিবার থেকে তারপরে সমাজ থেকে। রাষ্ট্র শুধু বিচারের ব্যবস্থা করতে পারে।
সমাজের বিভিন্ন স্তর থেকে স্কুল কলেজ থেকে শুরু করে পাড়ার ক্লাবে কাউন্সিলিং হতে পারে সচেতনতা সৃষ্টির একটা উপায়।
তবে সবার আগে পরিবারের কর্তাদের সজাগ হওয়া প্রয়োজন। আজ আপনার ছেলে ধর্ষক বলে তাকে আপনি বাচাতে চাইছেন কাল আপনার মেয়ে ধর্ষিতা হলে আপনি কি করবেন?

আপনার ছেলের গতিবিধির খবর আপনি সবথেকে ভাল জানেন। কাজেই তাকে আটকানোর চেষ্টা করুন।
গণমাধ্যমগুলি ঘটনার বিবরণ যেমন দেয় তেমন করে কেন বিচারের ফলাফলকে তার থেকেও বেশী ফলাও করে প্রচার করছে না?
প্রতিটি ধর্ষক এবং নির্যাতন কারীর ছবি সহ পোষ্টারিং করুন। তাদের সমাজের ঘৃণ্য তম জীব হিসেবে চিত্রায়িত করুন।
দেখবেন আপনা থেকেই এই সব কমে আসবে। নয়ত এ শুধু নিত্য খবরের খোরাকই জুগিয়ে যাবে বন্ধ হবে না।

[email protected]
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×