somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননিয় প্রধানমন্ত্রী, দয়া করে আশাহত করবেন না।

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু প্রশ্ন রাষ্ট্র যন্ত্রের কাছে তথা রাষ্ট্রের পরিচালকদের কাছে করতেই হয় নয়ত বিবেকের কাছে অপরাধী হয়ে থাকতে হয়। আর বিবেকের কাছে অপরাধী হয়ে থাকতে একমাত্র সেই ভালবাসে অপরাধ যার রক্তের সাথে মিশে থাকে। সেই দায় বোধ থেকেই এই কটি প্রশ্ন-

* বারের এমন সিদ্ধান্ত কি সংবিধান সম্মত যে, কোন আইনজীবী কারো বিরুদ্ধে মামলা করলে আসামীর পক্ষে অন্য কোন আইনজীবী দাঁড়াবেন না?

*আইনজীবীরা কি ফেরেশতা যে তারা কারো বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন না? আর যদি ফেরেশতাও হন অভিযুক্ত কেন আইনের সহযোগিতা পাবেন না?

‘গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবদুল আহাদ রোববার সন্ধ্যার পর আমাদের বলেছিলেন, “তোমার বাবাকে জিজ্ঞাসাবাদের দরকার ছিল। করা হয়েছে। একটু পরে ছেড়ে দেওয়া হবে। তোমার মাকে ডেকে আনো। তিনি আসার পর তুমি তোমার বাবাকে নিয়ে চলে যেয়ো।” এর কিছুক্ষণ পর তাঁর কাছে একটি ফোন এলে তিনি বলেন, “আজ রাতে তোমার বাবাকে এখানে থাকতে হবে।” আমি বললাম, বাবাকে কি বিছানা দেওয়া হবে? আহাদ সাহেব বললেন, “না, চেয়ারে বসে থাকতে হবে।” তখন আমি বললাম, ধরে নিন, আপনার একটি পা নেই। একটি হাত অকেজো। আপনি কি সারা রাত চেয়ারে বসে থাকতে পারবেন? তখন আহাদ সাহেব বললেন, “বাবা, তুমি আমাকে প্রশ্ন কোরো না। আমার হাত-পা বাঁধা”।’ সূত্র প্রথম আলো ১৮/৮/১৫
* গোয়েন্দা পুলিশের একজন অতিরিক্ত উপ কমিশনার এর হাত আইন ছাড়া আর কে বেধে রাখতে পারে। দেশ কি আইন দ্বারা শাসিত নয়?
পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করব; আপনি যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন ঠিক তখনই হঠাত করে পিটিয়ে হত্যা থেকে শুরু করে ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের মধ্যে খুনোখুনি শুরু হয়ে গেল! ঠিক তখনই প্রবীর শিকদারদের মত আওয়ামীলীগের পরীক্ষিত সুহৃদরাই বা কেন ফেসবুকে এমন স্ট্যাটাস দিচ্ছে আর পুলিশেরই বা কেন পঙ্গু মানুষটিকে হাতকরা পড়িয়ে নিয়ে যেতে হল। এসবই অনেক প্রশ্নের জন্ম দেয়।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পড়ে সাধারণ মানুষ আপনি ছাড়া আর কারো কাছেই এমন করে সাহায্য চাইতে যায়নি। সাহসও করেনি, বোধ করি তারা সেই আস্থা অর্জনে সক্ষম হননি। সে ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম আপনি। আজো আমরা আপনার দিকেই তাকিয়ে রয়েছি।
আজ যারা কথা বলছে তারা আওয়ামীলীগের তথা এ দেশের সুহৃদ এটা নিশ্চিত। এর দায়ও হয়ত তাদের একদিন শোধ করতে হবে। তা জেনেও তারা কথা বলেন দেশের স্বার্থে এমনকি আওয়ামীলীগের স্বার্থে। কারণ তারা জানে অন্তত এই মুহূর্তে আওয়ামীলীগ আর বাংলাদেশের স্বার্থ আলাদা করার সুযোগ নেই।

আল্লাহ্‌ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আপনার উপর এই আস্থাও তাদের থাকবে কেননা আপনার থেকে বেশী আস্থা অর্জন করার মত রাজনৈতিক নেতা এ দেশে এই মুহুর্তে অন্তত নেই। দয়া করে আমাদের আশাহত করবেন না। সাংবাদিক প্রবীর শিকদার এর ক্ষেত্রেও আপনার হস্তক্ষেপ কামনা করছি।

[email protected]
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×