somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোর এই ঝলকানীর পেছনে রয়েছে গভীর অন্ধকার!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একুশ লাখ সরকারী চাকুরের বেতন বাড়ল, বলা যায় উল্লম্ফন দিল। তাতে আমাদের কোন সমস্যা নেই। কিন্তু এ পোড়া দেশে কোন সরকারই তো কখনো কোন কিছুর প্রভাব কি হবে সে চিন্তা করে সু সমন্বিত উদ্যোগ নেয় না। ফলে প্রতিটি সমস্যাই সমাধানের চেষ্টায় তা সমাধান তো হয়ই না বরং তা গভীর থেকে গভীরতর হয়।

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের এই বেতন বৃদ্ধির সাথে সাথে বেসরকারি চাকুরী জীবীদের যে বেতন ভাতা বৃদ্ধি পাবে না তা বলাই বাহুল্য। এটা নিয়ে সরকারের কোন মাথাব্যথাও আছে বলে মনে হয় না। অথচ এই বেতন বৃদ্ধির সাথে সাথে বাজারে এর যে প্রভাবটা পরবে তার আঁচ সরকারী চাকুরীজীবীদের গায়ে এসে না লাগলেও বেসরকারি সংস্থার চাকুরে থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ এমন কি ক্ষুদ্র ব্যবসায়ীদের যে গায়ের চামড়া পর্যন্ত সে আচে ঝলসে যাবে তাতে সন্দেহ নেই।
তার মানে এই নয় যে আমি এই বেতন বৃদ্ধির বিরোধী। আমার কথা হল একই সাথে সরকার কেন একই হারে দেশের সকল প্রতিষ্ঠানের বেতন কাঠামো পরিবর্তনের নির্দেশ দিচ্ছে না।

সরকারী নির্দেশ দিলেই যে সবাই তা মেনে নেবে তা হয়ত নয়। অন্তত সাধারণ মানুষ এটুকু তোঁ বুঝবে যে বেসরকারি সংস্থায় চাকুরীজীবীদের নিয়েও সরকার ভাবছে। যেমনটা ভেবেছে পোশাক শ্রমিকদের নিয়ে।

সরকারী এমন একটা নির্দেশনা থাকলে প্রতিষ্ঠানগুলোর মালিকরা যেমন একটা বাধ্য বাধকতা উপলব্ধি করবে। একটা চাপের সম্মুখীন হবে ঠিক তেমন ঐ সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও তাদের দাবীর পক্ষে একটি নৈতিক সমর্থন লাভ করবে।

বর্তমান ধারায় চলতে থাকলে তো আমরা পুনরায় সেই বাদশাহি আমলে ফিরে যাব। যেখানে একদল রাজা(রাজার কর্মচারী) আর সব প্রজা। আমরা বা আমাদের সরকার নিশ্চয়ই সম্পদের সুষম বন্টন না চাইলেও অন্তত অতটা অসমতা সমর্থন করেন না?

[email protected]
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×