somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসগর থেকে আয়লান ইতিহাসের এই পুনরাবৃত্তি সাক্ষ্য দেয় আরবরা আজো বর্বর

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছেলেটা ভীষণ চতুর। সে তার মাকে বলল মা এখন থেকে আমি প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ আদায় করব। ধর্মপ্রাণ মা' শুনে তো বেশ খুশি। আল্লাহ্‌ ছেলেটার সুমতি দান করেছেন। তো যাই হোক, ছেলে প্রতিদিন মাগরিব আর এশা'র নামাজ পড়তে মসজিদে যায়। কিন্তু মা লক্ষ করে দেখলেন ছেলেটা অন্য তিন ওয়াক্ত নামাজের কাছে থেকেও যায়না। বিষয়টা তিনি বুঝতে পারলেন। উদ্দেশ্য তো নামাজ পরা নয় উদ্দেশ্য পরা ফাকি দেয়া। তিনি মহা বিপদে পরে গেলেন ছেলেকে মসজিদে যেতে নিষেধও করতে পারছেন না পাছে আল্লাহ্‌ রাগ করেন। আবার নামাজের নাম করে এভাবে পরা ফাকিও মেনে নিতে পারছেন না।
শেষে পাড়ার ইমামকেই একদিন ডেকে পাঠালেন পরামর্শ করার জন্য।
ইমাম সাহেব সব শুনে বললেন যেহেতু আমি ওকে মসজিদে আসতে দেখি না কাজেই আপনি বলুন। হয় সে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে নয়ত মাগরিব আর এশার নামাজ তাকে বাসায় বসেই আদায় করতে হবে।
বলা বাহুল্য এই নির্দেশ জারীর পর থেকে আর ছেলেটার মাগরিব এবং এশার নামাজ আদায়ের উৎসাহ দেখা যায় নি।

গল্পটা এ জন্যেই বললাম, মহানবী সঃ এর জন্মস্থান-আবাস স্থান এবং ওফাত স্থান বলে যারা মক্কা-মদিনাকে সম্মানের পাশাপাশি এর শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও মুখে কুলুপ এঁটে বসে থাকেন। তাদের শত অন্যায় আচরণকেও মেনে নেন তারা কি কাজটা ঠিক করছেন? মহান আল্লাহ্‌ কি তাদের এই অন্ধভক্তিকে মেনে নেবেন?

আপনারা কেন ভুলে যাচ্ছেন, নবী মুহাম্মদ (সা) এর নাতি হোসেইন ইবন আলীকে কারবালায় কারা হত্যা করেছিল। তারা কি অনারব ছিল? আপনি কি তাদেরকেও সমর্থন করবেন?
কারবালার প্রান্তরের আলী রা: এর সেই শিশুপুত্র আসগরের পরিণতি আর আজকের সিরিয় কুর্দি শিশু আয়লানের পরিণতির মধ্যে কি পার্থক্য আপনি খুঁজে পান।

সেদিনের ইয়াজিদ এর সাথে কি আপনি আজকের আরব শাসকদের কোন পার্থক্য খুঁজে পান? উভয়ে ইসলামের আবরণে নিজেদের আড়াল করে আপন স্বার্থ সিদ্ধি করে যাচ্ছে।
অনেকটা পিকে ছবিতে আমির খান যেমন ভগবানের ছবি অঙ্কিত স্টিকার গালে লাগিয়ে ধর্মান্ধদের হাত থেকে বাচার চেষ্টা করেছিল।
সেদিন মহানবীর (সঃ) দৌহিত্র আফসোস করে বলেছিলেন তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই!
অথচ তারা সবাই ছিলেন তথাকথিত মুসলিম। ঠিক একই ভাবে আজ আয়লানের বাবাও হয়ত একই প্রশ্ন আউরেছেন, উত্তর মেলেনি।

মুসলমানের বংশধর, ইসলামে লেবাস এবং মহানবী (সঃ) এর পবিত্র ভুমি কখনোই এর উপরে দাপিয়ে বেড়ানো অনাচারিদের দায়মুক্তি দেয় না।
আপনি ধর্মান্ধ কাকে বলছেন যে না জেনে না বুঝে অন্যের ঘারে চাপাতি চালায় তাকে অথচ আপনি আমিই বা কম কিসে? আমরাও তো আরবদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। এটা কি ধর্মান্ধতা নয়?
আমাদের এটাও মনে রাখা উচিৎ মহানবি (সঃ) এর আগমন ঘটেছিল আইয়ামে জাহেলিয়ার সময়ে আর সে স্থানটি ছিল এই আরব ভূমিই।
আর মহানবীর (সঃ) এর ওফাতের পর পৃথিবীকে খুব বেশীদিন অপেক্ষা করতে হয়নি ইয়াজীদ বাহিনির অমানবিকতা দেখার জন্য।

ইয়াজিদের যখন ক্ষমতা আঁকড়ে রাখতে মহানবীর দৌহিত্রকে পর্যন্ত তার শিশু সন্তান সহ হত্যা করতে বাধেনি আজকের আরব শাষকদের রাজতন্ত্র টিকিয়ে রাখতে গোটা আরব শ্মশান করতে বাধবে কেন? যারা এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন তাদের বলব যুক্তরাষ্ট্রের কাজই এটা কিন্তু আরব শাষকরা তাদের ব্যবহার করছে বা সুযোগ করে দিচ্ছে নিজেদের স্বার্থে। এখানে উভয়ই এক অ অভিন্ন।

[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×