somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ হওয়ার জন্য শিক্ষা!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার নামে এখন যা চলছে তাকে ব্যবসা ছাড়া অন্য কিছু বলার জো নেই। প্লে থেকে মাস্টার্স ২৫০০ থেকে ২,৫০,০০০ টাকা টিউশন ফি এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই। সরকার কেন শিক্ষার উপর ভ্যাট আরোপ করল এটাই বড় প্রশ্ন।
আমরা আমাদের প্রতিপক্ষ হিসেবে দেখি সরকারকে। সরকার কে?
সরকারের অংশ কারা, সে প্রশ্ন আমাদের কাছে অবান্তর।
আচ্ছা ঠিক আছে মেনে নিচ্ছি এটা নিয়ে অনেক তর্ক হতে পারে। আপনারা তর্ক করুন। পক্ষে যুক্তি দিন বিপক্ষে যুক্তি খণ্ডান তাতে আমাদের কোন সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে কিসের আন্দোলন? সেটা আগে পরিষ্কার করুন।
উত্তর বঙ্গ থেকে ছেরে আসা শ’য়ে শ’য়ে গাড়ি আটকে দিলেন আবদুল্লা পুরের পরে।
হাউস বিল্ডিং এর সামনে থেকে একটি রিকশা পর্যন্ত রাস্তা পার হতে পারছে না।

আজকের গরমে গাড়ির মধ্যে আটকে পরা হাজার হাজার মানুষের কি অবস্থা হতে পারে যখন ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলো আঁটকে আছে।
শিশু-নারী থেকে শুরু করে অসুস্থ মানুষ এই সব গাড়ির মধ্যে আঁটকে আছে। ঠিক একই ভাবে মহাখালী এবং অন্যান্য স্থান থেকে ছেরে আশা গাড়িগুলোরও একই অবস্থা।
রাজউক কলেজ বিল্ডিংয়ের গায়ে বড় বড় অক্ষরে লেখা “মানুষ হওয়ার জন্য শিক্ষা” এইসব গাড়িতে আটকে পরা মানুষগুলোকেই যেন উপহাস করছিল। যে শিক্ষা মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে না। সে শিক্ষা দিয়ে আমরা কি করব?

আপনি ক্ষুব্ধ আপনার আন্দোলন করার অধিকার আছে। আপনি শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিন। আপনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দিন। আরও অনেক কিছুই আপনি করতে পারেন কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে কিসের আন্দোলন।

একজন বলছিল ভাই এরাই কিন্তু আগামী দিনে দেশের হাল ধরবে। উত্তরে বললাম ভয়টা তো সেখানেই। আজ যে ছাত্রকে দেখলাম লোকাল বাসে উঠে ভাড়া নিয়ে বিতণ্ডা করছে। ছাত্রত্বের দোহাই দিয়ে দুই টাকা কম দিয়ে ভুবন জয়ে রাস্তায় নেমে এগার টাকায় কিনে বেন্সন এন্ড হেজেজ সিগারেট ফুকতে শুরু করছে কাল সেই যখন দেশের হাল ধরবে তখন দেশের অবস্থাটা কি দাঁড়াবে?
আসলে আমরা কি শেখাচ্ছি ? যারা শেখানোর দায়িত্বে আছেন তারা নিজেরাই তো দলাদলি আর স্বার্থের দ্বন্দ্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বারোটা বাজিয়ে ছেড়েছে। আগামীর দিনগুলিতে আলোর বড় অভাব দেখা দেবে সে আজকের শিক্ষার্থীদের দ্বায়িত্বহীন আচরণই বলে দিচ্ছে।

বৃদ্ধাশ্রমের এক মায়ের করা আকুতিটা সব সময়ই আমার কানে বাজে। যে মা দুঃখ ভারাক্রান্ত মনে বলেছিলেন, প্রকৃত মানুষ হবে না জানলে অন্তত একটা সন্তানকে অর্ধ শিক্ষিত করে রাখতাম। যার আমি ছাড়া গতি থাকত না আর আমারও শেষ বয়সে অন্তত একটি সন্তানের কাছে থাকা হত। আমাদের এমন শিক্ষিতের চেয়ে মনে হচ্ছে অর্ধ শিক্ষিত প্রজন্মই ভাল। অর্ধ শিক্ষিতরা যদি অবিবেচকের মত কাজ কর এটুকু স্বান্তনা পাব ওরা শিখতে পারেনি বলে মানুষের মত মানুষ হয়নি। মানুষও হবে না আবার সর্বচ্চ শিক্ষায় শিক্ষিত বলে দাবী করবে তাতে কল্যান তোঁ হবেই না শিক্ষার দুর্নাম হবে। আমাদের এমন শিক্ষা চাই, এমন শিক্ষিত প্রজন্ম চাই যারা অন্তত সাধারণ মানুষের কষ্টটা বুঝবে। তাই বলছি, যদি আক্ষরিক অর্থেই মানুষ হওয়ার মত শিক্ষা দিতে পারেন তো দিন নয়ত এমন শিক্ষার কোন দরকার নেই।

[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×