somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখানে পিঠা্র পশরা সাজিয়ে বসা হয়, ভালবাসার নয়।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ যে পিঠা নিয়ে তোমরা উৎসব কর সেটা বাঙ্গালির পিঠা নয়। বাঙ্গালীর পিঠার স্বাদ তোমরা জান না। দিতেও পারবে না। এটাকে পিঠা বা কেক যাই বল এটা কর্পোরেট। নিরস, প্রেমহীন-নিস্প্রান। অথচ বাঙ্গালী পিঠা বলতে শুধু খাদ্য বস্তুকে বোঝাতো না। বোঝাতো এর সারম্বর আয়োজন থেকে শুরু করে আনন্দ উল্লাস আর সম্পর্কের নবায়নকে। যেখানে জিভের রসনায় তৃপ্তি মিলত না, মিলত্ অন্তরের ভালবাসার মাখামাখিতে।
আজকের ছেলেমেয়েরা জানেই না রাতের পায়েস কি।
মনে আছে ছোটবেলায় দাদার বাড়িতে ভেড়াতে গেলে একবার বড় চাচা মাঝরাতে ঘুম থেকে ডেকে তুললেন। বললেন চল তোকে পায়েশ খাওয়াব।
এত রাতে!
হুম, চল ওঠ।
শিতের রাত উঠতে চাইছিলাম না, জোর করে ওঠালেন। বাড়ীর পেছনে্র খেজুরের গাছে আগে থেকেই ঠিক করে রাখা একটি ছেলেকে ওঠালেন।
সে গাছ থেকে এক হাড়ি খেজুরের রস নিয়ে নামল।
মাঝরাতে সেই খেজুরের রসের স্বাদ বর্ননাতীত। ওটা যারা খেয়েছেন কেবল তারাই বুঝবেন। এরপরে বড় চাচা শুরু করলেন আসল পাগলামী। সেই রাতে বাড়ির উঠোনে ইট দিয়ে চুলো বানিয়ে খেজুরের রস দিয়ে পায়েস রাধলেন।
তার কথা হল রাতেই সেটা খেতে হবে। খেলাম এক ভিন্ন স্বাদের পায়েস। সেদিনই প্রথম জানলাম স্বাদের সাথে প্রকৃতি আর পরিবেশেরও একটা সম্পর্ক আছে।
সেই মাঝ রাতে খোলা আকাশের নিচে বসে হৈ হুল্লোড় করে বুনো উন্মাদনায় কলাপাতায় বেড়ে হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে খাওয়া আর মেকি সভ্যতার প্লেটে বেড়ে চামচে উঠিয়ে খাওয়ার মাঝে বিস্তর তফাৎ। আজ এতদিন বাদেও তাই সেই স্মৃতি অমলিন।

এখনো মনে আছে নানার বাড়িতে সারা রাত জেগে পিঠা বানানো দেখা। হৈ হুল্লোড় করে রাত জাগা আর কাক ভোরে সেই পিঠা খাওয়া। আসলে তখন পিঠা ছিল উপলক্ষ মাত্র, আনন্দটাই ছিল মুল।
আমার খুব খারাপ লাগে যখন দেখি একজন মা তার সন্তানদের জন্য পিঠা কিনে নিয়ে যাচ্ছেন বাসায়। তার সন্তান পিঠা হয়ত খায় কিন্তু পিঠার সাথে মায়ের যে ভালবাসাও আমরা একই সাথে উপভোগ করেছি। পিঠা খাওয়ার সাথে সাথে আমরা যে বাড়িতে পিঠা উৎসবের উন্মাদনার স্বাদ পেয়েছি তা আজকের এই কর্পোরেট মায়েরা কি করে দেবেন?

সেই প্যাশন, সেই সরল জীবন তার সবটাই আজ হারিয়ে গেছে। তাই আমার সন্তান যখন পিঠার ইংরেজি পড়ে কেক আমি বলি ঠিক বলেছ বাবা বাঙ্গালীর পিঠা এটা নয় একে বরং কেকই বলা উচিৎ। বাঙ্গালীর পিঠার আসল স্বাদটাই ভালবাসা-স্নেহ আর আদর মাখা। পিঠা উৎসব টাকা দিয়ে কেনা নানান রকম পিঠা খাওয়া নয়, পিঠা উৎসব হল উন্মাদনা আর রসনা বিলাসের এক যুগলবন্দী। যা এই সময়ের সাথে একেবারেই যেন যায় না।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×