somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দয়া করে হতাশাগ্রস্থ না করে উত্তরণের সঠিক পথ বাতলে দেয়ার চেষ্টা করুন।

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আলোচক বলছেন সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে তথ্য সরবরাহ করতে হবে। এগিয়ে এসে বলতে হবে হ্যাঁ আমি সেখানে ছিলাম, আমি দেখেছি তারা কারা। সাধারণে মানুষকেই সাক্ষী দিতে হবে। এদেরকে ধরিয়ে দিতে সাহায্য করতে হবে। কি আশ্চর্য! তারা তা করছে না কেন? আত্ম রক্ষার্থেই তো তা করতে হবে।

আলোচক এও বলছেন সরকার চাইলেই কি? প্রশাসন কি সম্পূর্ণরূপে সরকারের ইচ্ছামত চলছে? সেখানেও ভিন্ন ভাব ধারার মানুষ রয়েছে।

আলোচকের কথাই যদি সঠিক ধরে নেই তাহলে তো এ প্রশ্ন করতেই হয় যেখানে আপনি নিজেই সন্দিহান যে সরিষার মধ্যেই ভূত সেখানে সাধারণ মানুষই বা কি করে বুঝবে কে ভুত আর কে ওঝা?
আর সাধারণ মানুষ তথ্য সরবরাহ করবেই বা কিভাবে? অথবা কোথায়? কে তাকে ভরসা দিল যে তুমি তথ্য সরবরাহ কর আমরা গোপনীয়তা রক্ষা করার নিশ্চয়তা দিচ্ছি। কে তাদেরকে বলে দিল এই হট লাইনে তথ্য দাও। তোমার নিরাপত্তা সরকার নিশ্চিত করবে?

আলোচক বৃন্দ, সাধারণ মানুষ কম সচেতন নয়। এমনকি তারা প্রাণভয়ে ভিতও। প্রত্যেকেই চায় একটি নিরাপদ জীবন। এ দেশের মানুষ অন্যের বিপদে এগিয়ে আসে না এমন দুর্নাম দেয়ার ক্ষমতা বোধ করি খোদ শয়তানেরও নেই। তার পরেও কেন সাধারণ মানুষ এগিয়ে আসছে না। আস্থার সঙ্কটটা আসলে কোথায় এটা বের করার চেষ্টা করুন। আর সেটাই হওয়া উচিৎ আপনাদের মুল আলোচ্য।

প্রতিটি হত্যাকাণ্ডের পর আপনাদের এমন আলোচনা মানুষকে আরও বেশী হতাশাগ্রস্ত করে তুলছে সেটা কি বুঝতে পারছেন?

আইন বহির্ভূত হত্যাকাণ্ডকে নৈতিকভাবে আমরা কেউই সমর্থন করতে পারি না। করছিও না। তবে এটা তো পরিলক্ষিত হয় যে সরকার সত্যিই তাদের দমন চেয়েছে। আমরা কি আক্ষরিক অর্থেই এমন কোন পদক্ষেপ নিতে দেখছি যাতে এইটুকু অন্তত আশ্বস্ত হওয়া যায় যে সরকার বা প্রশাসন এদেরকে দমনে আন্তরিক।

হে আলোচক বৃন্দ সব দিক সামলে সত্যিটা উচ্চারণ করা যায় না। একটি বার অন্তত বিবেকের আশ্রয় নিন। আপনার বিবেক আপনাকে নিশ্চয়ই সঠিক পথ নির্দেশ করতে সক্ষম হবে। সোজা কথা বলুন, সত্য কথা বলুন। দয়া করে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।

[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×