somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বর্ণ চোরাচালানের দায় কার?

১৮ ই মে, ২০১৭ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিচার তো শুল্ক গোয়েন্দা এনবিআর সহ এখন যেসব সংস্থা খুব কর্মচঞ্চল দেখাচ্ছে তাদেরও হওয়া উচিৎ। কেন তাঁরা এতদিন আপন জুয়েলার্সের বিষয়ে চুপ করে ছিলেন? পত্রিকা মারফত আমরা তো জানি স্বাধীনতার পর থেকে এক তোলা স্বর্ণও এ দেশে আমদানি হয় নি। হবেই বা কি করে, আজ অবধি তো স্বর্ণ আমদানির কোন নীতিমালাই করা হয় নি।
আজ শুধুমাত্র আপন জুয়েলার্সের বিষয়েই বা তদন্ত হচ্ছে কেন? অন্য জুয়েলার্সের মালিকদের কি স্বর্ণের খনি আছে নাকি?
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে অবৈধ স্বর্ণ থাকার চেয়ে প্রতিদিন দুই লক্ষ টাকা হাত খরচের তথ্যটাই আপন জুয়েলার্সকে বেশি বেকায়দায় ফেলেছে।
না হলে কেন সকল জুয়েলার্সে একই সাথে অভিযান পরিচালনা করা হচ্ছে না? প্রসঙ্গত সাফাত যে সব বন্ধু বান্ধবের তথ্য দিয়েছে তা শুনে নাকি আইন শৃঙ্খলা বাহিনী বিস্মিত। তা তাঁরা হতেই পারেন কিন্তু একই সাথে এটাও বলা হচ্ছে যে তাদের নাম পরিচয় জেনে তাঁরা নাকি বিব্রতও!
প্রশ্ন হল অপরাধীর বিবরণ জেনে যদি আইন শৃঙ্খলা রক্ষা বাহীনি বিব্রত বোধ করেন তাহলে তাদের বিচারের আওতায় আনবে কে?
যদি সত্যি তাঁরা অপরাধী হয় তাদের বিষয়ে প্রশাসন কতটা খোজ খবর নিচ্ছেন তাদের আইনের আওতায় আনার প্রয়োজন আছে কিনা সেটা ও তো বিবেচনার বিষয়। অপরাধ রুখতে অপরাধীর শাস্তির পাশাপাশি প্রতিরোধমুলক ব্যবস্থাও জরুরী।

মূল প্রসঙ্গে আসি; দেখুন কি অদ্ভুত কাজ কারবার! স্বর্ণ আমদানির নীতিমালা নেই।
চলছে জমজমাট স্বর্ণের ব্যবসা। পাঠক এ দেশে যে স্বর্ণের খনি নেই সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। তাহলে এত স্বর্ণ আসছে কোথা থেকে? স্বর্ণের দোকানে গেলে আবার দুই রকম স্বর্ণ পাবেন যার একটিকে অর্থাৎ দেশের মধ্যে পুরাতন ব্যবহৃত স্বর্ণকে বলা হয় সনাতন। যার বাজার মূল্য বিদেশী স্বর্ণের থেকে অনেক কম আরেকটি হল বিদেশী অর্থাৎ ২১ ক্যারেট, ২২ ক্যারেট স্বর্ণ। এই স্বর্ণই মূলত স্বর্ণ ব্যবসায়ীদের ঘোষিত মূল্যে বিক্রি করা হয়। প্রশ্ন হল এত এত স্বর্ণের উৎস সম্পর্কে কেউ কখনো কেন প্রশ্ন তোলে নি। সরকার স্বর্ণ ক্রয়ের খবর না নিয়ে এতদিন ধরে শুধু বিক্রয়ের উপর কর আদায় করে কি স্বর্ণ চোরাচালানকেই উৎসাহ দিচ্ছে না?
আর এভাবেই অন্ধকারে আসা স্বর্ণই দেশের দশ হাজারের বেশি স্বর্ণের দোকানে প্রতি মাসে কোটি কোটি টাকা মূল্যে কেনা বেচা হয়। তাহলে স্বর্ণ চোরাচালানের আসল দায়টা কার? কেন সরকার নিজেই বাংলাদেশ ব্যাংক বা অন্য কোন সংস্থার মাধ্যমে স্বর্ণ আমদানি করে দেশীয় বাজারে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে না?
কেন স্বর্ণ শিল্পীদের দ্বারা প্রস্তুতকৃত স্বর্ণালঙ্কার রফতানিকে সহজতর করছে না? একটি টেলিভিশন টক শো'তে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ-সভাপতি এনামুল হক শামীমের দেয়া তথ্য মতে স্বাধীনতার পর থেকে এ দেশ থেকে এ পর্যন্ত প্রায় আড়াই লক্ষাধিক সুদক্ষ কারিগর ভারতে চলে গেছেন শুধুমাত্র কাজের অভাবে। এদের সংখ্যা প্রায় তিন লক্ষ থেকে এখন ৩০হাজারে নেমে এসেছে। অথচ এদের ব্যবহার করে বাংলাদেশও স্বর্ণালঙ্কার রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারত। কেবল জটিলতা সৃষ্টি করেই এই রফতানি খাতটিকে দাড়াতে দেয়া হয়নি, কেন?
এভাবে আমদানি নিতি না করা এবং জটিল রপ্তানি নীতি বলবত রেখে সরকারই যে চোরকে চুরি করতে বলছে আর এনবিআরকে বলছে প্রয়োজনে সজাগ হতে! তার কারনটা কি? আমাদের মহামান্য আদালত কি এই সব সংস্থা তথা রাষ্ট্রের কাছে এর জবাব চাইবেন?

[email protected]
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ দুপুর ২:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×