somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮ ফেব্রুয়ারি কি কোন বিশেষ চমক অপেক্ষা করছে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া জেলে যাচ্ছেন এটা এ দেশের সবগুলো রাজনৈতিক দল এমনকি খোদ বেগম জিয়াও ধরেই নিয়েছেন বলে মনে হচ্ছে। যার পেছনে রয়েছে যথেষ্ট কারণও যেমন এত কথা যে এতিমখানা নিয়ে তার তো কোন অস্তিত্বই নেই এমনকি কখনো ছিলও না! অথচ, রাষ্ট্রীয় এতিম তহবিল থেকে রাষ্ট্রের অর্থ সেই অদৃশ্য এতিমখানায় বেআইনিভাবে দেয়া হয়েছিল। অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত দেয়া হিসেব অনুযায়ী, "প্রধানমন্ত্রীর এতিম তহবিল থেকে যে টাকা বেআইনি ভাবে আত্মসাৎ করা হয়েছে তার পরিমাণ ১.২ মিলিয়ন ডলার। মনে রাখবেন, এই টাকা এসেছিল ১৯৯১ সালে, যা দিয়ে তখন গুলশানে যে পরিমাণ জমি কেনা যেত তার আজকের (২০১৮) বাজার মূল্য ২৫০ কোটি টাকা।"(সূত্র বাংলাদেশ প্রতিদিন)
এ ছারাও রয়েছে আওয়ামীলীগ সহ সমমনাদের বেগম জিয়াকে দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা আর সে কারণেই বিএনপির বিরোধী পক্ষ ইতিমধ্যেই ঘোষণা দিয়ে ফেলেছেন যে বেগম জিয়া জেলে যাচ্ছেন। এরশাদ সাহেব কত বছর জেল খাটতে হবে সেটাও বলে ফেললেন!
প্রশ্ন হল রায় তো দেবে আদালত তারা কি করে নিশ্চিত হলেন?

আওয়ামীলীগের কিন্তু কেবলমাত্র বেগম জিয়াকে দুর্নীতিবাজ প্রমাণেরই দায় নয় একইসাথে দায় রয়েছে মহামান্য আদালতকেও নিরপেক্ষ প্রমাণ করা। এছাড়াও রাজনৈতিক লাভ-ক্ষতির হিসেব তো আছেই। কাজেই হিসেব নিকেশ অনেক আছে। আদালতের রায় প্রদানের ক্ষেত্রেও রয়েছে অনেকগুলি বিকল্প।
এই রায়টি যে এ দেশের রাজনীতিতে একটি বিশেষ ভূমিকা রাখবে সেটা নিশ্চিত। বেগম জিয়ার জেল হলে হবে এক রকম, অর্থদণ্ড হলে হবে আরেক রকম। আবার বেকসুর খালাস হলে হবে এক রকম।

অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট হবে। তারা বেগম জিয়ার জেলকে নিশ্চিত বলেই ধরে নিয়েছেন সে মত কথা বলছেন। রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছেন। অপ্রয়োজনীয় হিসেব কষতে শুরু করে দিয়েছে অনেক সুযোগ সন্ধানীও। যার আভাস মিলেছে নির্বাহী কমিটির সভায় দেয়া খালেদা জিয়ার বক্তব্যেও।

যদি সব অনুমান মিথ্যে করে দিয়ে ৮ ফেব্রুয়ারি আদালত থেকে চমকপ্রদ কোন রায় আসে তখন তারা কি বলবেন? সম্ভবত তেমনি কিছু একটা অপেক্ষা করছে এ দেশ বাসির জন্যে। আমি মনে করি ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা চমক অপেক্ষা করছে যা সেই দিনটিকে টার্নিং পয়েন্ট হওয়া থেকে বিরত রাখবে। যে চমকটি ৮ ফেব্রুয়ারিকে বিশেষ কোন দিন না করে একটি গতানুগতিক তারিখ করেই রাখবে। কে জানে তাতে সবথেকে আশাহত হয়ত বিএনপিই হবে। আসুন আমরা সেই চমকের অপেক্ষাতে থাকি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×