somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লকডাউন ছুটি ভাবনা!

১৪ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৫ তারিখ থেকে ২১ তারিখ লকডাউনের ছুটি ঘোষনা করা হয়েছে। যাক বাবা হাফ ছেরে বাঁচলাম। কটা দিন নির্বিঘ্নে থাকা যাবে। তড়িঘড়ি একটা তালিকা তৈরি করে ফেললাম। লকডাউনের এই মহানন্দের ছুটিতে কি কি করা যায়!

তালিকা করতে গিয়ে দেখি এত অল্প সময়, কাজ তো অনেক; কিভাবে করব? ঈদ করতে গ্রামের বাড়ীতে যাওয়া। আত্নিয় স্বজন-বন্ধু বান্ধবের খোজ খবর নেয়া। ঈদের কেনাকাটা করা। আরো কত কাজ!
সরকার হিসাবে ভুল করে ফেলেছে ছুটির সময়টা আরেকটু বাড়িয়ে দেয়া উচিৎ ছিল। এতদিন পরে ইচ্ছেমত জীবন যাপনের সুযোগ অথচ সময় মাত্র আট দিন! এ বড় অন্যায়!
অবশ্য চাইলে নিতিনির্ধারকদের কাছে একটা আর্জি জানানো যায়। আর তাঁরা সেটা হয়ত বিবেচনাও করতেন কারন তারাও নিশ্চয়ই আমাদের মত করেই ভাবেন নয়ত এই সময়ে আগুনে ঘি ঢালার মত করে কি আর লকডাউন শিথিল করেন? যেখানে সবাই ভাবছিল কারফিউ দেবে সেখানে একেবারে ছুটি! আমার মত আহাম্মকদের জন্য এ যেন মেঘ না চাইতেই জল।
যা হোক সুযোগ যখন এসেছে তখন তার যথাযথ সদব্যবহারই বুদ্ধিমানের কাজ। এ কটা দিন ইচ্ছেমত খেলব, ঘুরব, আড্ডা মারব। যা ইচ্ছে তাই করব। বেশি বেশি করব। স্বাদ মিটিয়ে করব। জানি তো ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের লকডাউন জারি করা হয়েছে।
অতএব এই সময়ের মধ্যে অসুস্থ্য আত্মীয় স্বজনকে দেখতে যাওয়া থেকে শুরু করে যত যা করার সব কাজ শেষ করে ফেলতে হবে।

অতঃপর? নিতীনির্ধারকদের মত বসে বসে জেলা শহরগুলো থেকে ভাইরাস বয়ে নিয়ে আশার পর তুলনামুলকভাবে কম আক্রান্ত ঢাকার মানুষগুলোর ত্রাহী অবস্থা দেখব, দেখব মৃত্যুর মিছিল। হাসপাতালের বীভৎস চিত্র দেখব, চিকিৎসা না পেয়ে অক্সিজেনের অভাবে মানুষকে মরতে দেখব, টেলিভিশনে টক শো'তে পাল্টাপাল্টি দোষারোপ শুনব। ওয়াল্ডোমিটারে আক্রান্ত আর মৃত্যুর পরিসংখ্যানে বিশ্বে ১০ নাম্বার থেকে কতটা উপরে উঠতে পেরেছি সেটা জানব।
অবশেষে একদিন আমি নিজেই ছবি হয়ে ঘরের কোন এক দেয়ালে কিছুদিনের জন্য ঝুলে থাকব। তারপরে মুছে যাব এক সময় সকল দেয়াল থেকে!
এত দায়িত্বহীনতা, এত অবিবেচনা, এত অভব্যতা, এত স্বার্থপরতা এর ফল ভোগ তো করতেই হবে। মহান আল্লাহ্‌ সয়ং বলেছেন, “তোমাদেরকে যেসব বিপদাপদ স্পর্শ করে, সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে। আর অনেক গুনাহ তিনি (আল্লাহ) ক্ষমা করে দেন।” (সুরা শুরা : ৩০)
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×