somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ব্লগার আকাশ
দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

তামিল, তেলুগু অভিনেতা রিভিউঃ ৫ম পর্বঃ থালা অজিথ কুমার

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



╚═══► ব্যক্তিগত তথ্যসমূহ ◄═══╝
●► পূর্ণ নামঃ অজিথ কুমার সুব্রমণি।
●► অন্য নামঃ থালা, কিং মেকার, আল্টিমেট স্টার, কিং অফ ওপেনিং।
●► জন্মঃ ১৯৭১ সালের পহেলা মে।
●► জন্মস্থানঃ হায়দ্রাবাদ, তেলাঙ্গানা, ভারত।
●► বাসস্থানঃ চেন্নাই, তামিল নাড়ু, ভারত।
●► পেশাঃ অভিনেতা, রেস ড্রাইভার।
●► উচ্চতাঃ ৫ ফুট ১১ ইঞ্চি, ১.৮০ মিটার।
●► চুলের রঙঃ কালো।
●► চোখের রঙঃ বাদামী।
●► রাশিঃ বৃষ।
●► ধর্মঃ হিন্দু।
●► শিক্ষাগত যোগ্যতাঃ দশম শ্রেণীতে পড়াকালীনই শিক্ষা জীবনের ইতি টানেন!


╚═══► পরিবার ও বন্ধু-বান্ধব ═══╝
●► বাবাঃ পরমেশ্বর সুব্রমণি।
●► মাঃ মোহিনি মণি।
●► ভাইঃ অনুপ কুমার, অনিল কুমার।
●► স্ত্রীঃ শালিনী (অভিনেত্রী)। বিবাহ হয় ২০০০ সালের ১৪ এপ্রিল।
●► মেয়েঃ আনুশকা অজিথ (জন্ম- ২০০৮)।
●► ছেলেঃ আদ্ভিক অজিথ (জন্ম- ২০১৫)।
●► সিনেমা জগতে ঘনিষ্ঠ বন্ধুঃ বিক্রম।


╚═══► প্রিয় ব্যক্তি/বস্তুসমূহ ═══╝
●► প্রিয় খাদ্যঃ
ভেড়ার মাংস।
●► প্রিয় হলিডে স্পটঃ লন্ডন।
●► প্রিয় শ্যুটিং স্পটঃ কোদাইকানাল, তামিল নাড়ু।
●► প্রিয় রঙঃ লাল।
●► প্রিয় পোশাকঃ জিন্স এবং টি-শার্ট।
●► প্রিয় অভিনেতাঃ রজনীকান্ত, কমল হাসান।
●► প্রিয় গাড়িঃ মারুতি সুইফট।


╚═══► ফিল্ম ক্যারিয়ার ═══╝
●► মোট সিনেমাঃ ৫৬টি।
●► বর্তমান পারিশ্রমিকঃ ৩০-৩৫ কোটি। তবে তার ৫৭তম মুভির জন্য ৪০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন! ৫৬তম মুভি ভেদালামে নিয়েছিলেন ৩৫ কোটি।
●► প্রথম সিনেমাঃ অমরাবতী (১৯৯৩)।
●► সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাঃ ভেদালাম (২০১৫)।
●► পরবর্তী সিনেমাঃ ৫৭তম সিনেমা। নাম, মুক্তির তারিখ কিছুই চূড়ান্ত হয়নি।
●► IMDb তে সর্বোচ্চ রেটিং পাওয়া ৫ সিনেমাঃ ভালি (১৯৯৯)- ৭.৯, মানকথা (২০১১)- ৭.৬, আসায় (১৯৯৫)- ৭.৬, কান্ডুকোডাইন কান্ডুকোডাইন (২০০০)- ৭.৬, ইয়েন্নাই আরিন্ধাল (২০১৫)- ৭.৫।


╚═══► অ্যাওয়ার্ডস জয় ═══╝
●► ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসঃ ৩টি। সবগুলোই সেরা অভিনেতা ক্যাটাগরিতে। ২০০০- ভালি, ২০০৩- ভিলেন, ২০০৭- ভারালারু।
●► তামিল নাড়ু ফিল্ম অ্যাওয়ার্ডসঃ ২টি। স্পেশাল অ্যাওয়ার্ডস (২০০১), এমজিআর অ্যাওয়ার্ডস (২০০৭)।
●► সিনেমা এক্সপ্রেস অ্যাওয়ার্ডসঃ ৩টি। তিনটিই সেরা অভিনেতা অ্যাওয়ার্ডস। ১৯৯৯- ভালি, ২০০০- মুগাভারি, ২০০১- সিটিজেন।
●► বিজয় অ্যাওয়ার্ডসঃ ৩টি। তার মধ্যে পছন্দের হিরো ২টি (২০০৬- ভারালারু, ২০১১- মানকথা) এবং সেরা ভিলেন ১টি (২০১১- মানকথা)।
●► দিনাকরণ সিনেমা অ্যাওয়ার্ডসঃ ২টি। ভালি (১৯৯৯) এবং ভিলেন (২০০২) এর জন্য সেরা অভিনেতা।
●► আইবিএন লাইভ মুভি অ্যাওয়ার্ডসঃ ইয়েন্নাই আরিন্ধাল মুভির জন্য সাউথের সেরা অভিনেতা ২০১৫ অ্যাওয়ার্ড জিতেছেন সম্প্রতি। পেছনে ফেলেছেন প্রভাস (বাহুবলি), বিক্রম (আই), কমল হাসান (পাপানাসাম), মামোত্তি (পাথেমারি), দুলকার (ওকে কানমানি)।
●► অন্যান্য অ্যাওয়ার্ডসঃ ৫টি।


╚═══► যোগাযোগ ═══╝
●► বাসস্থানঃ ৪র্থ সিয়ার্ড রোড, বাল্মিকি নগর, থ্রীভান্মিউর, চেন্নাই, তামিল নাড়ু, ভারত।
(অজিথ ফেসবুক বা টুইটারে নেই। ফেসবুক/টুইটারে তার নামে যত আইডি আছে, সবগুলাই ফ্যানদের সৃষ্টি।)


╚═══► আমার দেখা সেরা ৫ অজিথের সিনেমা ═══╝
১। মানকথা (২০১১)
২। সিটিজেন (২০০১)
৩। আরম্বাম (২০১৩)
(অজিথের অনেক জনপ্রিয় মুভিই আমার দেখা বাকি। সার্চ দিলে অজিথের যে কোনো মুভিই ইংরেজী সাবটাইটেল সহ পেয়ে যাবেন। এছাড়া উপরের তিনটি সহ তার অনেকগুলো মুভির হিন্দি ডাবিং আছে।)


╚═══► অজিথ কুমার সম্পর্কে জানা-অজানা আরো কয়েকটি তথ্য ═══╝

=> অজিথ কুমারের মা সিন্ধি, বাবা মালায়ালী। নন তামিলিয়ান বিধায় প্রথম পর্যায়ে অজিথ তামিল ভাষায় দুর্বল ছিলো।

=> অভিনয় জগতে আসার পূর্বে অজিথ মেকানিক হিসেবে কাজ করতেন। কার ও মোটর বাইকের প্রতি প্রচন্ড আগ্রহের ফলেই তিনি এটিকে পেশা হিসেবে গ্রহন করেন।

=> সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের পূর্বে অজিথ চাইল্ড আর্টিস্ট হিসেবে ১টি মুভিতে কাজ করেছে এবং কিছু বিজ্ঞাপনে করেছে।

=> অন্যান্য সাউথ অভিনেতার মতো অজিথের কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিলোনা।
তার সাফল্যের পুরো ক্রেডিট তাকেই দিতে হয়!

=> অজিথের "অমরাবতী" সিনেমার আগের সিনেমার ডাইরেক্টর মাঝপথেই মৃত্যুবরণ করলে ওটি আর কখনোই মুক্তি পাইনি। না হলে ওটিই হতো থালার প্রথম সিনেমা।

=> অজিথ একজন সার্টিফিকেটপ্রাপ্ত রেসার। ২০০৪ সালের ব্রিটিশ ফর্মুলা টু রেসিংয়ে ভারতীদের ভেতর তার র্যাংক ছিলো ৩য়।

=> কার/বাইকের প্রতি অজিথ বরাবরই অতি আগ্রহী। তার একটি হ্যালমেটের মূল্য ছিলো ২৫,০০০ রুপি। ওয়াইফাই, ক্যামেরাসহ বেশ কিছু ফিচার ছিলো ঐ হ্যালমেটের।

=> অজিথ অভিনীত ২০০০ সালের পূর্বের মুভিগুলোতে অজিথের জায়গায় বিক্রমের ভয়েস দেওয়া হতো। ব্যক্তিগতভাবে অজিথ-বিক্রম ভালো বন্ধু।

=> জনপ্রিয় ম্যাগাজিন ফোবর্স ইন্ডিয়ার ২০১৪ সালের অল ইন্ডিয়া সেলেব্রেটি র্যাংকে অজিথের অবস্থান ছিলো ৫১তম।

=> রজনীকান্তের পর অজিথ একমাত্র নায়ক, যাকে নিয়ে তামিলনাড়ুর পাঠ্যবইয়ে অধ্যায় আছে। বায়োগ্রাফি টাইপের।

=> অনেক লোকের কাছেই অজিথ রোল মডেল। সিম্বু, আরিয়া, নয়নতারা সহ ফিল্মি জগৎয়ের অনেকেই তাকে বস মানে!

=> রান্না-বান্নায়ও অজিথ বেশ দক্ষ। অজিথের তৈরি বিরিয়ানির প্রশংসা তার কো-স্টাররাদের মুখে মাঝে মধ্যেই শোনা যায়।

=> থালা (অজিথ) আর থালাপতি (বিজয়) ফ্যানদের মধ্যে সবসময় বাকযুদ্ধ লেগেই থাকে! তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা মাখো মাখো না হলেও এতটা খারাপ নয়। প্রফেশনাল বলা যায়।

=> অজিথ কুমার বিমান চালাতেও সক্ষম! ভারতের একমাত্র নায়ক হিসেবে তার পাইলটের সার্টিফিকেট আছে।

=> অজিথের লাকি নম্বর- ১, এবং তার রেস গাড়ির নাম্বার- ২৮।

=> ১৯৯২ সালে বাইক এক্সিডেন্টের ফলে অজিথ কুমার প্রায় দেড় বছর বিছানায় থাকেন। এতেও তার বাইকের প্রতি দুর্বলতা কমেনি।

=> ফটোগ্রাফির প্রতিও অজিথের আগ্রহ লক্ষ্য করা যায়। তার তোলা ফটোর কাজ করার জন্য তার বাড়ির ভেতরেই একটি স্টুডিও রয়েছে।

=> অজিথ খুবই সাধারণ জীবন-যাপন পছন্দ করেন। দান/সাহায্য-সহযোগীতার ক্ষেত্রেও অজিথের বেশ সুনাম রয়েছে।


সকল তথ্যই বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সংগ্রহীত। একটু লম্বা বিরতির পর ৬ষ্ঠ পর্বে হাজির হবো অন্য কোনো সাউথ অভিনেতার বিস্তারিত নিয়ে। ধন্যবাদ।

Please Join Our Facebook Groups: http://facebook.com/groups/MoviekhorderAdda
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×