আমাদের নিয়তিকে মশা ভেবে
টিপে মারল কেউ কেউ
আমাদের শিরা উপশিরা গুলো কে
নালা ভেবে বন্ধ করে দিল কেউ কেউ
আমাদের বিষে ভরা বোতল ভেবে
জলে মেশাল কেউ কেউ।
আমরা কিছুই করতে পারলাম না
গ্লানি আর নিপীড়নে ঢাকা পরল
আমাদের সুপ্রশস্ত বুকের বর্ম,
এমন বুকে কোন পুরুষ নেই
কেবলি এক কাপুরুষের বসবাস।
আরেক বার জন্ম হোক বারুদের আগুনে
আরেকবার জ্বলুক দ্রোহের চিতা
ঘরে ঘরে তৈরি হোক সুবিশাল প্রাচীর,
আরেকবার ভালোবাসা ছড়িয়ে যাক মেঘে মেঘে
আরেকবার বৃষ্টি নামুক আকাশ কাঁপিয়ে
জলোচ্ছ্বাসে ধুয়ে যাক সমস্ত অভিশাপ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




