জীবন জ্বলছে বাতাসে
এইদিকে স্বপ্নেরও অক্সিজেন প্রয়োজন
তোমরা না হয় বীরমাল্য নিয়ে আঙুল চোষ
আমি শেষটা দেখেই আসি।
আমি বীর না, তোমরা বীর
বীররা বীরমাল্য চায় না, চায় স্বাধীনতা
তোমরা মালাটা নিয়েই সন্তুষ্ট থাকো
আমি শেষটা দেখেই আসি।
একটু আবেগ দেবে কেউ
যার অবতার স্বাধীনতার স্বাদ দেবে,
একটা রাইফেল দেবে, দেবে মাটির গন্ধ
একটু বুক ভরে নিশ্বাস নিতে চাই।
বাতাসে শুধু পচা লাশের গন্ধ
আর কাফনের কাপড় ওড়ে,
তোমারা ঘুমাতে যাও,
আমি না হয় কিছু সত্যের দাফন করেই আসি।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




